You are viewing a single comment's thread from:

RE: ভীতিকর ঢাকা শহর।

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনার একটি কথার সাথে আমি একমত ভাই, আপনি যে কাজটি পছন্দ করবেন না, সেই কাজটাই আপনাকে বারবার করতে হবে। আর এই ধরনের ঘটনাগুলো যেন সবার সাথেই ঘটে থাকে। আমি যেটা পছন্দ করি না সেটাই আমার সাথেই ঘটে। যাহোক ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন। আপনার লেখাগুলো পড়ে বুঝতে পারছি ঢাকা শহরকে আপনি একটুও পছন্দ করেন না। কথাই বলে আশায় বাঁচে চাষা। ঢাকা শহরে মানুষ জানে অল্প ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তারপরও তারা নিজের জীবনকে নিয়ে কত পরিকল্পনা কত রঙ দিয়ে সাজিয়েছে। তবে ঢাকা শহর যে অতি নিকটে মৃতপুরীতে পরিণত হবে এতে কোন সন্দেহ নেই।
ঢাকা শহরে বর্তমান অবস্থার উপর ভিত্তি করে, আপনার লেখাগুলোকে এড়িয়ে যাবার কোন উপায় নেই। পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64799.28
ETH 1861.42
USDT 1.00
SBD 0.38