এলোমেলো কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে ।আজ আমি আপনাদের সঙ্গে এলোমেলো নাম না জানা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি। এইতো কিছুদিন আগে আমি আমার নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে যাবার পর গ্রামের ফসলের মাঠে ঘুরতে গিয়েছিলাম। ফসলের মাঠে ঘুরতে যাবার পথে কিছু ফুলের দেখা পেলাম। যেগুলোর বেশিরভাগের নামই আমার জানা নেই। তবে ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তাই ফটোগ্রাফি করে নিয়েছিলাম ।আজ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি । আশা করছি আপনাদের ও ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এলোমেলো নাম না জানা কিছু ফটোগ্রাফি।
এলোমেলো কিছু ফটোগ্রাফি
এই ফটোগ্রাফিতে যে কলি গুলো দেখা যাচ্ছে এগুলো আমার মনে হয় কোন সবজির ফুলের কলি হবে। কিন্তু নামটি আমার জানা নেই ।তবে দেখতে ভীষণ ভালো লেগেছিল ।তাইতো সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করেছিলাম। আসলে যে কোন ফুল দেখতেই ভীষণ ভালো লাগে ।নাম জানলেই কি বা না জানলেই কি। আর সেগুলো ক্যামেরাবন্দি করা নেশার মতো হয়ে গিয়েছে। আসলে আমরা সবাই মনে হয় এখন ফটোগ্রাফির প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছি। তবে একটা সময় ছিল শুধু নিজের ছবি তুলতাম। কিন্তু এখন নিজের ছবি তোলার কথা মনেই থাকে না। ফুল প্রকৃতির ছবি তুলতেই বেশি মনোযোগী।
কিছুদূর সামনে যাবার পর এই ফুল দুটি দেখতে পেলাম ।এগুলো আমার মনে হয় কোন সবজির ফুল বা আগের যেই কলিগুলো তুলেছি সেই গাছেরই ফুল হবে হয়তো। আমার জানা নেই। যেহেতু এই ফুলের সঙ্গে আমি পরিচিত না ,আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন।
এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। কালারও বেশ চমৎকার। তবে এই ফুল গুলো দেখতে কচুরিপানার ফুলের মত লাগছিল ।কিন্তু ফসলের মাঠের একপাশে এই ফুল গুলো দেখতে পেলাম। শুকনো জায়গায় ফুল গুলো দেখে বেশ অবাকই হলাম ।কিন্তু দেখতে প্রায় কচুরিপানা ফুলের মতই।
এই ফুলগুলো বন্যফুল । গ্রামের রাস্তার পাশ দিয়ে এই ফুলগুলো অনেক দেখতে পাওয়া যায়। তবে ফুল গুলো দেখতে ভীষণ চমৎকার ।হলুদ রঙের ফুল দেখতে ভীষণ ভালো লেগেছিল ।তাই তো ফটোগ্রাফি করেছিলাম। নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লেগেছে।
শেষের এই ফটোগ্রাফি দুটি রাস্তার পাশ থেকে তুলেছিলাম। এই গাছগুলো দেখতে তাল গাছের মতো লাগছিল। হয়তো তালগাছেরই চারা হবে ।ছোট গাছ দেখতে ভীষণ ভালো লেগেছিল ।তাইতো ফটোগ্রাফি করেছিলাম ।আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে এরকম এলোমেলো ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপু ফসলের মাঠে ঘুরতে গিয়ে দারুন সব ফটোগ্রাফি তুলেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও আপনার মত অনেকগুলো নাম জানিনা তবে এগুলো দেখতে খুবই সুন্দর। ক্ষেতের পাশে যখন হয়ে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। বন্যফুল গুলো দেখতে বেশ চমৎকার। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা।
বাহ্ দারুণ হয়েছে ফটোগ্রাফি গুলো। সব গুলো ফটোগ্রাফি আপনি চমৎকার ভাবে ক্যামেরা বন্দী করছেন। বিশেষ করে কচুরিপানা ফুল টি দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
ভাইয়া কচুরিপানা ফুল আপনার কাছে ভালো লেগেছে যেনে ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি আজকে বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালই লেগেছে আমার কাছে। তবে শেষের বন্য ফুলটি আমার কাছে সম্পূর্ণ নতুন লেগেছে। দেখে মনে হচ্ছে এই ধরনের ফুল আমি এর আগে কখনো দেখিনি। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং নতুন কিছু দেখানোর জন্য।
বন্যা ফুল টি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
দারুণ কিছু শেয়ার করেছেন, আমরা আমাদের আশেপাশে পরিবেশের মধ্যে এই জিনিসগুলো খুব বেশি দেখতে পাই। কলি গুলোর ছবি কিন্তু বেশ চমৎকার লেগেছে আমার কাছে।
ভাইয়া কলিগুলোর ছবি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে আপু। যে কোন ধরনের ফটোগ্রাফি আমার বেশ ভালোই লাগে। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। এই ধরনের গ্রামীন চিত্রের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়।
যেকোনো ধরনের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো থাকবেন।
আপু আপনি নানুবাড়ি ঘুরতে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। নাম না জানা ফুলের সৌন্দর্য বেশ ভালো লেগেছে।আসলে গ্রামের নাম না জানা কতো যে বুনো ফুল পথের ধারে দেখা যায়, তার কোন শেষ নেই।আর সেই ফুলগুলো দেখতে চমৎকার ও হয়।আপনার ফটোগ্রাফির পাশাপাশি অনুভূতি গুলো পড়ে ও খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপু আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
একদম অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ এই ফটোগ্রাফিগুলোর বেশিরভাগ ফটোগ্রাফির মধ্যেই ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি৷ আর এর মধ্যে যে সকল ফুলগুলো রয়েছে সেই সকল ফুলগুলো সাধারণত মানুষজন রোপন করে না৷ এগুলো প্রাকৃতিকভাবেই বেড়ে উঠতে থাকে৷ আর আপনার কাছ থেকে এরকম প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷
হ্যাঁ ভাইয়া প্রাকৃতিক এই ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেনে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন তার জন্য ।ভালো থাকবেন।
আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগে আপু। কিছুদিন আগে আপনি আপনার নানুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখছি বেশ ভালো ই সময় কাটিয়েছিলেন এবং বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন। আপনার করা এই সকল ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। বিভিন্ন রকমের ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন কিন্তু এটা বলা লাগে। সেখানে মুহূর্তটা নিশ্চয়ই খুব ভালো কেটেছিল আপনার।
হ্যাঁ ভাইয়া বেশ ভালো সময় কাটিয়েছিলাম ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি ছিল। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। আর ধুন্দুল ফুলের ফটোগ্রাফি আমিও আমাদের ছাদের উপরে অনেক করতাম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।
আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।