একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
১৮ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ।

২১ শাওয়াল ১৪৪৫ হিজরি। ০১ মে ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


ছবিটি কেনভা দিয়ে তৈরি


রোদ্রের এই প্রখর তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ। আকাশে মেঘের কোন রং নেই। চারিদিকে এমন একটা অবস্থা বিরাজমান করছে যা মানুষের জীবন বিষন্ন হয়ে পড়েছে। প্রতিটা মানুষ পানির জন্য অপেক্ষা করছে। পানির এই নিরবতা মানুষকে দিন দিন হাঁপিয়ে তুলেছে। একটু একটু করে টিউবয়েলের পানি গুলো কমে যাচ্ছে। যেখানে এক গ্লাস পানি তুলতেই মানুষ হিমশিম খাচ্ছে। বর্তমানে মাঠের জমিতে মানুষের ধান গুলো পেকে যাওয়ার কাছাকাছি। এই মুহূর্তে জমিতে সেচ দিতে গেলেও তাদের বেশ কষ্ট হয়ে যাচ্ছে। নিচ থেকে তো তেমন পানি উঠছে না। সব মিলিয়ে মানুষের জীবন যাত্রা যেন একটা বিরুপ পর্যায়ে পৌঁছেছে। জানিনা মহান সৃষ্টিকর্তা কবে মানুষের এই হাহাকার থেকে রেহাই দিবেন। আমি আজকে আবারো আপনাদের মাঝে অনু কবিতা নিয়ে এসেছি। চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে অনু কবিতা লেখার জন্য। আর এই ধারাবাহিকতায় আমি আজ অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


অনু কবিতা গুলো পড়তে এবং লিখতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের কমিউনিটিতে অনেকেই খুবই চমৎকার অনু কবিতা লিখে থাকেন। তাদের এই লেখা দেখেই আমি অনুপ্রেরিত হয়েছি। আর তাই আমি অনু কবিতা লেখা শুরু করেছি। আজকের অনু কবিতা লিখতে গিয়ে একটা বিষয় বুঝতে পারলাম, এই অনু কবিতার মধ্য দিয়ে নিজের বিভিন্ন ধরনের ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটানো যায়। নিজের মনের ইচ্ছা ভালবাসার কথা গুলো অনু কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করাটা বেশ আত্মতৃপ্তির ব্যাপার। আর এই আত্মতৃপ্তিটা শুধু অনু কবিতায় পাওয়া যায়। তবে অনু কবিতাগুলো কয়েকটা ধাপে লিখতে হয় এর জন্য বেশ ভালোই মাথাটা খাটাতে হয়। তবে দিনশেষে কবিতা গুলো লিখতে পারলে নিজের কাছে ভীষণ ভালো লাগে।


🎆এক গুচ্ছ অনু কবিতা।🎆

লেখক:- @tuhin002

🥀অনু কবিতা-১

এই হৃদয় কেটে তুমি করেছো দুই ভাগ
ভেসে গেছে লাল রক্তের কিনারায়।
তুমি তো কখনো বলনি কি হয়েছে?
কেনই বা বলবে যে কখনো ভালোই বাসোনি।

🌹অনু কবিতা-২

আকাশের দিকে চাহিয়া রয়েছি আমি
দেখি আকাশ যেন তার মেঘের রং হারিয়েছে।
নেই কোন কালো ধোয়া শুধু আছে আলো
বৃষ্টি এখন যেন এক টুকরো সোনা।

🌺অনু কবিতা-৩

চলে যাও, তবে সবটুকু নিয়ে চলে যাও।
রেখে যেতে নেই অবহেলার ঘৃণা।
ভালোবাসা নামে তুমি ঘৃণা করতে থাকো
পাশ থেকে শুধু তোমাকেই ভালোবেসে যাবো।

🎋অনু কবিতা-৪

তোমাকে সযত্নে রেখেছি মনের কোঠায়।
কখনো বুঝতে দেয়নি ব্যাথিত হৃদয়
বসন্ত হারিয়েছে তার চিরচেনা রূপ
তবুও তোমার স্মৃতি নিয়েই একলা রয়ে যায়।

💐অনু কবিতা-৫

চোখে চোখ রেখে কেটে গেছে কত রাত
ভুলে গেছি তোমাকে হারানোর ভয়।
ভালোবাসার রঙিন খেলায় মেতেছি আমি
ছাড়িতে চাহিনা তোমায়, আমার এ হৃদয়।

