আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে ।যখনই যেখানে যাই সেখানেই কিছু ফটোগ্রাফি করি। সাধারণত প্রকৃতি, গাছপালা ,আকাশ, নদী, ফুল এইসবের ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। জানিনা আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো কেমন লাগবে ।তারপরেও আমি শেয়ার করছি ।আশা করছি আপনাদের কাছে ভালই লাগবে। তাহলে চলুন দেখে আসি আমার আজকের রেনডম ফটোগ্রাফি। |
কয়েকটি রেনডম ফটোগ্রাফি

ফটোগ্রাফি-১

ফটোগ্রাফি-২

ফটোগ্রাফি-৩

এই ফটোগ্রাফিগুলো তুলেছিলাম একটি পার্ক থেকে। কিছুদিন আগে এই পার্কে বেড়াতে গিয়েছিলাম ।আমার মেয়ে ওই পার্কে খুব যেতে চাইছিল তাই ওকে নিয়ে পার্কে গিয়েছিলাম ।এটি পার্কের নিজস্ব একটি লেক।এই লেকে কয়েকটি বোট রাখা ছিল।যেখানে লোকজন যেয়ে বোটে চড়ে বেশ আনন্দ উপভোগ করে।লেকটি দেখতে বেশ সুন্দর এবং বেশ বড়।আমরা গিয়েছিলাম যখন তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তাই ফটোগ্রাফি গুলো অন্ধকার অন্ধকার হয়েছে। |
ফটোগ্রাফি-৪

ফটোগ্রাফি-৫

এটি সূর্য অস্ত যাবার ফটোগ্রাফি।খুবই চমৎকার লাগছিলো যখন সূর্য অস্ত যাচ্ছিল।তাই ফটোগ্রাফি করার লোভ সামলাতে পারলাম না।পানিতে সূর্যের প্রতিচ্ছবি পড়ছিল যা দেখে সবারই ভালো লাগবে।আমিও বেশ উপভোগ করলাম দৃশ্য টি।আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। |
ফটোগ্রাফি-৬

ফটোগ্রাফি-৭

এই ফটোগ্রাফি দুটি কিছুদিন আগে আমি পদ্মার পাড়ে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে তুলেছিলাম ।সেদিন আকাশটা এত ঝলমলে ছিল যে শুধু দেখতেই মন চাচ্ছিল ।এখনকার আকাশটা আমার কাছে একটু অন্যরকম সুন্দর লাগে। বিশাল নদী আর মাথার উপর বিশাল আকাশ সত্যিই এক চমৎকার অনুভূতি। |
ফটোগ্রাফি-৮

এই ফটোগ্রাফিটি আমি কাল বিকেলবেলায় তুলেছিলাম। আকাশটা বেশ মেঘলা ছিল ,আর চারিদিকে অসম্ভব বাতাস হচ্ছিল। তাই ফটোগ্রাফিটি তুললাম ।যদিও ফটোগ্রাফটিতে বাতাসের কোন আনাগোনা বোঝা যাচ্ছে না। কিন্তু চমৎকার একটা পরিবেশ ছিল যার জন্য ফটোগ্রাফিতে বন্দি করে রাখলাম। |
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

🔚ধন্যবাদ🔚
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

পানির মধ্যে বোটের দৃশ্য দেখেই অনুভব করেছিলাম হয়তো কোন পার্কে বেড়াতে গিয়েছেন। তবে পোস্ট পড়ে নিশ্চিত হলাম। অবশ্য মন ভালো রাখতে, মনকে সতেজ রাখতে মাঝেমধ্যে পরিবার নিয়ে আমাদের বেড়াতে যাওয়া উচিত।
আপনি ঠিকই বলেছেন বেড়াতে গেলে মন ভালো হয়। তাই আমাদের সকলের বেড়াতে যাওয়া উচিত ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।ভালো থাকবেন।
পার্ক থেকে ফটোগ্রাফি তোলার কারনে দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে ছবিগুলো ক্যামেরা বন্ধি করে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।পাশে থাকবেন আশা করছি।
সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মধ্যে তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে সূর্য ডোবা এবং আকাশের চিত্র অসাধারণ ভাবে ক্যামেরাবন্দি করেছেন
আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো এত ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগছে ।সব সময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।
আপু আপনি পার্কে গিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন দেখে অনেক ভালো লাগলো। এছাড়াও ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। মেঘলা আকাশের সৌন্দর্য তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য।
আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো এত ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।আসলে সুন্দর মন্তব্যগুলি পেলে কাজ করার উৎসাহ বেড়ে যায় ।ধন্যবাদ আপনাকেও।
মাশাআল্লাহ আপু চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এইরকম ন্যাচার ছবি অনেক সুন্দর দেখায়। আকাশের ছবি দেখে মনে হচ্ছে মেঘ নিছে নেমে আসছে। দৃশ্য টা অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা এবং দোয়া রইলো আপনার জন্য।
ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য ।আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ৷পুকুরের দৃশ্য আকাশে সাদা মেঘের ভেলা সূর্যাস্ত সব মিলে অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি ভাইয়া ভীষণ ভালো লাগলো ।এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
নদী, বন আর আকাশ প্রকৃতির এই জিনিস মানুষকে বারবার প্রেমে ফেলেছে , কাছে টেনেছে। ভালো লাগলো দেখে। খুব সুন্দর ক্যাপচার করেছেন ছবিগুলো।
আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন শুভকামনা রইল।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি আপনি খুব সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে মাধুর্যের সাথে উপস্থাপন করেছেন। আপনি এমন ভাবে রেনডম ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দি করেছেন ।দেখে মনে হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে। শুভকামনা রইল এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
ভাই আপনার এত সুন্দর একটি মন্তব্য পড়ে সত্যিই আমি আনন্দিত। এভাবেই সুন্দর মন্তব্যগুলি নিয়ে পাশে থাকবেন আশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি অনেক সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন। আমার কাছে ভালো লাগলো বিশেষ করে আকাশের দুটি ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগলো । আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে শেয়ার করার জন্য।
আকাশের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন।
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আর প্রকৃতির মাঝে থেকে এমন স্বচ্ছ ন্যাচারাল সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবসময়ই ।শুভকামনা রইল।