মাথা ঠান্ডা করে কাজ করতে হবে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মাথা ঠান্ডা করে কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে জন্মের পর থেকে আমাদের সব সময় বিভিন্ন ধরনের কাজে লেগে থাকতে হয়। কেননা আমরা যদি কাজ না করে আমাদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে না যায় তাহলে আমরা সারা জীবন এই পৃথিবীতে দুঃখ কষ্টের মাঝে দিন যাপন করতে হবে। আসলে এই পৃথিবীতে যারা পরিশ্রমী নয় তারা কিন্তু কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারে না এবং তাদের জন্য তাদের পরিবারের সবাইকে অনেক বেশি দুঃখ কষ্ট পেতে হয় এই পৃথিবীতে। আসলে এই পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা সবসময় কাজ করতে গিয়ে মাথা গরম করে। আসলে এসব রাগি ধরনের লোকের দ্বারা তেমন ভালো কোন কাজ কখনোই সম্পন্ন হতে পারে না। এই পৃথিবীতে যত কঠিন কাজ রয়েছে সেসব কঠিন কাজকে মানুষ সবসময় মাথা ঠান্ডা করে করার চেষ্টা করে। আসলে মাথার ঠান্ডা করে কাজ করলে সেই কাজ অনেক বেশি সহজ হয়।


আর যারা এই পৃথিবীতে সব সময় তাড়াহুড়ো এবং মাথা গরম করে কাজ করার চেষ্টা করে তারা কিন্তু জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না। কেননা একদিকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা হলে তেমনি অন্যদিকে যারা রাগী লোক তাদের দ্বারা ঠিকঠাকভাবে কোন কাজ কখনো সম্পন্ন হয় না। আসলে কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। যে ধৈর্য নামক জিনিসটা এইসব মাথা গরম করা লোকেদের কাছে কখনোই থাকে না। আসলে এইসব লোক গুলো সব সময় বিভিন্ন ধরনের ব্যস্ততার মধ্যে দিন কাটায়। আসলে আপনি যদি দিনে প্রয়োজনের থেকে অতিরিক্ত কাজ করার চেষ্টা করেন তাহলে কোন কাজ সঠিকভাবে কখনো সম্পন্ন হবে না। কেননা যারা অল্প কাজ করে তাদের প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুনিপুণভাবে সম্পন্ন হয়ে থাকে।


আসলে এই পৃথিবীতে আমরা আর একটা জিনিস খেয়াল করে দেখেছি যে যারা আস্তে আস্তে কাজ করে এবং ধীরে সুস্থে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে। কেননা তাড়াহুড়া করে যদি কেউ উন্নতি করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা হয়। আসলে আপনি যদিও সহজ কাজগুলো খুব দ্রুত করতে পারবেন কিন্তু একটা অসাধ্য কঠিন কাজকে খুব দ্রুত যদি সম্পন্ন করতে চান তাহলে কিন্তু সেই কাজটাই আপনার দ্বারা কখনোই ঠিকঠাকভাবে সম্পন্ন হবে না। এছাড়াও যারা রাগী লোক তাদের সাথে কেউ সাধারণত কথা বলতে তেমন একটা বেশি পছন্দ করে না। আসলে এই সমাজে যারা শান্ত লোক তাদেরকে সবাই বেশি ভালোবাসে এবং তাদের সাহায্য করার চেষ্টা করে সব সময়।


আর এই পৃথিবীতে রাগী লোককে সবসময় সবাই ঘৃণা করে এবং তাদের থেকে দূরে থাকার জন্য সব সময় চেষ্টা করে। আসলে একদিক থেকে এই রাগী লোকেরা যদি কোন বিপদে পড়ে তাহলে তাদেরকে কেউ কখনো সেই বিপদ থেকে উদ্ধার করতে আসে না। আর এই জন্য আমরা এই পৃথিবীতে কোন কাজ করতে গেলে সর্বপ্রথম আমাদের মাথাকে ঠান্ডা রাখতে হবে। কারণ মানুষ যদি কোন বিপদের সময় মাথা ঠান্ডা না রাখে তাহলে সে বিপদের পরিমাণটা আরো বৃদ্ধি পেতে থাকে। তাই এই পৃথিবীতে যা কিছুই আমরা করতে পারি না কেন সবকিছু কিন্তু মাথা ঠান্ডা করে করতে হবে। আসলে আমরা যদি মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করি তাহলে একদিন আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমাদের সাথে আমাদের পরিবারের লোকজন গুলোকে অনেক সুখে শান্তিতে এই পৃথিবীতে রাখতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
  1. Depression - Eat spicy food
    When you are in a bad mood, you can eat some stimulating food such as peppers, onions, etc. to stimulate pain. At this time, the brain will secrete "endorphins" to relieve this feeling, making us feel happy.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61335.03
ETH 1628.31
USDT 1.00
SBD 0.41