স্বরচিত কবিতা|| ভালোবাসা নিয়েই জীবন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারো একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে কয়েকদিন থেকে শরীরটা ভালই যাচ্ছে না। ভেবেছিলাম আজ পোস্ট করব না । পরে দেখলাম কয়েকদিন আগে একটি কবিতা লেখা ছিল ।তাই ভাবলাম তাহলে সেটিই পোস্ট করি। কবিতা লিখতে এখন বেশ ভালই লাগে । তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা পোস্ট শেয়ার করার জন্য । এটি আমার দশম কবিতা । যদিও কমিউনিটিতে অনেকে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন । আমি নতুন নতুন লিখছি এবং শিখছি । জানিনা কতটুকু লিখতে পারছি । তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ।আসলে কমিউনিটির সবার কবিতা পড়েই মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি । আর এবিবি ফানে আমার প্রথম কবিতা লেখা শুরু । যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতার মূল সারমর্মে।



school-work-851328_1280.jpg

source

আসলে আমাদের জীবনটা খুবই রহস্যময়। আমরা জীবনে যেটা চাই সে সেটা পাই না। আবার যে যেটা চাই না সে সেটা পেয়ে যাই ।এভাবে চলতে থাকে আমাদের জীবন। তারপরেও জীবন থেমে নেই। জীবন চলছে জীবনের মত করে । সবার প্রত্যাশা একটুখানি ভালোবাসা পাওয়ার । হয়তো কেউ পেয়ে যাচ্ছে আবার কেউবা পাচ্ছে না । তারপরেও সবার প্রত্যাশা থাকে সত্যি কারের ভালোবাসা পাওয়ার।


ভালোবাসা নিয়েই জীবন


পৃথিবীটা বড়ই রহস্যময়
অদ্ভুত এক রহস্যের বেড়াজালে আবদ্ধ ।
আমরা সবাই যেখানে চলমান ।
তোমাকে যে চায় তুমি তাকে চাও না
আবার তুমি যাকে চাও
সে তোমাকে চায় না ।
এভাবে না পাওয়ার বেদনা
সবার মধ্যেই লুকায়িত থাকে ।
কেউ প্রকাশ করতে ভয় পায়
আবার কেউবা প্রকাশ করে ।
ভালোবাসা বড়ই অদ্ভুত হিসেব
যেখানে মনের অন্তমিলই সব থেকে বড় বিষয় ।
সেটাই বুঝে ওঠা দায় ।
তারপরেও আমরা ভালবাসি
ভালবেসে কষ্ট পাই ,
তারপরেও আবার ভালোবাসি ।
ভালোবাসা যেন জীবনের সবকিছু
ভালোবাসা হীন বেঁচে থাকা বড় দায়।
যদিও সত্যি কারের ভালোবাসা কজনই বা পায়, তারপরেও অপেক্ষা একটুখানি ভালোবাসা পাওয়া।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আপনার অসুস্থতার কথা রুপক ভাইয়ের একটা পোস্টে পড়েছিলাম। আল্লাহ্ যেন আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করেন। জীবন সম্পর্কে সবারই কম বেশি অভিযোগ আছে। কিন্তু আপনি যেটা বললেন ঐটাই সঠিক কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। আসলে আমরা মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারি না। সেজন্য কষ্ট পেলেও এই ভালোবাসার ভুলটা বার বার করে ফেলি। চমৎকার ছিল আপনার কবিতা টা আপু।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনাদের দোয়ায় এখন মোটামুটি সুস্থ হয়েছি। আর আপনার এত সুন্দর একটি মন্তব্য পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু পৃথিবীতে আসলেই অদ্ভুত রহস্য দিয়ে ঘেরা। প্রতিটা মানুষের জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে যেটা কখনো পূরণ হয় আবার কখনো পূরণ হয় না। যার যে চাওয়া সেই চাওয়া পূর্ণতা পাওয়া সম্ভব হয় না। যেটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই দৃশ্যমান ভালো লাগলো আপনার সেই অনুভূতি কবিতাটি পড়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার কবিতার প্রতিটি চরণ সত্যিই অসাধারণ লাগলো। পৃথিবীটা বড়ই অদ্ভুত নিজের চাওয়া মতো কোন কিছু পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতাটি অসাধারণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার মন্তব্যের অসাধারণ ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো৷ এরকম একটি কবিতা পড়তে পেরে আমি অনেকটাই খুশি হয়েছি৷ এই কবিতার যে লাইনগুলো আমার অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ হয়েছে সে লাইনগুলো হল :

ভালোবাসা বড়ই অদ্ভুত হিসেব
যেখানে মনের অন্তমিলই সব থেকে বড় বিষয় ।
সেটাই বুঝে ওঠা দায় ।
তারপরেও আমরা ভালবাসি
ভালবেসে কষ্ট পাই ,
তারপরেও আবার ভালোবাসি ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মনোযোগ সহকারে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য । ভালো থাকবেন সব সময় । শুভকামনা রইল।

 3 years ago 

আসলে এই বিষয়টা সব সময় দেখা যায় আমরা যে জিনিসটা মন থেকে চাই তা পাই না, আর যে জিনিসটা চাই না সেটা খুব সহজেই পেয়ে যায়। ভালোবাসা নিয়েই জীবন কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন। আমার কাছে আপনার সম্পূর্ণ কবিতাটা অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন সাজিয়ে গুছিয়ে লিখেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো।

 3 years ago 

আসলে আপু মানুষের সব ইচ্ছা কখনোই পূরণ হয় না।যার কারণে কোন কিছু চাইলেই পাওয়া যায় না ।আবার না চাইলেও অনেক কিছু পাওয়া যায়। যাই হোক আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে যেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিকারের ভালোবাসা পাওয়ার প্রত্যাশাটা সবার মাঝেই থাকে। আসলে আমরা সবাই চাই সত্যিকারের ভালোবাসাটা পাওয়ার। কিন্তু এখন সত্যিকারের ভালোবাসা খুবই কম দেখা যায়। দারুন ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। আমি তো যত পড়ছিলাম যেন কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লেখা হয়েছে।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন সত্যিকারের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা আমাদের সবার মধ্যেই রয়েছে । কেউ পায় হয়তো কেউ পায় না ।যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমাদের জীবন আসলেই অনেক রহস্যময়। আমরা জীবনে যা চাই তা কখনো পাই না। ‌ আজ আপনি ভালোবাসা নিয়ে সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন। এরকম আরো সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থিত করুন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আসলে আপু জীবনে যা চাই তাই যদি পেয়ে যেতাম তাহলে আর জীবনে আনন্দ থাকতো না ।যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কবিতা পড়তে খুবই ভালো লেগেছে আপু। আসলে জীবন মানে হচ্ছে একজন অন্যজনের প্রতি শ্রদ্ধা। একজনের প্রতি অন্যজনের মায়া মমতা। এবং একে অপরের প্রতি ভালবাসার মায়া। খুব সুন্দর একটি কবিতা লিখলেন কবিতাটি পড়তে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার লেখা কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

সব আপনি আজকে ভালবাসা নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন। আসলে তো সবাই একটু ভালোবাসা পেতে চায়। কেউ সেটা অল্পতেই পেয়ে যায়, কেউ আবার সেটা অনেক আশা করেও পায় না। ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আমার কবিতাটি মনোযোগ দিয়ে পড়ে দারুণ একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা । ভালো থাকবেন ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38