স্বরচিত কবিতা|| মন হৃদয় কাব্যে তুমি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবারো একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি । আসলে কবিতা লিখতে এখন বেশ ভালই লাগে । তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা পোস্ট শেয়ার করার জন্য । এটি আমার এগারতম কবিতা । যদিও কমিউনিটিতে অনেকে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন । আমি নতুন নতুন লিখছি এবং শিখছি । জানিনা কতটুকু লিখতে পারছি । তবুও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য । আসলে কমিউনিটির সবার কবিতা পড়েই মূলত কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছি । আর এবিবি ফানে আমার প্রথম কবিতা লেখা শুরু । যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতার মূল সারমর্মে।



আসলে আমরা যখন কাউকে ভালবাসি তখন সব কিছুতেই তার ছায়া ভেসে ওঠে। যা কিছু দেখা যায় সেখানেই যেন ভালোবাসার মানুষটির মুখখানি ভেসে ওঠে । ভালোবাসা তো এমনই হয় । সত্যিকারের ভালোবাসা যারা পায় তারাই এই বিষয়টি উপলব্ধি করতে পারে। যদিও এটি সম্পূর্ণই আমার কল্পনা থেকে লেখা। আসলে যারা সত্যিকারের ভালোবাসে তারা আবেগপ্রবণ হয়ে যায় এবং সবকিছুতেই ভালোবাসার মানুষটিকে খুঁজে বেড়ায়।



meadow-2401911_1280.jpg

source

মন হৃদয় কাব্যে তুমি


তুমি আমার কবিতা লেখার অনুপ্রেরণা,
তুমি আমার ভালোবাসার মূর্ছনা ।
তুমি আমার হৃদয় মাঝে আবেগে মিশে আছো ।
তুমি আমার কল্পনার আকাশের ধ্রুবতারা,
তুমি আমার কুয়াশা ভেজা ভোরের শিশির,
তুমি আমার মেঘলা আকাশ ।
তুমি আমার বৃষ্টি ভেজা স্নিগ্ধতা,
বৃষ্টিস্নাত পাতার সজীবতা।
তুমি আমার রংধনু রাঙা আকাশ,
তুমি আমার নীল আকাশে উড়ে বেড়ানো পাখি,
তপ্ত রোদে ছোটাছুটি করা প্রজাপতি ।
তুমি আমার মেঘের মধ্যে হাস্যউজ্জ্বল
এক টুকরো রোদ ।
তুমি আমার হাতে পাওয়া সোনালী রোদের আভা,
তুমি আমার সাগরের বুকে ভেসে আসা ঢেউ,
তুমি আমার তপ্ত রোদে চিক চিক করা বালি,
তুমি আমার পাখির কলতানে মুখরিত
অবারিত সবুজের প্রান্তর ।
তুমি আমার নিঝুম রাতে জোনাকির মিটিমিটি আলো,
তাইতো তোমায় বাসি এত এত ভালো ।



আশা করছি আপনাদের কাছে আমার কবিতা টি ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন প্রকৃত ভালোবাসার মানুষের প্রতিচ্ছবি সব জায়গায় খুঁজে পাওয়া যায় । সে অনুভূতিটা সবার মধ্যেই রয়েছে। আপনি হৃদয়ের অনুভূতিগুলোই কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুবই সুন্দর ও প্রেমময় একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কবিতা মাধ্যমে অফুরন্ত ভালোবাসা ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য। সব সময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছ থেকে এরকম একটি কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো। খুবই ভালোভাবে আপনি এই কবিতাটি তৈরি করেছেন। এই কবিতা যে লাইনগুলো আমার বেশি পছন্দ হয়েছে সে লাইনগুলো হল :

তুমি আমার হাতে পাওয়া সোনালী রোদের আভা,
তুমি আমার সাগরের বুকে ভেসে আসা ঢেউ,
তুমি আমার তপ্ত রোদে চিক চিক করা বালি,
তুমি আমার পাখির কলতানে মুখরিত
অবারিত সবুজের প্রান্তর ।

 3 years ago 

ভাইয়া আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে যেনে ভালো লাগলো ।এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি একদম ঠিক বলেছেন সত্যিকারের ভালোবাসা প্রতিটা মানুষই বেশ উপলব্ধি করতে পারে। ভালোবাসাকে কল্পনায় নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া মনোযোগ সহকারে আমার কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37