You are viewing a single comment's thread from:
RE: সত্যের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে (পর্ব-০১)
সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমাদের নবী ছিলেন সত্যের প্রতীক। ৬৩ বছর বয়সে একটাও মিথ্যা কথা বলেননি। বাইজিদ বোস্তামীর স্বর্ণ নিয়ে সত্য কথা বলার এই ঘটনাটি আমি অনেক আগে শুনেছি। তার মা সর্বদা সত্য কথা বলার শিখিয়েছেন আর তার জন্য সে সর্বদা সত্যি কথা বলে। আর সত্য কথা বলার জন্যই ডাকাত দলরা ইসলামের পথে ফিরে এসেছিল। ঠিক এমন আর একটা ঘটনা রয়েছে, একজন লোক চুরি করত তো সে চুরি করা ছেড়ে দিবে এর জন্য মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এর কাছে গিয়েছিল। ওই লোকটিকে বলেছিল তুমি সর্বদা সত্য কথা বলবে। যখন রাত হতো সে চুরি করতে যেত তখন সামনে কেউ দেখা হলে জিজ্ঞাসা করতো তুমি কোথায় যাচ্ছ? তখন সে আর বলতে পারত না যে, সে চুরি করতে যাচ্ছে। আর এভাবে সে এই পথ থেকে ফিরে আসে। ধন্যবাদ ভাই সুন্দর লিখেছেন।
ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে কিন্তু আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা সত্য না বলে সব সময়ই মিথ্যা নিয়ে ব্যস্ত রয়েছে।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য