প্রাচীন খোদাই করা শিল্পকর্ম

20260226_114926.jpg

ভারতের ইতিহাস ও শিল্পকলার কথা উঠলেই Museum এর কথা মনে পড়ে যায়। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো Indian Museum। এটি শুধু ভারতের নয়, পুরো এশিয়ার অন্যতম প্রাচীন জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে হাজার হাজার বছরের পুরোনো শিল্পকর্ম, ভাস্কর্য এবং ঐতিহাসিক নিদর্শন। এখানের সূক্ষ্ম কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্ব সত্যিই মুগ্ধ করার মতো ছিল। প্রথমত এখানে একটি খোদাইকৃত দৃশ্য রয়েছে, যেখানে একদল মানুষ ও একটি ঘোড়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের ভাস্কর্য সাধারণত প্রাচীন ভারতীয় স্থাপত্য বা ধর্মীয় স্থাপনার অংশ হিসেবে তৈরি করা হতো। এত সূক্ষ্ম খোদাই সেই সময়ের শিল্পীদের অসাধারণ দক্ষতার দ্বারাই সম্ভব ছিল। শিল্পী পাথরের মধ্যে এমনভাবে মানুষের মুখভঙ্গি, পোশাক এবং চলাফেরার ভঙ্গিগুলো ফুটিয়ে তুলত, যা দেখলে মনে হয় যেন একটি জীবন্ত দৃশ্য।

এরপরে আরেকটি ছবিতে একটি নারীমূর্তির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি সম্ভবত কোনো দেবীর প্রতিরূপ। মূর্তিটির অলংকার, মাথার মুকুট, গলার হার এবং হাতের বালা অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই করে ফুটিয়ে তুলেছে। এই ধরনের ভাস্কর্যগুলো প্রাচীন ভারতীয় ধর্মীয় শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ অংশ। আরেকটি ছবিতে রয়েছে একটি মানুষের মূর্তি, যার দুই হাত বুকের কাছে জোড়া করা, যা ভক্তি বা প্রার্থনার ভঙ্গি নির্দেশ করে। প্রাচীন মন্দির স্থাপত্যে এই ধরনের ভাস্কর্য ফুটিয়ে তোলা হতো দক্ষ হাতে খোদাই এর মাধ্যমে। আরেকটি ছবিতে রয়েছে একটি গোলাকার পদ্মফুলের নকশার মধ্যে একটি মুখের ভাস্কর্য। পদ্মফুল ভারতীয় সংস্কৃতিতে পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। এই ধরনের অলংকার সাধারণত মন্দিরের দেয়াল, স্তম্ভ বা প্রবেশদ্বারে ব্যবহার করা হতো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38