স্বরচিত কবিতা---না পাওয়ার বেদনা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি কবিতা নিয়ে । কবিতা লিখতে এখন বেশ ভালই লাগে । তাই তো চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করার জন্য । এটি আমার পঞ্চম কবিতা । মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি আমার বাংলা ব্লগ থেকে । যেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি । নিজের ভেতরের অনেক সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পেরেছি, যার সবটুকুই সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের কল্যাণে । আমার বাংলা ব্লগে না এলে হয়তো জীবনে অনেক কিছুই করতে পারতাম না । আমি যে কবিতা লিখতে পারবো এটা হয়তো বুঝতেও পারতাম না। কোনদিন হয়তো লেখার চেষ্টাও করতাম না ।সব সুপ্ত অবস্থায়ই রয়ে যেত । এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় @rme দাদাকে । আসলে দাদার সুন্দর সুন্দর কবিতা পড়ে ,এবিবি ফানে কবিতা লিখেই মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি।



মূল কবিতায় যাওয়ার পূর্বে কবিতাটি সম্পর্কে আমার অনুভূতি হল আসলে ভালোবাসার মানুষ কাছে থাকলে তার মর্ম বোঝা যায় না । কিন্তু এই ভালোবাসার মানুষটি যখন দূরে চলে যায় তখন মানুষ বুঝতে পারে সে কি হারিয়েছে । কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। কিন্তু যখন এই প্রিয় মানুষটি কাছে থেকে যখন তাকে বোঝাতে চায় সে তাকে অনেক ভালোবাসে তখন সে বুঝেও না বুঝার অভিনয় করে। সে হয়তো ভাবতেও পারে না প্রিয় মানুষ টি কখনো হারিয়ে যাবে।


sunset-ge7f0d6d22_1280.jpg

source

না পাওয়ার বেদনা


আজ আমার মন ভালো নেই
বলেছি কি তোমায় ?
বলতে হবে কেন তোমায় বারবার
বুঝে নিতে পার না এই আমায় ।
জানি তুমি বুঝেও না বোঝার কর অভিনয়
তোমায় ভালোবাসি বলেছি বারবার,
বুঝতে পেরেও বুঝতে চাওনি
আজ যখন আমি চলেছি দূরে বহুদূরে,
তোমায় ছেড়ে অনেক দূরে
এখন কি মনে পড়ছে আমায় ?
আমিও কেঁদেছি অনেক
বোঝাতে চেয়েছি বারবার ।
বুঝেও যে বুঝতে চায় না
তাকে কি করে বোঝাই বলো ?
তাইতো তোমায় ছেড়ে যাচ্ছি চলে চিরতরে।
খুঁজেও পাবে না এই আমায়
না পাওয়ার বেদনা কি
হয়তো বুঝবে এবার ।
যাবার বেলায় শুধু একবার বলতে চাই
ভালোবাসি, তোমায় বড্ড ভালবাসি ।।


আশা করছি আপনাদের কাছে আমার আজকের কবিতাটি ভালো লেগেছে । কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন । পরবর্তীতে লেখার অনুপ্রেরণা পাবো। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

আসলেই আপু আমার বাংলা ব্লগ থেকে অনেক নতুন কিছু শিখতে পারছি। আপু শুনে খুব ভালো লাগলো যে এইটা আপনার পঞ্চম কবিতা।আপু আপনি আজকে কবিতা লিখেছেন না পাওয়ার বেদনা।আপু আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে অসম্ভব দারুণ লেগেছে আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপু আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

সত্যি বলেছেন আপনি, আমার বাংলা ব্লগ থেকে অনেক কিছু শিক্ষতে পেরেছি।আর সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পেরেছি এটা সম্ভব হয়েছে আমাদের প্রিয় @ram দাদার জন্য। যাইহোক আপনার কবিতাটি কিন্তু চমৎকার হয়েছে। আসলে ভালোবাসার মানুষ কাছে থাকলে কখনো তাকে বুঝতে চায় না। তবে দূরে গেলে সব মনে পড়ে। আপনার কবিতার লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

সত্যি আপু এই প্লাটফর্মে কাজ করার পর আমরা অনেক কিছুই শিখেছি। আমিও নিজে কখনো আগে কবিতা লিখতাম না। তবে এখন দু এক লাইন লেখার চেষ্টা করি। আপু আপনার লেখা কবিতা সত্যি দারুন হয়েছে। কবিতার লাইন গুলো চমৎকার ছিল। এভাবেই এগিয়ে যান আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার সুন্দর একটি মন্তব্য পড়ে সত্যিই অনুপ্রেরণা পেলাম । ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।ভালোবাসা অবিরাম।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার কবিতাটি।প্রতিটি লাইনে অভিমানে ভরপুর।কবিতাটি আমার ভালো লেগেছে। আশাকরি প্রতিনিয়ত লিখবেন।ধন্যবাদ জানাই সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আপনাদের ভালো লাগলে পরবর্তীতে লেখার চেষ্টা করব । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।

 3 years ago 

আজকাল তো দেখছি ভালোই কবিতা লিখে যাচ্ছেন। অনু কবিতাগুলো লিখে লিখে ভালোই অনুপ্রাণিত হয়েছেন এখন নিজে নিজেই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে শিখে গেছেন । আমি তো কিছুই লিখতে পারলাম না চেষ্টা করলেও কিছু হয় না জানি না কোনদিন হবে ও কিনা ।

 3 years ago 

আপু চেষ্টা করলে কি না হয় । আপনিও একদিন চেষ্টা করে লিখে ফেলুন দেখবেন চমৎকার একটি কবিতা হয়ে যাবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর কবিতা লিখলেন আপু পড়ে অনেক ভালো লেগেছে। ভালোবাসার মানুষ যখন কাছে থাকে তখন বুঝা যায় না। কিন্তু যখন ছেড়ে কোথাও দূরে চলে যাই তখন বুঝা যায় না পাওয়ার বেদনা কেমন। আপনি চমৎকার কবিতা লিখতেছেন কবিতা গুলো অসাধারণ ভালো লাগে পড়তে। খুব সুন্দর অনুভুতি দিয়ে লিখলেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমার কবিতাগুলো আপনার কাছে পড়তে ভালো লাগে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যিই ,"আমার বাংলা ব্লগের" কল্যানে অনেকেই তার সুপ্ত অনুভূতিগুলি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে।আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে।কথায় আছে-দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না।তেমনি ভালোবাসার মানুষ কাছে থাকলে তার কদর হয় না সেটাই ব্যক্ত করেছেন আপনি।ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু ঠিকই বলেছেন ভালোবাসার মানুষ কাছে থাকলে মানুষ বুঝতে পারে না ।যখন হারিয়ে যায় তখন ঠিকই বুঝতে পারে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

এই প্লাটফর্মে কাজ করে আমরা সবাই কমবেশি অনেক কিছু শিখতে পেরেছি। আজকে আপনি অনেক সুন্দর করে না পাওয়ার বেদনা কবিতাটি লিখেছেন। কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। ঠিক বলেছেন প্রিয় মানুষ যখন আমাদের পাশে থাকে তখন তার মর্ম আমরা বুঝি না। এবং সে কখন যদি আমাদের মাঝে থেকে হারিয়ে যাবে সেটা চিন্তাও করি না। এই নিয়ে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

ভাইয়া কবিতা লিখতে ও পড়তে আপনার কাছে ভালো লাগে যেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39