You are viewing a single comment's thread from:

RE: অনলাইনে আমার কাজের সাথে (freelancing) প্রথম পরিচয়ের স্মৃতি

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার লেখাটি পড়ে মুগ্ধ হলাম। কিছু লেখা থাকে যে গুলো পড়তে এত ভালো লাগে যে শেষ হয়ে গেলে অনেকটা কষ্ট লাগে। যখন বিটকয়েন এসেছিল তখন আমাদের নেট সম্পর্কে অত ভালো ধারণা ছিল না। দাদা বিটকয়েন সম্পর্কে আপনি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সেটা তো সত্যি হয়েছে এবং তা থেকে অনেক গুণ বেশি ছাড়িয়ে গেছে। আপনার দূরদর্শিতা দেখে আমি অবাক হলাম। নিজের প্রথম উপার্জনের টাকা মায়ের হাতে উঠিয়ে দিয়েছিলেন বলেই দাদা আপনি আজকে মায়ের আশীর্বাদে এত দূর আসতে পেরেছেন।

আপনার একটা বিষয় আমার অনেক ভালো লাগে দাদা, যেকোনো বিষয়ে আপনার জানার আগ্রহ খুব বেশি। আর জানার আগ্রহ থেকে আপনার এই উত্তরণ। এভাবে আপনি আরো অনেক অনেক দূরে এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39