গান কভার :- বাঁচবো না।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


এক সময়কার সবচেয়ে জনপ্রিয় শিল্পী হলো আসিফ আকবর। সেই সময় আসিফ আকবর দারুণ দারুণ কিছু গান গেয়েছিলেন। তার সেই সময় বিখ্যাত গান গুলোর কিছু অ্যালবাম বের হয়েছিল। অ্যালবামের একটি গান আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের মাঝে গানটি গেয়ে তুলে ধরার জন্য। আশা করি আমার কন্ঠে গানটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।


গানের রিলিক্স

প্রতিদিন’ই আশায় থাকি ফিরে তুমি আসো যদি
প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি
নেই নেই তুমি কাছে যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়
বাঁচবো না মরে যাবো ওপারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়।

প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো যদি।

এক জীবনে এত জালা সইবো আমি কেমন করে
আর কত কাল ব্যাথার স্মৃতি রাখবো আমি বুকে ধরে।(২)

নেই নেই তুমি কাছে যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়
বাঁচবো না মরে যাবো ওপারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়।

প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো যদি

ভুল করিনি ভালোবেসে তবু তুমি ভুলে গেলে
সপ্ন দেখার আগেই কেনো স্বপ্ন তুমি ভেঙে দিলে।(২)

নেই নেই তুমি কাছে যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়
বাঁচবো না মরে যাবো ওপারে চলে যাবো
পৃথিবীকে জানিয়ে বিদায়।(২)।


✳️গানের কিছু তথ্য✳️


গান:- বাঁচবো না।

ধরন:- আধুনিক।

শিল্পী: - আসিফ আকবর।

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসিফ আকবরের গান পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আমিও আসিফ আকবরের গান একটা সময় অনেক বেশি পছন্দ করতাম। খুব জনপ্রিয় একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন গানটি শুনে ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রত্যেকটা মানুষ চাই ভালো গান শুনতে। আর আসিফ আকবরের গানগুলো খুবই সুন্দর। তাই সবাই কম বেশি শুনে থাকেন। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করেছেন আপনি।

 3 years ago 

আসিফ এর গান গুলো মাঝে মধ্যে শুনতাম। বাঁচবো না এই গানটি এক সময়ের জনপ্রিয় গান। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। চমৎকার ভাবে গানটি কভার করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

সব সময় চেষ্টা করি ভাই ভালোভাবে গিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসিফ আকবরের গান গুলো শুনতে খুবই ভালো লাগে ভাই।এই গানটি মনে হয় শুনি নাই। তবে আপনার কণ্ঠে এই গান শুনে খুবই ভালো লাগলো। আপনার কণ্ঠেও মাশাল্লাহ অনেক সুন্দর। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই প্রশংসা করার জন্য। সবসময় চেষ্টা করি ভাই ভালোভাবে গিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসিফ আকবরের গান অনেক সুন্দর। যদিও গান তেমন একটা আমার শোনা হয় না। তবে এই প্লাটফর্মের অনেকেই অনেক সুন্দর সুন্দর গান কভার করে থাকে যেগুলো শুনতে অনেক ভালো লাগে। বিশেষ করে সবাই খালি গলায় কভার করার কারণে আমি একটু বেশি পছন্দ করি গানগুলো শুনতে। আপনিও অনেক সুন্দর করে খালি গলায় গানগুলো কভার করে থাকেন, যার কারণে খুব ভালো লাগে আমার কাছে গানগুলো।

 3 years ago 

আমার কন্ঠে গানটি আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো আপু ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমার খুব প্রিয় একটা গান এটা, কতবার যে শুনেছি তার ইয়ত্তা নেই। আপনি নিয়মিত আসিফ আকবরের গান কভার করছ থাকেন যা শুনতে ভালো লাগে। বিশেষ করে আসিফ আকবরের গান আপনার কন্ঠে দারুন লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই ছ্যাকা খেয়েছেন নাকি🫣। এই গানটা আপনার মত আমারও শুনতে বেশ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

হা হা 😄
ব্যাপারটা সেরকম নয়, এমনিতেই আসিফের গান ভালো লাগে।

ভাই ছ্যাকা খেয়েছেন নাকি🫣।

না ভাই, তবে দিয়েছি 😀

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ দারুন তো আপনি তো দেখছি অনেক সুন্দর গান করেন। আপনার আছে গানটি শুনতে মুগ্ধ হয়ে গেলাম। আসিফ আকবরের এই গানটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর করে গানটি করতে পেরেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য। আগামীতে নতুন নতুন গান চাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই আপু প্রতি সপ্তাহে নতুন নতুন গানে আপনাদের মাঝে হাজির হব। আসলে নতুন নতুন গান গাইতেও আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি গান কভার করেছেন বাঁচবো না। এটি আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং আপনি সবসময় চেষ্টা করেন ভালো করে গান গাওয়ার এবং কোয়ালিটি ফুল পোস্ট করার এবং ভীষণ ভালো লাগলো। আপনি দারুন দক্ষতায় গানটি আমাদের মাঝে পরিবেশনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই গানগুলো সত্যি এখনো মানুষের কাছে অনেক জনপ্রিয়।
আমি তো আমার বুদ্ধির পর থেকে গানগুলো শুনে আসছি খুব ভালো লাগে।
আপনার কন্ঠ শুনতে পেরে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ভাই আমিও আপনার মতই। আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই গানগুলো শুনে আসছি এখন পর্যন্ত মানুষ শুনে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গান কভার শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গান আমার কাছে বেশ দারুন লেগেছে। আসলে আপনার কণ্ঠই গানটি শুনতে পেয়ে বেশ ভালো লাগছে। ধন্যবাদ মামা এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কন্ঠের গান গুলি তোমার ভালো লাগে এটা যেন বেশ ভালো লাগলো ভাগ্নে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনার কন্ঠে আসিফ আকবরের গান শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসিফ আকবরের এই গানটি কভার করে আপনি আমার বাংলা ব্লগে শেয়ার করে খুবই ভালো করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি গান কভার করে আমাদেরকে শোনানোর জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38