চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে ফুল আমরা সবাই ভীষণ পছন্দ করি। ফুল দেখলে মনে অন্যরকম শান্তি পাওয়া যায়। তেমনি ফুলের বাগানে ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগে। এইতো কিছুদিন আগে আমি একটি ছাদ বাগানে ঘুরতে গিয়েছিলাম ।সেখানে যেয়েই মূলত এই ফটোগ্রাফি গুলো করেছি। আসলে ছাদে এরকম ফুলের বাগান থাকলে সেখানে সময় কাটাতেও বেশ ভালো লাগে। তাহলে আর কথা না বাড়িয়ে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।


চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি


IMG20231204161349.jpg

IMG20231204161347.jpg

এই ফুলগুলো হচ্ছে কাটা মুকুট ফুল। এই ফুল গুলো দেখতে ভীষণ চমৎকার ।গাছ ভর্তি কাটা থাকে। এখানে দুই কালারের ফুল রয়েছে ।হালকা গোলাপী এবং ডিপ গোলাপি। এই কাটা মুকুট ফুল আমার বাগানেও রয়েছে। তবে আমার বাগানের ফুলটি লাল কালারের, দেখতে ভীষণ চমৎকার।


IMG20231204161359.jpg

IMG20231204161400.jpg

এই ফুলগুলি হচ্ছে ছোট ছোট কাটা মুকুট ফুল ।তবে এই কালারের ফুল আমি দেখিনি ।এগুলো হচ্ছে হলুদ রঙের কাটা মুকুট ।তবে ফুলগুলো একদম ছোট দেখতে বেশ ভালই লাগে ।গাছ ভর্তি ফুলে ফুলে ভরে থাকে যার কারণে দেখতে বেশি ভালো লাগে।


IMG20231204161443.jpg

IMG20231204161445.jpg

এগুলিও আরেক রকমের কাটা মুকুট ফুল। এই ফুলগুলিও দেখতে ভীষণ চমৎকার লেগেছে আমার কাছে। আসলে কাটা মুকুট গাছটি বেশ ঝোপালো হয়ে থাকে যার কারণে ফুলে ফুলে ভরে থাকে। দেখতেও ভীষণ চমৎকার লাগে।


IMG20231204161132.jpg

IMG20231204161124.jpg

আর এগুলো হচ্ছে বাগান বিলাস ফুল। বাগান বিলাস গোলাপি কালারের দেখেছি। তবে হলুদ কালারের বাগান বিলাস এখন পর্যন্ত আমার দেখা হয়নি। এবারই প্রথম দেখলাম ।দেখে বেশ ভালই লাগলো।


IMG20231204161334.jpg

IMG20231204161317.jpg

আর এগুলো হচ্ছে রঙ্গন ফুল ।রঙ্গন লাল গোলাপি কালারের অনেক দেখা হয়েছে। কিন্তু হলুদ কালারের রঙ্গন খুব একটা দেখা যায় না ।হলুদ কালারের রঙ্গন দেখেও বেশ ভালো লাগলো। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ।আশা করছি আপনাদের প্রত্যেকটি ফুল ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ভিন্ন ভিন্ন কিছু ফুলের ছবি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন তবে সবচেয়ে বেশি ভালো লাগলো কারণ প্রতিটা ছবি অনেক স্বচ্ছ সুন্দরভাবে ক্যাপচার করেছেন। চমৎকার ফুলের ছবিগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি করে আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু আমাকে মুগ্ধ করেছে। এমনিতেই আমি ফুল প্রেমিক একজন মানুষ। মাঝেমধ্যে চেষ্টা করে থাকি আপনাদের মাঝে ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে। তাই আপনার ফুলের ফটোগ্রাফি যেন আমার দৃষ্টিতে আরো বেশি ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনাকে মুগ্ধ করেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

ফটোগ্রাফি করতে ও দেখতে দেখতে আমার অনেক ভালো লাগে৷ আজকে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে বাগান বিলাস ফুলের যে হলুদ রংটি আপনি শেয়ার করেছেন এটি আমি আজকে এই প্রথম দেখলাম৷

 3 years ago 

ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে হলুদ রঙের বাগান বিলাস দেখতেও ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোট ছোট কাটা মুকুট ফুল আমিও দেখিনি কখনো। আপনার পোস্টেই প্রথম দেখলাম। বেশ চমৎকার ছিল। আর বাগান বিলাস সাধারণত বড় হলে বেশি ভালো লাগে। আপনার এখানে করা ফটোগ্রাফি টা বেশ ছোট বাগান বিলাস গাছের। তবে কীনা দেখতে বেশ সুন্দর লাগছে। চমৎকার করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া ছোট ছোট কাটা মুকুট ফুলের গাছ আমার বাগানেও আছে। এগুলো দেখতে বেশ ভালো লাগে। আর বাগান বিলাস বড় হলে দেখতে ভালো লাগে এটা ঠিক ।তবে ছাদে টবের মধ্যে দেখতেও ভালো লাগছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফুল বরাবরই সৌন্দর্যের প্রতীক। ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল ।এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ।আসলে ফুল আমরা সবাই বেশ পছন্দ করি ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক ফুল সবাই পছন্দ করে। আজকে আপনাদের চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। একটি ছাদের বাগানে ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করলেন। এমনিতে আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার সব ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো।সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন ফুল সবাই পছন্দ করে ।আসলে ফুল পছন্দ না করার মত কিছু নেই ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

সেকেন্ড যে কাটাঁ মুকুট ফুলটা দেখলাম সেগুলো আমার কাছে ভালো লেগেছে আপু! ফুলের ফটোগ্রাফি করতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমনি ভালো লাগে 🌼

 3 years ago 

দ্বিতীয় কাটা মুকুট ফুল টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া ।আসলে এই ফুল গুলো দেখতে বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করছেন। ছাদ বাগানে ঘুরতে গিয়ে খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করলেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। তবে ভিন্ন কালারের বাগান বিলাসফুল দেখতে পেলাম ফটোগ্রাফির মধ্যে। সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ছাদের উপরে যদি এমন সুন্দর ফুলের বাগান থাকে তাহলে বিকালের সময় কাটাতে খুব ভালো লাগে। আপনি বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। কাটা মুকুট ফুল ছোট হলেও দেখতে কিন্তু খুব সুন্দর। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু কাটা মুকুট ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। আমার ছাদ বাগানেও আছে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38