সুপারি পাতায় আঁকা আঁকি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাই কে আমার নমস্কার /আদাব। আশ করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি। তবে আজ সকাল থেকে ঠান্ডা আর জ্বর শুরু হয়েছে।জ্বর আর ঠান্ডার কারনে সরাদিন প্রায় শুয়ে বসেই ছিলাম।আর ঠান্ডার ঔষধ খেলে তো শুধু ঘুম ধরে। এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগল না, তাই অনেক দিন আগে বন্ধু দের সাথে করে দুটো সুপারি পাতার থালা কিনছিলাম। সেটাতেই আজ আঁকা আঁকি করলাম।

আমার শরীর খারাপ জন্য, আমার বোন শুরুতে সাহায্য করল।অন্য সময় গুলোতেও বোনই আমার আঁকার জন্য পানি, রং এর বাক্স এগিয়ে দেয়। আঁকার পরে সেগুলো আবার গুছিয়ে তোলো, সব ও করে।
চলুন শুরু করা যাক আজকের আঁকা আঁকি।

প্রয়োজনীয় উপকরণ
সুপারি পাতা
জল রং
তুলি
পানি
ফোম
ফেবিকল আঠা

পদ্ধতি
প্রথম এ আঠা আর সাদা রং পানি দিয়ে মিশিয়ে প্লেট টি ভালো করে রং করব।আঠা দিলে রং টা ভালো করে বসে যায়।
-

এবার ফোম আর নীল রং দিয়ে রং করতে হবে।ফোম ব্যবহার করলে দেখতে মেঘের মতো লাগবে

এখন গাড় নীল রং আর কালো রং দিয়ে রং করতে হবে।

এবার কামলা রং করব নিচের অর্ধেক।

আর নীল ও কমলার মাঝে ফাঁকা জায়গায় হলুদ রং করব।

একপাশে একটু লাল রং করব।

এবার তুলি পানি দিয়ে ভিজিয়ে সাদা রং নিয়ে নখের সাহায্যেতে ছিটিয়ে দিব।তাহলে নীল আকাশে তাঁরার মতো দেখাবে

কালো আর খয়েরী মিশিয়ে ডাল পালা ও পাতা আঁকব।

এভাবে শেষ হলো আমার কাজ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল এুটি গুলো ক্ষমা করবেন।

আজকের পোস্ট এ পর্যন্তই। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। পোস্ট টি পড়ে আপনার মতামত অবশ্যই জানাবেন।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া আপনার অসুস্থতার কথা শুনে সত্যি খারাপ লাগলো। জ্বর হলে সত্যি অনেক খারাপ লাগে। সুপারি পাতায় দারুন পেইন্টিং করেছেন। আপনার বোন আপনাকে সাহায্য করেছে জেনে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু। ও আমাকে সময় পেলেই সাহায্য করে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে রং তুলে দিয়ে অসাধারণ পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি ভাই। প্রত্যেকটি স্টেপ বেশ অসাধারণ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ও আমাকে উৎসাহিত করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিত্র অঙ্কন করা সম্পূর্ণ ভিন্ন ধরনের পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি যে এত সুন্দর করে চিত্র অঙ্কন করতে পারেন আর সেটাও যে সুপারি পাতার উপরে দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক আগেই শুনেছিলাম সুপারি পাতার প্রথম অংশের জায়গাটা গোল করে কেটে নিয়ে তার উপর অনেক কিছু আঁকা যায় এবং সেটা পাখা হিসাবে ব্যবহার করা হয় বা আরো অনেক কিছু। যাই হোক আজকে কিন্তু তেমনি একটা কিছু দেখার সুযোগ হলো আপনার মাধ্যমে। খুবই ভালো লাগলো সুন্দর এই পোস্টটা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

এমন সুপারি পাতায় আর্ট এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে বেশ চমৎকার লাগে। আপনি অসুস্থ শরীর নিয়ে বোনের সহায়তায় দারুণ একটি দৃশ্য অংকন করেছেন। আসলেই চমৎকার হয়েছে। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন এঁকেছেন ভাই কালারফুল দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে গাছের দৃশ্যটা সবচেয়ে সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago 

আইডিয়াটি অসাধারণ ছিল, যদিও সুপারি পাতায় আর্ট করা যায় আরো আগে থেকেই জানতাম ।যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Posted using SteemPro Mobile

 2 years ago 

শরীর ভালো না থাকলে কোন কিছু করতে ইচ্ছা করে না। আপনার তো আর্ট করতে গেলে খুবই সুবিধা। রং তুলির আর্ট এর ক্ষেত্রে শেষে সব কিছু পরিষ্কার করে রাখা খুব কষ্টকর। যেগুলো আপনার বোনই করে দেয়। যাই হোক ভাইয়া আপনার সুপারির প্লেটে আঁকার আইডিয়াটি খুব ভালো লেগেছে। যার কারণে দেখতেও অসম্ভব ভালো লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37