🍆বেগুন ভুনা রেসিপি🍆
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে বেগুন ভুনা রেসিপি।এই খাবারটি খেতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে। এভাবে বেগুন ভুনা করলে খেতে বেশ সুস্বাদু লাগে। এটি ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খাওয়া যায়। বেশিরভাগ সময়ই সাধারণত পেঁয়াজ দিয়ে শুকনা করে ভুনা করা হয় ।আমি অনেকদিন পর আজ এভাবে বেগুন ভুনা করলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আমার আজকের রেসিপি বেগুন ভুনা রেসিপি। |
|---|
বেগুন ভুনা রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| বেগুন | ৩টি |
| পেঁয়াজ কুচি | ৩ টি |
| কাঁচা মরিচ | ৪ টি |
| পেঁয়াজ বাটা | ৩ টেবিল চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| তেল | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
ধাপ-১
প্রথমে বেগুনগুলি ধুয়ে কেটে নেই। মাঝখান দিয়েও হালকা হালকা কেটে দেই। যাতে মসলা ভেতরে যায়। তারপর হলুদ দিয়ে দেই।
ধাপ-২
তারপর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেই।
ধাপ-৩
তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই ।তেল গরম হলে বেগুন গুলি দিয়ে দেই।
ধাপ-৪
তারপর বেগুনগুলি ভালোমতো এপাশ-ওপাশ উল্টিয়ে ভেজে একটি বাটিতে তুলে রাখি।
ধাপ-৫
তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে দেই।
ধাপ-৬
পেঁয়াজগুলি বাদামি করে ভাজা হলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ ও সব গুঁড়ো মসলা দিয়ে দেই।
ধাপ-৭
তারপর মসলাটা ভালো মতো নেড়েচেড়ে একটু পানি দিয়ে দেই। এভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেই।
ধাপ-৮
তারপর বেগুনগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করি।
ধাপ-৯
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার বেগুন ভুনা রেসিপি ।এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
বেগুন ভাজি খেয়েছি তবে এখন পর্যন্ত বেগুন ভুনা খাওয়া হয়নি আপনার রেসিপি দেখে মনে হয় সেটাই বেশি খাবার। আপনি খুব লোভনীয় ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন।
এভাবে যেহেতু কখনো খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন। তাহলেই বুঝতে পারবেন এটি অনেক সুস্বাদু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বেগুন পাওয়া যায় ।আর বেগুন খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে ।আশা করি খেতে অনেক সুস্বাদু হবে ।।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।
বেগুন আপনার কাছে খেতে বেশ সুস্বাদু লাগে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া ।মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ।ভালো থাকবেন।
আপনি খুবই সুন্দর ভাবে বেগুন ভুনা করেছেন। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে এই ধরনের খাবার গরম ভাতের সঙ্গে কেটে আমার কাছে ভীষণ ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন এ ধরনের খাবার গরম ভাতের সঙ্গে খেতে বেশ সুস্বাদু লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।
বেগুন আমার অনেক প্রিয় একটি সবজি। বেগুন যেকোন সবজির সাথেই মানিয়ে যায় বেগুন-ভুনার রেসিপি অনেক মজা লাগে খেতে। আপনি অনেক চমৎকারভাবে বেগুন ভুনা করে রেসিপিটি করেছেন পরিবেশন দেখে খেতে ইচ্ছে করছে।
আমার রেসিপিটি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো আপু ।এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
গরম ভাত দিয়ে বেগুন ভুনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে,, যা বলার বাহিরে। আমি মাঝে মাঝে বাজার থেকে বেগুন নিয়ে আসি। এরপর আমাদের বাসায় সে বেগুনগুলো ভুনা করা হয়। কারণ বেগুন ভুনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
বেগুন ভুনা খেতে আপনার কাছে ভালো লাগে এবং আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
বেগুন সবজি খেতে আমার খুব বেশি ভালো লাগে তবে বেগুন ভুনা গরম রুটি দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার ধাপগুলো অসাধারণ ছিল ভাইয়া বেগুন ভুনা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বেগুন ভুনা আপনার কাছে গরম রুটি দিয়ে খেতে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। তবে এভাবে আমার কখনো খাওয়া হয়নি ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন আপু এভাবে বেগুন ভুনা করলে খেতে আসলে খুবই সুস্বাদু হয়। আমারতো বেগুন ভুনা খুবই পছন্দের। আপনার রান্নার পদ্ধতি দেখে এখনই খেতে ইচ্ছে করছে। আর খুবই মজার হয়েছিল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন বেগুন ভুনাটি খেতে বেশ মজার হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
বেগুন ভুনা করে কখনো খাওয়া হয়নি আপনার বেগুন ভুনা রেসিপি দেখে খাওয়ার ইচ্ছে জাগলো। খুবই সুন্দর করে বেগুন ের ভুনা রেসিপি করেছেন সত্যিই এ ধরনের খাবার উপভোগ্য।
বেগুন ভুনা যেহেতু কখনো খাননি অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটি খেতে কতটা সুস্বাদু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এভাবে যে বেগুন ভুনা তৈরি করা যায় এটা আগে জানা ছিল না। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এই বেগুন ভুনা। আর বাটা মসলা ব্যবহার করলে আরো বেশি সুস্বাদু হয় যে কোন রান্না। একদিন ট্রাই করে দেখবো এভাবে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু এভাবে একদিন ট্রাই করে দেখবেন খেতে বেশ সুস্বাদু লাগবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
বেগুন ভুনা খেতে খুবই মজা হয় আসলে আপু । আমার কাছে খেতে খুবই ভালোই লাগে । তবে সবচেয়ে বেশি ভালো লাগে বেগুন-ভুনার মধ্যে যে মসলা থাকে সেটা আরো বেশি ভালো লাগে । আপনি খুব সুন্দর করে রেসিপিটি দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে
বেগুন ভুনা আপনার কাছে খেতে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া। আসলে এটি খেতে সত্যি সুস্বাদু লাগে ।গরম ভাতের সঙ্গে তো খেতে বেশ মজার হয়ে থাকে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।