স্বরচিত কবিতা|| টিনটিনের জন্মদিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমাদের সবার আদরের টিনটিনের জন্মদিন । এই দিনটি সত্যি আমাদের সবার জন্য বিশেষ স্পেশাল ।গত বছরে আমরা এই দিনটিতে ভার্চুয়ালি হ্যাংআউটের মাধ্যমে জন্মদিন পালন করেছিলাম । আজও তেমনি স্পেশাল হ্যাংআউটে টিনটিনের জন্মদিন পালন করব।আবারও ঘুরে ফিরে চলে এলো টিনটিনের জন্ম দিন ।টিনটিন সোনার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা রইলো । এই দিনে টিনটিন তার বাবা-মার কোল জুড়ে এসেছিল। আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল তাদের সংসারে। প্রথম বাবা-মা হওয়ার যে কি আনন্দ তা সেদিন দাদা ও বৌদি বুঝতে পেরেছিলেন। প্রথম সন্তান যখন জন্ম নেয় তখন শুধু একটি সন্তানই জন্ম নেয় না ,নতুন করে একজন বাবা-মায়ের ও জন্ম হয়। আর প্রতিবছর যখন ঘুরে ঘুরে সেই দিনটি আসে ,সেদিন সত্যি সবার আনন্দের সীমা থাকে না। আজও তেমনি একটি দিন । এই দিনে টিনটিনের প্রতি আমার অন্তরের ভালোবাসা থেকে একটি কবিতা লেখার চেষ্টা করেছি। জানিনা কতটুকু লিখতে পেরেছি ।এটি মূলত একটি কবিতা নয় এটি হচ্ছে টিনটিনের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ।


Polish_20230926_201054104.jpg

source

টিনটিনের জন্মদিন


আজকের দিন খুশির দিন,
টিন টিন সোনার জন্মদিন।
এই দিনটিতে এসেছিলে তুমি
আনন্দ খুশির উল্লাস নিয়ে।
তোমার আলোতে আলোকিত
হয়েছিল মায়ের কোল যেমনি,
খুশিতে আত্নহারা হয়েছিল সবাই তেমনি।
আজ আবার এসেছে ফিরে
আনন্দেরই সেই দিন।
সবাই মিলে খুশিতে মেতে উঠবে সারা দিন।
তোমার জন্মদিনের খুশিতে আমরাও খুশি,
তুমি যে আমাদের সবার আদরের নয়নের মনি।
এভাবে আনন্দে মেতে থাকো সারা দিন সারা জীবন
সেই শুভকামনা আমাদেরই সবার আজীবন।
দিনে দিনে বড় হও তুমি,
মানুষের মত মানুষ হও ।
হয়ে উঠো তুমি বাবার মতো মহান
মায়ের মত কোমল মনের অধিকারী।
তোমার জীবনে যেন দুঃখের ছোঁয়া না লাগে,
এই দোয়াই রইলো মোদের।
জীবনের প্রতি ক্ষেত্রে সফল হও তুমি,
মনোবাসনা সকল পূর্ণ হউক তোমার,
এই শুভ কামনায় আমি।।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন শুধু আপনি না বেশ কয়েকজন কবিতা শেয়ার করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া কমিউনিটিতে অনেকেই টিনটিনের জন্মদিন উপলক্ষে কবিতা শেয়ার করেছে। আপনি আমার কবিতাটি পড়ে মন্তব্য করেছেন জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে টিনটিন বাবুর জন্মদিন নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন টিনটিন বাবুর জন্য কত সুন্দর ভাবে লিখেছেন আপনি। কবিতাটি পড়ে মনটা ভরে গেল। ধন্যবাদ আপু আপনাকে চমৎকার একটি কবিতা লিখার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া মনোযোগ দিয়ে আমার কবিতাটি পড়ে দারুন একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটি লাইন দারুণ হয়েছে। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আমাদের সবার প্রিয় টিনটিন সোনা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে সেই প্রত্যাশা করি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

টিনটিন বাবুর জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার লেখা কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতার লাইন গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

প্রথমে টিনটিন বাবুকে তার জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। আপনি যেভাবে তার জন্য সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলছেন এই কবিতা পড়তে পেরে আমি অনেক খুশি। আপনি এই কবিতাকে খুবই সুন্দরভাবে মিলিয়েছেন৷ এই কবিতার লাইনগুলো পড়তে খুবই ভালো লাগছিল।
আর প্রত্যেকটি লাইনই যেন তার জন্মদিনের ভালোবাসার প্রকাশ ছিল।

 3 years ago 

ভাইয়া আমার লেখা কবিতাটি পড়তে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু, প্রথম সন্তানের বাবা অথবা মা হওয়ার অনুভূতিটা অন্যরকম। যেটা ভাষায়ও প্রকাশ করা যায় না। আপনি টিনটিনের জন্মদিন উপলক্ষ আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ দারুণভাবে ছন্দে ফুটিয়ে তুলেছেন আপু 🍀

 3 years ago 

ভাইয়া আমার কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।সবসময় ভালো থাকবেন এই শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39