রেসিপি পোষ্ট:- চকলেট ও আইসক্রিম দিয়ে কোল্ড কফি তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
রেসিপি:-
চকলেট ও আইসক্রিম দিয়ে কোল্ড কফি তৈরি।

IMG_20230910_113438.jpg


আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়াই ভালো আছি। আজকে আমি পুনরায় আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে আইসক্রিম, চিনি, দুধ ইত্যাদি সমন্বয়ে কোল্ড কফি তৈরি করা যাই । চলুন দেখে নেওয়া যাক আজকের তৈরি আমার রেসিপি পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


প্রয়োজনীয় উপকরণ সমূহ।


IMG_20230910_110956.jpg


উপাদানপরিমাণ
পাউডার দুধছোট এক প্যাকেট।
কফিএক প্যাকেট।
চিনিদুই টেবিল চামচ।
আইসক্রিমচার টেবিল চামচ।
ডেইরি মিল্কএক প্যাকেট
কোল্ড আইসপরিমাণ মতো।


তৈরি চলছে
IMG_20230910_111535.jpgIMG_20230910_111624.jpg
প্রথমে আমি একটি গ্লাসে গরম পানি নিয়েছি। এবার গরম পানির মধ্যে গুঁড়ো দুধ ঢেলে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। যাতে করে দুধ যেন কোন অবস্থায় দলা বেঁধে না থাকে।


তৈরি চলছে
IMG_20230910_111705.jpgIMG_20230910_111732.jpg
এরপরে আমি এক প্যাকেট কফি নিয়েছিলাম। কফির মুখ কেটে পরিপূর্ণ কফিটা একটি পাত্রে ঢেলে নিয়েছি।


তৈরি চলছে
IMG_20230910_111748.jpgIMG_20230910_111822.jpg
এবার যে পাত্রে কফি রেখেছি ওই পাত্রের মধ্যে দুই টেবিল চামচ চিনি নিয়েছি। এবার ওর মধ্যে হালকা পরিমাণ পানি দিয়েছে।


তৈরি চলছে
IMG_20230910_111957.jpgIMG_20230910_112831.jpg
চিনি, কফি এবং পানি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এগুলো যেন এক ধরনের বুদবুদ সৃষ্টি হয় এর জন্য আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি একত্রে।


তৈরি চলছে
IMG_20230910_112938.jpgIMG_20230910_113026.jpg
এরপরে আমি ডেইলি ক্যাডবেরি মিল্ক নিয়েছিলাম এক প্যাকেট। সেটা টুকরো টুকরো করে ছোট করে নিয়েছি।


তৈরি চলছে
IMG_20230910_113030.jpgIMG_20230910_113052.jpg
এরপর একটি পাত্রে আমি বরফ জমাতে দিয়েছিলাম। জমানো বরফ থেকে আমি দুইটি বরফ আমার একটি গ্লাসে নিয়েছি। যদিও এখানে দুটি গ্লাসে আছে কিন্তু আমি একটি গ্লাসে এটি তৈরি করেছিলাম।


তৈরি চলছে

IMG_20230910_113242.jpg

এখন এই গ্লাসের মধ্যে আমি যে দুধ গুলানো ছিল ওই দুধ কফি এবং দুই টুকরো বরফ তো আগেই নিয়েছে সেগুলো একত্রে এর মধ্যে ঢেলে দিয়েছি।


তৈরি চলছে
IMG_20230910_113301.jpgIMG_20230910_113356.jpg
এরপরে আমি এর মধ্যে চার টেবিল চামচ আইসক্রিম দিয়েছি এখানে আমি ভ্যালিনা আইসক্রিম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোন ধরনের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন।


তৈরি শেষ।

IMG_20230910_113519.jpg

এরপরে পরিশেষে আমি ছোট ছোট যে ক্যাডবেরি ভেঙে রেখেছিলাম,সেই গুড়ো গুলো উপরে ছিটিয়ে দিয়েছি। যাতে এটি খেতে আর একটু টেস্টি হয়। আর এভাবে তৈরি হয়ে গেল আইসক্রিম ও চকলেট দিয়ে কোল্ড কফি।


পরিবেশন

IMG_20230910_113428.jpg

IMG_20230910_113438.jpg


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি রেসিপি।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। চকলেট ও আইসক্রিম দিয়ে কোল্ড কফি তৈরি করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে। দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু এই আইসক্রিম সহ কোল্ড কফি খেতে দারুন হয়েছিল। এত সুস্বাদু লাগছিল না খেলে বুঝতে পারবেন না ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজ আমাদের মাঝে চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন।চকলেট ও আইসক্রিম দিয়ে কোল্ড কফি তৈরি। এ ধরনের রেসিপি খেতে আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে চকলেট এবং আইসক্রিম দুটোই আমার ফেভারিট। অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে আইসক্রিম এবং চকলেট সবারই খুব প্রিয়। আর এভাবে ঘরোয়া ভাবে বানিয়ে খেতেও ভীষণ মজা । খেতে খুবই দারুণ ছিল ধন্যবাদ আপনার জন্য।