🍁অনু কবিতা-৬

সীমানা মানুষের গন্তব্যের বাধা
তবু তার বুকে নামিয়েছি সেনা।
জানি এ বাঁধা অতিক্রম করার নয়,
তবুও মুখ লুকিয়ে রাখি ওই দিনের আশায়।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবেন। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কবিতার চেয়েও বেশি উপভোগ করেছি, কবিতার শুরুতে যে লেখাগুলো লিখেছেন সেগুলো। সবমিলিয়ে দারুণ উপভোগ করলাম পোস্টটা । শুভেচ্ছা রইল।

 2 years ago 

সর্বোচ্চ চেষ্টা করেছি ভাই সুন্দর ভাবে লিখে তুলে ধরার জন্য । আপনার ভালো লেগেছে এটা জেনে ভীষণ ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে ছয়টি ছোট ছোট অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ইতিপূর্বে ভাবনার অন্য কবিতাগুলো আমি পড়েছি বেশ ভালোই লাগে। আজকে আবারো আপনি আমাদের মাঝে এরকম ছন্দময়ী অনু কবিতা শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করে আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

 2 years ago 

আমি সব সময় চেষ্টা করি কোন কিছু করলে ভালো ভাবে করার জন্য। অনু কবিতা গুলো আপনার পড়ে ভালো লেগেছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ছয়টি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার প্রতিটা কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনু কবিতাগুলো পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও খুব ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে কবিতা গুলো সাজানো হয় বলে পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ছয়টি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনু কবিতা গুলো ছোট হয় বলে পড়তে ভীষণ ভালো লাগে এটা আপনি ঠিক বলেছেন। চেষ্টা করেছি ছন্দময় মধ্য দিয়ে কবিতা গুলো লিখতে।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ২ এবং ৩ নাম্বার কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এক কথায় অসাধারণ কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা প্রত্যেকটা ছোট ছোট কবিতা আমাকে মুগ্ধ করেছে। আপনার কবিতার মধ্যে কিছুটা বিরহ অনুভূতি ব্যক্ত করেছেন। তবে কবিতাগুলো জাস্ট অসাধারণ ছিল।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর ভাবে অনু কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার কোন কবিতাগুলো অনেক সুন্দর। আমি আবৃত্তি করে খুবই খুশি হলাম। বেশ অনেকগুলো কবিতা লিখেছেন। কবিতার ভাষা এবং ছন্দ বেশ মিল রেখে লিখেছেন তাই আবৃত্তি করতে ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপু আপনার ফোনে সমস্যা এর আগের কমেন্টে আমি জানতে পেরেছি। যাইহোক প্রথমের দিকে ছোট্ট একটি ভুল আছে আবারও সংশোধন করে নিবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকা জন্য।

 2 years ago 

আপনি বেশ সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। সব গুলো সুন্দর ছিল তবে বিশেষ করে ৫ নাম্বার অনু কবিতা টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই প্রত্যেকটা অনু কবিতা সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার পাঁচ নম্বর অনু কবিতাটি ভালো লেগেছে সেটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

গরমের কারণে টিউবওয়েলের পানি যেমন শুকিয়ে যাচ্ছে তেমনি পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে। এখন পানির সংকট শুরু হয়ে গেছে। যদি বৃষ্টি হয় তাহলে বেশ ভালো হয় পরিবেশের জন্য। আপনি খুব সুন্দর অনুভূতি নিয়ে উপস্থিত হলেন। আপনার লেখা প্রতিটি অনু কবিতা গুলো বেশ ভালো লেগেছে পড়ে।

 2 years ago 

এটা ঠিক বর্তমানে এই চলমান অবস্থা যদি চলতে থাকে তাহলে মানুষ অবশ্যই বড় বিপদে সম্মুখীন হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রচন্ড গরমে কৃষি ক্ষেতে জল দিতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি সাধারণ মানুষেরও বর্তমানে অনেক বেশি ভোগান্তি হচ্ছে। এখন ভালো করে বৃষ্টি হলেই সব সমস্যার সমাধান হয়। আপনি দেখছি এখানে সর্বমোট ছয়টি অনু কবিতা শেয়ার করেছেন ভাই। সত্যি কথা বলতে, আপনার সবগুলো অনু কবিতাই আমার কাছে অসম্ভব সুন্দর লাগলো। তবে একদম শেষের দুটো অনু কবিতা মন ছুঁয়ে যাওয়ার মত ছিল।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভাই অনু কবিতা গুলো সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তবে নিজের কাছে সার্থক মনে হচ্ছে এই ভেবে, আমার লেখা কবিতা গুলো আপনার ভালো লেগেছে এটা জেনে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

এক্ষেত্রে এটা তো বলতেই হয় ভাই, আপনার চেষ্টা সফল হয়েছে।