সম্পর্কের মাঝে জায়গা থাকলে তবেই টেকে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা, খেয়াল বা সময়ই যথেষ্ট না। একটা জিনিস অনেক সময় আমরা ভুলে যাই সেটা হলো জায়গা দেওয়া। একটা সম্পর্ক যত কাছেরই হোক না কেন, যদি সেখানে পরস্পরের স্বাধীনতা বা নিজের মতো করে বাঁচার জায়গা না থাকে, তাহলে সেটা একসময় বুড়িয়ে যায়। ভালোবাসা তখন যেন একটা বাধ্যবাধকতায় পরিণত হয়।অনেকে ভাবে, যার সঙ্গে সম্পর্ক সেই যদি আমার হয়, তাহলে তার সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে। সে কী করবে, কার সঙ্গে কথা বলবে, কোথায় যাবে সবকিছু যেন জানতেই হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। অথচ সত্যি কথা হচ্ছে, এভাবে কখনোই সম্পর্ক ভালো থাকে না। এতে ভালোবাসা নয়, বরং শ্বাসরুদ্ধ অবস্থা তৈরি হয়।

যার সঙ্গে আপনি সম্পর্ক গড়েছেন, তারও আলাদা একটা জীবন আছে, নিজের মতো কিছু সময়, কিছু বন্ধু, নিজের কিছু চিন্তা বা ভালো লাগা থাকে। সেগুলোকে জায়গা না দিলে সে ধীরে ধীরে আপনার সঙ্গে দূরত্ব তৈরি করতে বাধ্য হয়। সম্পর্ক তখন কাছাকাছি থাকার চেয়ে অনেক বেশি ভারী হয়ে পড়ে।জায়গা মানে দূরত্ব না, বরং পরস্পরকে বোঝার একটা সূক্ষ্ম জায়গা। মানে আপনি তাকে বিশ্বাস করছেন, তার স্বাধীনতাকে সম্মান করছেন। আপনি জানেন, আপনার মানুষটা আপনার কাছেই ফিরবে, কারণ সে আপনাকে ভালোবাসে, বাধ্য হয়ে নয়।

অনেক সময় দেখা যায়, খুব ভালো সম্পর্কও একসময় ভেঙে যায়, শুধু এই কারণেই যে সেখানে একে অপরকে একটু স্পেস দেওয়া হয়নি। ভালোবাসা মানে নিজের মানুষটাকে আঁকড়ে ধরা নয়, বরং এমনভাবে আগলে রাখা যেন সে আপনার পাশে থেকেও নিজের মতো থাকতে পারে।একটা গাছকেও যদি একটু জায়গা না দেওয়া হয়, আলো-বাতাস না পায়, তাহলে সেটাও বেড়ে উঠতে পারে না। সম্পর্কও তেমন যতই যত্ন করা হোক, যদি পরস্পরের মধ্যেকার জায়গাটা হারিয়ে যায়, তাহলে ভালোবাসা টেকে না। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে শুধু ভালোবাসা নয়, বিশ্বাস আর জায়গা দেওয়াটাও শিখতে হবে। কারণ একটা সম্পর্ক টিকে থাকে তখনই, যখন দুজন মানুষ আলাদা হয়েও একসাথে থাকতে শেখে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37