স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


ঈদ মোবারক


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারও একগুচ্ছ অনুকবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে আমার বাংলা ব্লগে আসার আগে আমি জানতামই না যে অনু কবিতা বলে কিছু হয় । আমার বাংলা ব্লগে এসেই প্রথম জানতে পেরেছি ছোট ছোট কবিতা গুলোকে অনুকবিতা বলে । মূলত এই অনুকবিতা আমি প্রথম দাদার পোস্টে দেখেছিলাম । ছোট ছোট কবিতার মধ্যে মনের সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় যেটি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে । আর @rme দাদা চমৎকারভাবে অনুকবিতা লিখেন যা পড়ে আমি অনুকবিতা লেখার প্রতি আগ্রহী হয়েছি এবং চেষ্টা করেছি । জানিনা কেমন হয়েছে । তবে ইদানিং অনু কবিতাগুলো লিখতে আমার কাছে বেশ ভালই লাগে। আজকে আমার লেখা বারো তম অনু কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু নতুন নতুন লিখছি সেহেতু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।


স্বরচিত একগুচ্ছ অনু কবিতা


a4-4279517_1280.jpg

source

প্রথম অনু কবিতাটিতে আমি বোঝাতে চেয়েছি প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া কষ্টগুলো বুকের ভেতর কাটার মত বিধে। যে কষ্টগুলো কাউকে বোঝানো যায় না। শুধু নিজে নিজেই অনুভব করা যায় ।এমনকি প্রিয় মানুষটি ও বুঝতে পারে না কি কষ্ট দিয়েছে সে।


দ্বিতীয় অনুকবিতাটিতে বোঝাতে চেয়েছি যখন জীবনে একঘেয়েমি চলে আসে, প্রতিদিন একই নিয়ম বাধা রুটিন হয় তখন যেন মনে হয় সেই রুটিনের থেকে বাইরে যেয়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসুক জীবনে।তখন জীবন টাকে যেন অন্যরকম লাগবে।


তৃতীয় অনু কবিতাটিতে বোঝাতে চেয়েছি দূর থেকে কাউকে যেরকম মনে হয় তার কাছে গেলে একদম ভিন্ন রকমের অনুভূতির সৃষ্টি হয়। যেমন আমাদের দূর থেকে কাশফুল ঘন মনে হয়, তেমনি কাছে গেলে একেবারেই অন্যরকম লাগে। মানুষের বেলায়ও তেমনি পরিলক্ষিত হয়।


একগুচ্ছ অনুকবিতা


(১)

তোমার দেওয়া কষ্ট গুলো
কাটার মতো বিধে যখন
ক্ষতর সৃষ্টি হয় তখন।
তীব্র ব্যথা অনুভব করি
যায় না বলা কাউকে,
বুঝতেও পারো না তুমি,
কি কষ্ট পেয়েছি আমি।

(২)


আমি হারিয়ে যাচ্ছি
সময়ের স্রোতে মিলিয়ে যাচ্ছি ।
জীবন টা বড্ড একঘেয়ে লাগে ।
একটু ভিন্নতা দরকার ।
যেখানে খুঁজে পাব জীবনের আনন্দ,
একঘেয়েমি জীবন ফিরে পাবে প্রাণচাঞ্চল্য।
অন্ধকার জীবনে ফিরে আসবে একটু স্বস্তি,
প্রিয় মানুষ টিকে ফিরে পাব,
আবার নতুন করে।

(৩)


