বৃক্ষমেলায় কিছু নতুন ঝাউগাছের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আমি কিছুদিন আগে একটি বৃক্ষ মেলায় ঘুরতে গিয়েছিলাম । সেখানে বেশ কিছু ফুল ও ফলের গাছের পাশাপাশি কিছু নতুন ঝাউ গাছ দেখতে পেয়েছি, যা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল । এই ঝাউ গাছগুলো এর আগে আমি কখনো দেখিনি । এবারই নতুন দেখলাম । তাই ভাবলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বৃক্ষ মেলার কিছু ঝাউ গাছের ফটোগ্রাফি।
বৃক্ষমেলায় কিছু নতুন ঝাউগাছের ফটোগ্রাফি
এই ঝাউ গাছটি আমার দেখা একদম নতুন একটি ঝাউ গাছ । আমরা সাধারণত পেছনের ঝাউ গাছটি এতদিন দেখেছি। কিন্তু এই সামনের ঝাউ গাছটি এর আগে কখনো দেখা হয়নি। এবারই নতুন দেখলাম ।কেমন যেন মকমল টাইপের গাছটি । অসম্ভব সুন্দর লেগেছিল আমার কাছে । কিন্তু এই গাছটির দাম অনেক বেশি ছিল যা একদম কল্পনার বাইরে ছিল।
এই গাছটি এর আগে অবশ্য অনেকবার দেখেছি ।বেশ ভালো লাগে গাছটি আমার কাছে। বাড়িতে সাজিয়ে রাখলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়।
এটিও আরও একটি চমৎকার গাছ ।যেটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গাছটি অবশ্য খুব একটা দেখা যায় না ।গাছটি বেশ নতুন লাগলো আমার কাছে।
এটিও চমৎকার একটি ঝাউ গাছের মতো । এই গাছটি আমার দেখা একদম নতুন একটি গাছ । এ ধরনের গাছ এর আগে আমি কখনো দেখিনি। দেখে ভীষণ ভালো লেগেছিল।
এই ঝাউ গাছ টি আমাদের সবার পরিচিত একটি ঝাউ গাছ । এই গাছটি বহুদিন আগে থেকেই দেখে আসছি ।তবে এই ঝাউ গাছ গুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
এটিও আমার দেখা একদম নতুন একটি গাছ ।আপনারা এই গাছটি আগে দেখেছেন কিনা জানিনা ।তবে এবারই আমি প্রথম দেখলাম গাছটি ।দেখে বেশ ভালই লেগেছিল । তাই তো ফটোগ্রাফি করলাম।
এই গাছটিও নতুন একটি গাছ । যদিও গাছটির পাতাগুলো দেখতে একদম পেঁপের পাতার মত। তবে এটি পেঁপে গাছ নয়।
আর এটিও আমার দেখা চমৎকার একটি গাছ। আবার গাছ টিতে ছোট ছোট ফুলও ধরেছিল, যা দেখতে সত্যি ভীষণ ভালো লেগেছিল।
আর এটি হচ্ছে কারি পাতা গাছ । বিভিন্ন তরকারির রেসিপিগুলোতে এই কারি পাতা ব্যবহার করা হয় ।মূলত এই গাছগুলো খোঁজার জন্যই আমি বৃক্ষ মেলায় গিয়েছিলাম । দাদার একটি রেসিপি কনটেস্টের জন্য।
আর এটি হচ্ছে লেমন গ্রাস। যেটি আমরা রেস্টুরেন্ট গুলোতে স্যুপের মধ্যে পাই। মূলত এই কারি পাতা ও লেমোন গ্রাস খোঁজার জন্যই আমার বৃক্ষ মেলায় যাওয়া এবং গাছগুলো পেয়ে গিয়েছিলাম দেখে সত্যি ভীষণ ভালো লেগেছিল । আর কিনে এনে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আবার পুরস্কারও পেয়েছি। আশা করছি আপনাদের কাছেও আজকের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
| লোকেশন: | ফরিদপুর বৃক্ষমেলা |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
বর্ষাকাল হওয়াতে এখন সারা দেশে কম বেশি বৃক্ষ মেলা চলছে। বৃক্ষ মেলায় গিয়ে বেশ চমৎকার কিছু গাছ গাছা গাছালির ফটোগ্রাফি করেছেন। ঝাউ গাছ গুলো দেখতে সত্যি খুব ভালো লাগছে। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ঝাউ গাছ গুলো লাগানো বেশ ভালো। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হ্যাঁ ভাইয়া ঝাউ গাছগুলো থাকলে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায় ।আর ঝাউ গাছ গুলো দেখতেও চমৎকার ছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আসলেই আপু বৃক্ষ মেলাতে ভ্রমণ করলে অনেক নতুন নতুন গাছের সাথে পরিচিত হওয়া যায়। প্রথমের দিকে আপনি যে ঝাউ গাছের ফটোগ্রাফি টা শেয়ার করেছেন সেই গাছটা আমিও এর আগে কোনদিন দেখেছিলাম না।
আসলে ভাইয়া এই গাছটি বেশ আনকমন এবং চমৎকার সুন্দর দেখতে। আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে ছিলাম ।বেশ ভালো লেগেছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বৃক্ষমেলায় কিছু নতুন ঝাউগাছের ফটোগ্রাফি। আসলে আমাদের দেশে বেশিরভাগ সময় দেখা যায় যে বর্ষাকালে বৃক্ষ মেলা শুরু হয়। আসলে এরকম ঝাউগাছ যেখানেই থাকে সেখানকার সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে। ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া ফটোগ্রাফি গুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।