মানুষকে বোঝার জন্য চোখের ভাষাই যথেষ্ট
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা কথা বুঝতে হবে সেটা হলো কথার ভাষা অনেক সময় ভুল বোঝাতে পারে কিন্তু চোখের ভাষা খুব কমই মিথ্যে বলে। মানুষের অনুভূতি, আবেগ আর মনের গোপন কথা সবচেয়ে বেশি প্রকাশ পায় চোখে। এক জোড়া চোখ অনেক সময় এমন কিছু বলে দেয়, যা শত শব্দেও বলা যায় না।আনন্দের সময় চোখে ঝিলিক থাকে, দুঃখের সময় চোখ ভিজে ওঠে, ভালোবাসা থাকলে চোখে কোমলতা ঝরে পড়ে। এমনকি কেউ যতই হাসি মুখে লুকাতে চেষ্টা করুক, চোখে তার আসল অবস্থা ধরা পড়ে যায়। তাই মানুষকে বোঝার জন্য আসলে দীর্ঘ কথোপকথন দরকার হয় না, যদি চোখ পড়তে জানা যায়।
চোখের ভাষা সম্পর্ককে আরও গভীর করে তোলে। প্রিয় মানুষ যখন কিছু না বলেও শুধু দৃষ্টির মাধ্যমে তার ভালোবাসা বা কষ্ট প্রকাশ করে, তখন সেই অনুভূতি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কারণ চোখ মনের সাথে সরাসরি যুক্ত, সেখানে ভান করার সুযোগ কম।
It could also be said that your current appearance reflects what you've been through.