গজল:- এক মিনিটের নাই ভরসা রঙ্গের দুনিয়ায়।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


desert-65310_1280.jpg

Source

🇧🇩 গজলের রিলিক্স


🥀 এক মিনিটের নাই ভরসা রঙ্গের দুনিয়ায়।


স্বপ্নে বিভোর হয়ে আছো তুমি হাই
এক মিনিটের নাই ভরসা
রঙের দুনিয়ায়-২
তুমি শুধু খুঁজে ফিরো, যত মায়া মিছে
পরম সত্য ভুলে ছোটো, এই দুনিয়ার পিছে-২
ডাকছে হঠাৎ আসতে পারে-২
যেতে ঠিকানায়
এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায় -২

ইচ্ছে মতো চালাও তোমার
এই জীবনের তরী
হালাল হারাম না মেনে হায়
কামাও টাকা কড়ি-২
পার পাবে না রবের কাছে-২
কোন বাহানায়-ঐ

তোমার জীবন ঘুড়ির সুতো
মহান রবের কাছে
যতোই ছুটো আকাশ পানে
গুটিয়ে নিবেন সাজে-২
ধরা তোমায় দিতেই হবে-২
হয়ে নিরুপায়-২ ঐ


🥀গজলের কিছু তথ্য🌹

গান:- এক মিনিটের নাই ভরসা রঙ্গের দুনিয়ায়।

হাম নাত,নাতে রসূল

গাজল কভার:- তুহিন।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি গজল গাওয়ার পরে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার গলায় গজল শুনতে পেয়ে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমাদের সমাজে কোন মানুষের কোন সময়ের গ্যারান্টি এবং ভরসা নেই। তাই নিজেকে সবসময় সৎ ও সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটি গজল শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করে আমাকে আরো বেশি উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি গজল কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গজল শুনতে খুবই ভালো লাগলো। এজাতীয় ইসলামিক সংগীত গুলো আমি খুবই পছন্দ করি। যেখানে মানুষের বিবেককে জাগ্রত করা হয় বাস্তবতার প্রতি।

 2 years ago 

চেষ্টা করেছি গজলটি সুন্দর ভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর গজল কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গান কিংবা গজল সবগুলোই যেন আপনার কন্ঠের সাথে খুবই ভালোভাবে মানিয়ে যায়। আমি লক্ষ্য করে দেখেছি গানের তুলনায় গজল একটু বেশি সুন্দর লাগে আপনার কন্ঠে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আমার কন্ঠের গাওয়া গজল গুলো আপনার ভালো লাগে জেনে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

এই ধরনের গজল গুলো শুনলে মনটা কেমন একটা হয়ে যায়। তখন মনের ভেতর প্রশ্ন আসে কেনই বা দুনিয়াতে এসেছিলাম আর কেনই বা আবার যেতে হবে। আমরা দুনিয়াতে কত কিছু করছি অথচ খুব কম সময়েই মনে করছি যে এগুলো সব ফেলে রেখে চলে যেতে হবে। ভীষণ ভালো লাগলো ভাইয়া আপনার কন্ঠে গজলটি শুনতে পেরে ধন্যবাদ।

 2 years ago 

দুনিয়াটা হলো আসা-যাওয়ার খেলা। আমাদের কাজ শুধু নিজের প্রস্তুতি নিয়ে রাখা। যদিও আমরা পারিনা তারপরও চেষ্টা করা উচিত।

 2 years ago 

গানের কথাগুলো যেমন সুন্দর তেমনি আপনার গানের গলা। আপনার কন্ঠে এই গানটি শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি খুবই ভালো গান করেন। আজকের গানটিও দারুন হয়েছে ভাইয়া।

 2 years ago 

আপু আমি গান কভার করি নাই গজল কভার করেছি। এটা বেশ বড় ভুল আপু। আশা করি ঠিক করে নিবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59324.62
ETH 1565.64
USDT 1.00
SBD 0.42