 3 years ago 

আমি একটু আগে কোল্ড কফি খেলাম আর এখন এসে দেখি আপনি সেই রেসিপি শেয়ার করেছেন। আপনার সাথে আজ মিলে গিয়েছে। বাসায় কখনো তৈরি করে খাওয়া হয়নি। সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়েছে কিন্তু আজ আমার ছোট ভাইয়ার বউ বাসায় সবার জন্য বানালো আর খেয়ে খুব মজা পেলাম। অন্য একদিন আমিও শেয়ার করবো। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমরা সবাই কিনে খাওয়ার অভ্যস্ত। তবে মাঝেমধ্যে যদি আমরা ঘরোয়া ভাবে বাড়িতে বানিয়ে খাই তাহলে মনে হয় একটু ভালো হয়। যাক আপনি খেয়ে আসলেন এসে দেখছেন আমার পোস্ট একই রকম এটা জেনে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

চকলেট , আইসক্রিম আর কোল্ড কফি তিনটেই আমার অত্যন্ত প্রিয় খাবার। আর আপনি চকলেট আর আইসক্রিম দুটোরই সমন্বয়ে কোল্ড কফি তৈরি করেছেন । যা দেখে আমার অত্যন্ত লোভনীয় মনে হচ্ছে। বাড়িতে একবার শীঘ্রই তৈরি করতে হবে এভাবে কোল্ড কফি। শুভ কামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

আপু আপনার মত আমারও আইসক্রিম চকলেট খুবই প্রিয়। মাঝেমধ্যে আইসক্রিম চকলেট আলাদাভাবে খেয়ে থাকি। কিন্তু আজকে দুইটা একত্রে মিশিয়ে খেয়েছিলাম এত দারুন লাগছিল বলে বোঝাতে পারবো না। বাসায় একদিন বানিয়ে খাবেন বুঝবেন কতটা সুস্বাদু লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে। এই গরমে এমন এক কাপ ঠান্ডা ঠান্ডা কফি খেলে মন প্রান জুড়িয়ে যাবে। মজাদার কোল্ড কফির রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ ।

 3 years ago 

এত গরম পড়ছে তো ঠান্ডা কোল্ড কফি গুলো খেলে ভালোই লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার মাথায় তো দেখতেছি অনেক বুদ্ধি। অনেক সুন্দর ভাবে কোল্ড কফি তৈরি করে ফেললেন। দেখেই তো একেবারে জিভে জল চলে আসলো। মনে মনে ভাবতেছি যদি একটু খেতে পারতাম তাহলে ভালই লাগতো হয়তো। ঘরোয়া পদ্ধতিতে চকলেট এবং আইসক্রিম দিয়ে এত সুন্দর ভাবে তৈরি করেছেন আমার কাছে এটা অনেক ভালো লাগলো। আমি ঘরে কখনো এভাবে তৈরি করে দেখিনি। ভাবতেছি আপনার রেসিপিটি দেখে নিজেও একবার ঘরে কোল্ড কফি তৈরি করার চেষ্টা করব।

 3 years ago 

আপু মাথায় বুদ্ধি আছে বলেই তো এত সুন্দর করে এই রেসিপিটা আমি তৈরি করেছি। তবে হা এই রেসিপিটি যে কেউ খেলেই প্রতিনিয়ত খাওয়ার জন্য চেষ্টা করবে। এটা খেতে এত সুস্বাদু হয়েছিল বলে বোঝাতে পারবো না। সময় পেলে একদিন বাসায় বানিয়ে খাবেন আপু খুবই ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। চকলেট এবং আইসক্রিম আমার ভীষণ পছন্দের একটি খাবার। আর যখন চকলেটও আইসক্রিম একত্রে করে কোন কিছু তৈরি করা হয় তখন সেটা খেতে তো ভীষণ মজা লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

খেতে কিন্তু ভীষণ মজা ছিল। বেশি বেশি চোখ দাও নি তো পরে পেট খারাপ করতে পারে আমার।😄😄 ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

চকলেট এবং আইসক্রিম এর মিশ্রনে আপনি খুব সুন্দর কোল্ড কফির রেসিপি শেয়ার করেছেন সুন্দর হয়েছে রেসিপিটা ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

কোল্ড কফি আমার খুব পছন্দের। আপনি চকলেট ও আইসক্রিম দিয়ে কোল্ড কফি তৈরি তৈরি করেছে বেশ দুর্দান্ত হয়েছে। কোল্ড কফি সত্যি বেশ চমৎকার হয়েছে। ধাপ সমূহ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিলো। কোল্ড কফি দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে‌। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আইসক্রিম কোল্ড কফি দুটো আমার অনেক প্রিয় ভাই। ভাবলাম কিনে তো খাওয়ায় হয় আজকে একটু বাসায় বানিয়ে খেয়ে দেখি ।খুবই দারুণ ছিল খেতে ভাই। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64506.36
ETH 1866.73
USDT 1.00
SBD 0.38