রূপচাঁদা ফ্রাই রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
রূপচাঁদা ফ্রাই রেসিপি
উপকরণ:
- রূপচাঁদা মাছ
- কাঁচা মরিচ
- পেঁয়াজ কুচি
- হলুদ গুঁড়া
- লবন
- তেল
প্রুস্তুতপ্রণালী
প্রথমে রূপচাঁদা মাছগুলোকে ভালোমতো কেটে ধুয়ে পরিষ্কার করে নেই। তারপর হলুদ লবন মাখিয়ে নেই।
তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে মাছগুলি দিয়ে দেই।
তারপর মাছগুলি ভালো মতো এপাশ-ওপাশ উল্টিয়ে ভেজে নেই।
মাছগুলি ভালোমতো ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে রাখি।
তারপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে দেই।
তারপর হলুদ লবণ দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে মিশিয়ে নেই।
তারপর পেঁয়াজ বাদামি করে ভাজা হলে মাছগুলি দিয়ে দেই।
তারপর মাছগুলি পেঁয়াজ মরিচের সাথে ভালো মত নেড়েচেড়ে নেই ।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা ফ্রাই। এখন একটি প্লেটে উঠিয়ে গরম গরম খেয়ে নেই।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে, আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন।রেসিপি পরিবেশন আমার খুব ভালো লেগেছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া রূপচাঁদা মাছের ফ্রাই খেতেও কিন্তু বেশ দারুন হয়েছিল ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
হ্যাঁ ভাইয়া এই মাছ এভাবে ভেজে খেতেই বেশি ভালো লাগে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রূপচাঁদা ফ্রাই রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুব সুন্দরভাবে ভেজে ছবি তুলে উপস্থাপন করেছেন। বেশ চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন ।
হ্যাঁ আপু রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আসলে এভাবে ভেজে রান্না করলে খেতে ভালই লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।