দূর থেকে তোমাকে দেখেছি
সাদা শুভ্র কাশফুলের মত।
হৃদয়ে ছিল ভালোবাসার গভীরতা।
কাছ থেকে তোমাকে পেয়েছি
একদম ফাঁকা আবেগ শূন্য হৃদয়।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা পড়ে মনটা একেবারে ভরে গেলো। এখন সবাই অনেক সুন্দর কবিতা লেখে। সবার লেখা কবিতা অনেক বেশি সুন্দর হয়। আপনি আজকে তিনটা অনু কবিতা শেয়ার করেছেন, যেগুলোর টপিক ছিল ভিন্ন। প্রিয় মানুষটা কষ্ট দিলে, তার থেকে বড় কষ্ট আর কোন কিছুতেই পাওয়া যায় না বলে আমার মনে হয়। তার দেওয়া কষ্ট এত বেশি হয় যে, কাউকেই বলে বোঝানো যায় না। যাইহোক আমার কাছে প্রথম অনু কবিতা টা বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপু আপনার কাছে প্রথম অনু কবিতাটি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভাল লাগল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে অণু কবিতাগুলো পড়তে খুব ভালো লাগে এবং অনেক সময়ই জীবনের কিছু ,কিছু ক্ষেত্রে এই অণু কবিতা গুলো মিলেও যায়। আপনি আপনার অনু কবিতা গুলোর মাধ্যমে আপনার মনের ভাব প্রকাশ করেছেন যেটা অনুভব করতে পেরে আমার খুবই ভালো লাগছে, আমার ব্যক্তিগতভাবে দুই নম্বর কবিতাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনার কাছে দুই নাম্বার কবিতাটি বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু লাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রিয় মানুষকে নিয়ে লাইনগুলো তুলে ধরেছেন, লাইনগুলো পড়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে গেলাম। চমৎকার কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার লেখা কবিতা পড়ে আপনি আবেগপ্রবণ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বিরহ অনুভূতিমূলক ছোট কবিতা লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার কবিতার লাইন গুলো আবৃত্তি করে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর মিলবন্ধন দেখে সাজিয়েছেন কবিতার লাইনগুলো। আসলে কবিতার মাধ্যমে মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করা সম্ভব। সুন্দর এই ছোট ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আমার কবিতা আবৃত্তি করতে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো আমার বেশ ভালো লাগে। বিশেষ করে দুই এবং তিন নাম্বার কবিতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন বেশ প্রাণবন্তর ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আমার অনু কবিতা আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর কবিতা লিখেন আপু আপনি। আপনার একক কবিতা বলেন কিম্বা অনু কবিতা বলেন পড়ে খুব ভালো লাগে। আমরা সবাই এখন এবিপি ফানের উদ্যোগে এবং আমাদের দাদাদের অনুপ্রেরণায় সুন্দর সুন্দর কবিতা লিখতে সক্ষম। আপনার আজকের শেয়ার করা কবিতা গুলো পড়তে আমার খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপু আপনার কাছে আমার কবিতা গুলো ভালো লাগে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর তিনটি ভিন্ন অনু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন ভিন্ন রকম অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো। তবে অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলোর গভীরতা অনেক। সত্যি আপনার অনু কবিতা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অনু কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আজকের অনু কবিতা গুলো লিখেছেন। প্রত্যেকটা কবিতার বিষয়বস্তু দারুণ ছিল। প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার অনুভূতি টা আসলে বলে বোঝানো সম্ভব না। সবচেয়ে বেশি ভালো লেগেছে দ্বিতীয় কবিতাটি। আসলেই প্রতিদিন একটা রুটিন অনুযায়ী চললে বিরক্ত চলে আসে। রুটিনের বাইরে নিজেকে নিজের মতো করে সময় দিতে পারলে জীবনকে আরো সুন্দরভাবে উপভোগ করা যায়। ভালো লাগলো আপনার কবিতা গুলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার কাছে আমার কবিতা গুলো ভালো লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ।ভালো থাকবেন।

 2 years ago 

আমি কবিতা লিখতে অনেক বেশি ভালোবাসি। আর কবিতা পড়তেও আমি অনেক পছন্দ করি। আজকে আপনি সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা খুবই সুন্দর হয়েছে। আর পড়তেও খুব ভালো লেগেছে। আগে কিন্তু আমরা কেউই কবিতা লিখতে পারতাম না। এখানে আসার পর থেকে আগ্রহী হয়েছি কবিতা লেখার জন্য। আর আস্তে আস্তে এখন সবাই কবিতা লিখতে পারে। আপনিও অনেক সুন্দর অনু কবিতা লিখতে পারেন।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এখানে আসার পর আমরা সবাই কবিতা লিখতে শিখেছি ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ অনেকগুলো ছোট ছোট কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার যে কবিতা আবৃত্তি করতে অনেক ভালো লাগলো। আমি কবিতা আবৃত্তি করতে পছন্দ করি। আর আপনাদের মাধ্যমে কিন্তু কবিতা লেখার এক অন্যরকম অনুভূতি জাগ্রত হচ্ছে। চমৎকার ছিল কবিতাগুলো।

 2 years ago 

আমার কবিতা গুলো আপনার কাছে চমৎকার লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38