টেকনোলজি আসক্তি বনাম টেকনোলজি সচেতনতা


blockchain-3277336_1920.png

Source

একটা সময় ছিল যেই সময় আসলে প্রযুক্তিগত নির্ভরশীলতা খুব বেশি একটা চোখে পড়তো না। তখন আসলে টেকনোলজি এত উন্নত ছিল না। যখন আমরা ছোট ছিলাম যখন প্রথম প্রথম প্রযুক্তি আসা শুরু করেছিল। তখন থেকেই এই প্রযুক্তির আসক্তির বিষয়টা আমাদের চোখের সামনে আসে এবং সেখান থেকেই একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয় যে তাকে আমরা প্রযুক্তির আসক্তি হিসেবে বিবেচনা করি। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করি। যার কারণে নিজের দৈনন্দিন সমাজে এরকম নষ্ট হয় ঠিক তেমনিভাবে এর ইফেক্ট নিজের পরিবার এবং নিজের ক্যারিয়ারের মধ্যেও পড়ে।

তবে এর সমাধান যে একেবারেই প্রযুক্তির নির্ভরশীলতাকে বারণ করে দেওয়া কিংবা নিজের জীবন থেকে মুছে ফেলা তা কিন্তু নয়। বরঞ্চ আমরা বর্তমানে এমন একটি সমাজে বসবাস করছি। যে সমাজে আপনি যদি আধুনিকতার ছোঁয়া না পান যদি আপনি প্রযুক্তি কাজে লাগিয়ে আপনার দৈনন্দিন কাজগুলো না করেন সে ক্ষেত্রে বিপরীত হতে পারে। এবং আপনি অন্যদের থেকে অনেকটা পিছিয়ে পড়তে পারেন। যেটা মোটেও ভালো বিষয় নয়।

প্রযুক্তি নির্ভরশীলতা আমরা হব এবং প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করব এবং প্রযুক্তিগত সচেতনতার মাধ্যমেই আমরা ভালো কিছু করতে পারি। বর্তমানে আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ চলছে এবং এই যুগে এসেও যদি আপনি এনালকে পড়ে থাকেন তাহলে কিন্তু জীবনে কোন কিছুই করে ওঠা সম্ভব হবে না। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62069.28
ETH 1614.34
USDT 1.00
SBD 0.45