নাটক রিভিউ :- সাদা কালো মন- ৮ম পর্ব।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১৯ - ১১ - ২০২৩)

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে


আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন। এটি এই নাটকের ৮ম পর্ব।" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নামসাদা কালো মন- অষ্টম পর্ব।
রচনাআলী ইমরান।
পরিচালকআলী ইমরান ।
অভিনয়জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে।
দৈর্ঘ্য১৭ মিনিট ৩৪ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৫ অক্টোবর ২০১৭ ইং।


নাটকের সারসংক্ষেপ ।

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের এই অষ্টম পর্বের শুরুতে দেখা যায় জাহিদ হাসান একটা নদীর পাশে মাচাল হয়েছে মাচালের উপরে বসে আছে। এদিকে নাদিয়া তাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। আসতে আসতে নাদিয়া দেখে জাহিদ হাসান বসে আছে। দেখে মনে হচ্ছে মনটা ভার চোখে পানি যেন ছল ছল করছে। নাদিয়া জাহিদ হাসানকে বলে আপনার কি হয়েছে? জাহিদ হাসান বলে আমার তো দু-কুলে কেউ নেই। নাদিয়ার হাত ধরে বলে আমি কি তোমাকে সারা জীবন এভাবে ধরে রাখতে পারব? আর তুমি কি সারা জীবন আমার পাশে এভাবে থাকবে। তখন না দিয়ে বলে আমি তো সারাজীবন তোমার পাশে থাকার জন্য এতকাল তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা বল আমাকে তারা দুইজন খুশিতে এসে পড়ে।


মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

প্রত্যেকটা মানুষ ভুল পথে থাকে। আরে ভুল পথের দিশেহারা হয়ে যাওয়ার পরে যখন সে সঠিক পথ দেখতে পারে বা বুঝতে পারে তখন সে সঠিক পথে ফেরার চেষ্টা করে। নাটকের এই দৃশ্যে গুরু তার ভুল বুঝতে পারার কারণে সে আস্তে আস্তে এখান থেকে ফেরার চেষ্টা করছে। সে তার শিষ্যকে বলছে আমার লাঠিটা দাও আমি একটু বাইরে যাবো। তার শিষ্য বলছে আমি আপনার সাথে যাব। তখন সে বলছে না আমার সাথে তোমাকে যেতে হবে না। তুমি এখানে মাজার পাহারা দাও আমি বাইরে যাব। এই বলে লাঠিটা নিতে গিয়ে আবার সেই লাঠিটা থুয়ে গেলো। বলল যে লাঠি আমার লাগবে না। তখন শীর্ষ একটু অবাক হয়ে বলল কেন গুরু লাঠি না হলে হয়। তখন সে তাকে বলো না এটা লাগবে না। তুমি রাখো আর এখানে তুমি থাকবা।



মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের এই একটা চরিত্রে একজন পাগল রয়েছে। সে পাগল হলেও তার কার্যকলাপ গুলো কিন্তু বাস্তববাদী। শীষ্য এখানে বসে ছিল কারণ সে মাজার পাহারা দিচ্ছিল। হঠাৎ করে পেছনের দিক থেকে কেউ যেন ঢেলা মারলো। পেছন ফিরে তাকিয়ে দেখি সেই পাগল। এই পাগল তাকে মারার জন্য পেছনের দিকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। তাকে তাড়তে তাড়তে একটা সময় পানির মধ্যে তাকে ফেলে দেয়। সেখানে একজন মহিলা গোসল করছিল। তখন সে বলছে আপনি পানির ভিতরে নামলেন কেন? তখন সে বলছিল একজন পাগল আমাকে তাড়া করেছিল তাই ভয়ে আমি পানির মধ্যে নেমে পড়েছি। সে মহিলার দিকে একটু কেমন ভাবে তাকাচ্ছিল সাথে সাথে মহিলা তাকে বলল তোমাদের মনের দোষ। একটু ভালো করে থাকা যায় না। এরই মধ্যে সে মহিলাকে নিয়ে সে স্বপ্নের জগতে চলে গিয়েছিল। স্বপ্ন ভাঙতে দেখে তার মুখে কাঁদা। তখন সে বলে স্বপ্নে কি দেখলাম আর মুখে এসে কি পড়লো।


মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। নৌকার মাঝিরা নৌকা চালাচ্ছে আর গান ধরেছে। নদীর কূল নাইরে কিনারা নাইরে। গানটি বেশ ভালো লাগছিল। এরই মধ্যে একটা মাঝি একটা চাচাকে বলছে যে চাচা আর হুকু কত টানবে। বাঁশি যে ফেটে যাবে এর মধ্যে কি আছে। তখন ওই চাচা বলে আরে বাপ একবার টেনে দেখ না এর মধ্যে সব কিছু রয়েছে। তখন ঐ মাঝি বলে চাচা আপনার বয়স তো কম হয়নি এখন এগুলো টানাটানি বাদ দেন। তখন ঐ চাচা বলছে এর মধ্যে যে জিনিস রয়েছে সেটা যদি তুই বুঝতেই তাহলে আমাকে বাদ দেয়ার কথা বলতি না। আপনার নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এখানে গাঁজা টানার কথা বলা হয়েছে।


মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

তুষার খান এই গ্রামের একজন খুবই স্বনামধন্য চেয়ারম্যান। যদিও তিনি প্রথম তিনবার ফেল করেছিলেন পরের বা চেয়ার মার্কা নিয়ে তিনি চেয়ারম্যান হন। তিনি ভ্যানের উপর চেয়ার বসে চেয়ার উপর তিনি বসে এবং সারা গ্রামের মানুষের দুঃখ দুর্দশা গুলো দেখে বেড়ান। ওই রাস্তা দিয়ে যখন যা ছিল তখন সামনে দেখায় জাহিদ হাসান এর সাথে। জাহিদ হাসান তাকে সালাম দেয়। আর কিছু কথা আরবিতে বলে যেটা সে বুঝতে পারে না। তখন তুষার বলে বাবা শোনো তুমি আরবিতে কি বললা আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন জাহিদ আছেন বলে আপনি চেয়ারে বসে আছেন আর এই চেয়ারটি কে বানিয়েছে আমি সেটা বলেছিলাম। আরবিতে এটা শুনে চেয়ারম্যানের বেশ ভালো লেগেছিল তাই জাহিদ হাসানকে ডেকে বল বাবা তুমি এই আরবিটা আমাকে একটু বলেও আমি এটা মুখস্ত করে নিবো। জাহিদ হাসান তাকে বারবার বলে এবং সেটা সে নিজের আয়ত্তে করার চেষ্টা করে। শেষে যাওয়ার সময় পুনরায় তাকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। জাহিদ হাসান যাওয়ার পরে চেয়ারম্যান তার পাশে যেসব লোকজন আছে তাদেরকে বলে তোরা এটা মনে রাখার চেষ্টা করো। ইংরেজি বাংলা এবং আরবি তিনটা ভাষাতে এই বিষয়টিতে জানার চেষ্টা করতে থাকে।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
সাদাকালো মন এই নাটকের এটি অষ্টম পর্ব। প্রতিটা মানুষ অসহায় তার ভালোবাসার কাছে। যদি কোন ব্যক্তি দু বলে কেউ না থাকে তাহলে সে তার নিজের ভালোবাসার মানুষের উপর সে পর আস্থা রাখার চেষ্টা করে। প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা ভিন্ন ধরনের হতে পারে ভিন্ন মানুষের সাথেও হতে পারে। তবে নিজের পরিবারে ভালোবাসা বাইরে ভালোবাসা যে কোন ভালবাসাকে টিকিয়ে রাখার জন্য বিশ্বাস দরকার। আর এই বিশ্বাসের মধ্য দিয়ে অনেক কিছু জয় করা যায়। নাটকটি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়ে যাচ্ছে যার মানব জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৯ দিবো।

Source

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার পোস্টটি পড়ছিলাম আর কেমন যেন নাটকের মাঝে হারিয়ে যাচ্ছিলাম। যাইহোক শিষ্য আর চেয়ারম্যানের জায়গাটা দারুন লেগেছে, বেশ কিছু সময় হাসলাম। তবে জাহিদ হাসানের মূল চরিত্র তেমন বুঝতে পারলাম না এই পর্বে। তবে নাটকটি বেশ সুন্দর বলতেই হচ্ছে। অনেক ধন্যবাদ ভাই চমৎকার নাটকটি রিভিউ করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই নাটকের প্রতিটা জায়গায় বেশ চমৎকার হাস্যরস ব্যাপার রয়েছে। তবে নাটকটি একটু গাম্ভীর এই নাটকের সম্পূর্ণ না দেখলে তেমন কিছু বোঝা যাবে না। এখন পর্যন্ত আমিও বুঝতে পারিনি এই নাটকের মোড় কোন দিকে যাচ্ছে। তবে নাটকটি যে বেশ মজার এটা ঠিক। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া প্রতিটা মানুষই ভালোবাসার কাছে অসহায়। ভালোবাসার মানুষের শত অন্যায় মেনে নেয় শুধুমাত্র ভালোবাসার খাতিরে। সাদাকালো মন নাটকটি যদিও দেখা হয়নি কিন্তু আপনি খুব সুন্দর ভাবে রিভিউ উপস্থাপন করেছেন ভালো লেগেছে । সময় পেলে দেখতে হবে । ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রত্যেকটা মানুষের দুর্বল জায়গা হলেও ভালোবাসা জায়গা। আরে ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে যাচ্ছে। নাটকটি বেশ সুন্দর আপু, সময় পেলে দেখবেন ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দেখতে দেখতে আপনি সাদা কালো মন নাটক রিভিউ এর ৮ পর্ব শেয়ার করে ফেললেন। যদিও নাটকটি দেখা হয় নি তবে আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া।

 3 years ago 

এ নাটকের বেশ অনেকটা পর্ব রয়েছে। আশা করছি প্রত্যেকটা পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করবো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই নাটকটার পর্বগুলো অনেক সুন্দর। প্রত্যেকটা পর্ব না পড়া হলেও, মাঝে মাঝে কয়েকটা পড়া হয়েছে। আর আজকের এই পোষ্টের মাধ্যমে সাদা-কালো মন নাটকটার অষ্টম পর্ব পড়ে খুব ভালো লেগেছে। এই নাটকটা না দেখা হলেও রিভিউ গুলো খুব সুন্দর ভাবে পড়া হয়। এত সুন্দর ভাবে রিভিউ পড়লে আর নাটক দেখারই প্রয়োজন হয় না বলে আমি মনে করি।

 3 years ago 

এনাট্যটি পুরোপুরি তৈরি করা হয়েছে গ্রাম্য পরিবেশে। তবে নাটকটি খুবই সুন্দর সামাজিক একটা নাটক। এ নাটকের মধ্যে অনেক কিছু শিক্ষা রয়েছে। পর্বগুলো সব শেয়ার করব আপু পাশে থাকবেন আশা করি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নাটকের রিভিউ করলে অনেক সুন্দর হয়। আর যদি হয় পর্বের নাটক গুলো তাহলে তো কোন কথাই নেই। সাদা কালো মন নাটকটার আমি বেশ কয়েকটা পর্ব পড়েছিলাম। আর আজকে অষ্টম পর্ব পড়লাম যেটা সত্যি খুব ভালোই লেগেছে আমার কাছে। অষ্টম পর্বটা সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38