অল্পতে তৃপ্ত থাকতে জানাটাই জীবনের শান্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা সত্য কথা হলো আমাদের চাহিদার যেনো কোনো শেষ নেই। যতো কিছুই পাওয়া পাই না কেনো, মনে হয় আরেকটু বেশি থাকলেই হয়তো জীবনটা পরিপূর্ণ হবে। কিন্তু আসল সত্য হলো, জীবনের শান্তি কখনো বড় বড় স্বপ্ন পূরণে বা অঢেল ধন সম্পদে লুকিয়ে নেই। অল্পতেই তৃপ্ত থাকতে শেখার মধ্যে লুকিয়ে আছে।যে মানুষ অল্পতে সন্তুষ্ট হতে পারে, সে আসলেই ধনী। কারণ তার মন সবসময় শান্ত থাকে। অন্যদিকে যার ভেতর অতি চাহিদা কাজ করে, সে যত কিছুই পাক না কেন, কখনো তৃপ্ত হয় না। তার মনে সবসময় অশান্তি আর অস্থিরতা লেগেই থাকে। তাই বলা হয়, প্রকৃত সুখ বাইরের জিনিসে নয় মনের প্রশান্তিতেই থাকে।

অল্পতে তৃপ্ত থাকা মানে এই নয় যে মানুষকে স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। বরং এর মানে হলো যা আছে তার মূল্য দিতে শেখা। যেমন, পরিবারের সাথে কাটানো কিছু সময়, ছোটখাটো সাফল্য, বা সামান্য ভালোবাসাও জীবনে অনেক শান্তি এনে দিতে পারে, যদি আমরা কৃতজ্ঞতা অনুভব করতে পারি।আজকের ব্যস্ত দুনিয়ায় আমরা অনেকেই সবকিছুর পেছনে ছুটতে ছুটতে নিজের ভেতরের সুখ হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই, জীবনের মূল সৌন্দর্য হলো সহজভাবে বাঁচা এবং অল্পতেই আনন্দ খুঁজে পাওয়া। অল্পতে তৃপ্ত থাকার মানসিকতা না থাকলে জীবনের বড় বড় অর্জনও শূন্য মনে হবে।

আমাদের এটা মানতেই হবে যে আমাদের জীবনের শান্তি আসে তখনই, যখন আমরা শিখি অল্প থাকলেই জীবন অসম্পূর্ণ নয়।আর সেটাই হতে পারে পরিপূর্ণতা। তাই তৃপ্তি মানেই আসল সুখ, আর অল্পতে সন্তুষ্ট থাকতে পারাই জীবনের প্রকৃত শান্তির নাম।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38