নাটক রিভিউ:- সাদাকালো মন, পর্ব -১৮।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০ - ০১ - ২০২৪)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন , পর্ব- ১৮" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নামসাদা কালো মন, পর্ব -১৮।
পরিচালক ও রচনাআলী ইমরান। ।
অভিনয়জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে।
দৈর্ঘ্য১৮ মিনিট ১৪ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৯ অক্টোবর ২০১৭ইং।


নাটকের সারসংক্ষেপ


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আমরা সাধারণত সচরা দেখে থাকি যারা গ্রামের বাহিরে থাকে তার অনেকদিন পরে গ্রামে আসলে অনেক মানুষকে চিনতে পারেনা। এ নাটকে এই অংশে ঠিক এমনই একটা চিত্র ফুটে উঠেছে। একদিকে জাহিদ হাসান বিদেশে গিয়েছিল। আর এদিকে নিজেকে নায়ক হিসাবে দাবি করেন তিনি অনেকদিন বাইরে ছিলেন তাই দুজনের সাথে দেখা সাক্ষাৎ না হওয়াতেই একে অপরের দেখার জন্য জাহিদ হাসানের বাড়িতে আসে। নাদিয়ার বাবা উঠে দাঁড়ায় এবং বল তার গায়ে হাত দিয়ে বলে তোমরা তাহলে কথাবাত্রা বলো আমি একটু কাজে যাব। এরপরে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
সৎ মা যে আপন হয় না, নাটকের এই চিত্রে তা পরিস্কার ভাবে ফুটে উঠেছে। নাদিয়ার সৎ মা কখনোই তাকে দেখতে পারে না কিন্তু তার সামনে এবং তার বাবার সামনে মিষ্টি ভাসি কথা বলে। আজকে সে এসেছে এক কবিরাজ এর কাছে। এসে তাকে বলছে যে কোন ভাবে তাকে বান মারবো। কিন্তু সেই কবিরা সেটা করতে নারাজ। আর এটার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কারণ এই দরবেশ বাবার আগের কাহিনী একটু ভিন্ন ছিল। যাহোক সে তাকে সব রকম ভাবে হুমকি দিয়ে তাকে বশ করানোর জন্য সব কাজকর্ম শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নেয়।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
জাহিদ হাসানের সাথে দেখা করতে এসে তাদের মধ্যে যে কথাবার্তা হয় সেই কথাবার্তার একপর্যায়ে গ্রামের নায়ক বলে ফেলে কিছুদিন আগে জাহিদ হাসানের সাথে চেয়ারম্যানের মেয়ে ধাক্কা হয় এবং তারা দুইজন মাটিতে গড়িয়ে পড়ে। নাদিয়া যেহেতু ভালবাসে তার সামনে এমন কথা কেউ সহ্য করবে না এটাই স্বাভাবিক। এমন একটা কথা বলে ফালাতে জাহিদ হাসান উঠে দাঁড়ায় এবং তাকে ধমক দিয়ে বলে তুমি কথা বলার আর জায়গা পাওনা না তোমার মনের কষ্টগুলো তুমি এখানে বলতে এসেছ তাই বলে তাকেও তাড়িয়ে দেয়। এদিকে নাদিয়া এ কথা শুনে মনে অনেক কষ্ট পায় এবং জাহিদ হাসান কে বলে আমি কি তোমাকে কম ভালোবাসি তাহলে তুমি কেন আমার সাথে এমন করো। কিন্তু আসলে ঐদিন যেটা ঘটেছিল সেটাই অ্যাক্সিডেন্ট। জাহিদ হাসান তাকে বোঝাতে চেষ্টা করেছিল যে সেখানে তার কোন দোষ ছিল না হঠাৎ করে সামনে থেকে এসে পড়ছিল।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
একটা সময় ছিল যাদের সম্পদ বেশি ছিল তারা গরিবের উপর জুলুম করত। হোক বা গরীব মানুষ নির্দোষ কিংবা দোষী। নাটক তাই সেই রকম একটা চিত্র ফুটে উঠেছে। যেহেতু জমিদারের ছেলে তার জমির উপরে থাকে এবং তার বিরোধিতা করেছে তাই তার বাড়িতে এসে সবকিছু ভেঙেচুরি একাকার করে দিচ্ছে। যদি এক্ষেত্রে গরিব মানুষের কোন দোষ ছিল না তারপরও এই যে বাবা সম্পদের উপর বসে আছে তাই তার ইচ্ছা তাই করবে। আসলে সে সময় মানুষগুলো নিজেদের সম্পদের উপর দাম্ভে মানুষকে মানুষ মনে করত না।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এদিকে জমিদারের ছেলে সে গরিবের উপর অত্যাচার করে। বন্দুক দিয়ে কবুতর মারে। গ্রামের পোলাপান নিয়ে এসে এরকম মস্তানি করে বেড়ানো তার কাজ। নাদিয়ার সৎ মা তাই তার সাথে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এই যে কিছুক্ষণ আগেই সে বাবার কাছ থেকে যে তাবিজ করে নিয়ে এসেছিল এই ছেলের সাথে বিয়ে দেয়ার জন্য তার এত নাটক। সেই কথাবার্তায় তার সঙ্গে বলছিল যে তোমাকে খুব শীঘ্রই তোমাকে একটা পরীর মত মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো যদিও তার নিজের সৎ মেয়ের কথা তাকে বলছিল না। এরপরে তাদের মধ্যে আরো কিছু কথাবার্তা হয় এবং এখানে এই পর্বের নাটকটি শেষ হয়ে যায়।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
এই নাটকে ১৮ তম পর্ব চলছে। নাটকের এই পর্বে। নাটকের অনেকগুলো পর্ব আমি পার করে এসেছি। বর্তমান সময় যে পর্বগুলো হচ্ছে এ পর্বের মধ্যে অনেক কিছু শেখার আছে।নাটকটি আমি যত সামনের দিকে দেখতেছি তত ভালো লাগছে। নাটকের মধ্যে বেশ কিছু চরিত্রগুলো বর্তমান সমাজের সত্য। একটা সময় ছিল মানুষ মানুষের ক্ষতি করতে এবং তার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অনেক কিছু করতো এখনো করছে। তবে সবকিছু মিলিয়ে নাটক জমে গেছে নাটকটি বেশ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.০ দিবো।

Source

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

যদিও আমি এই নাটকের আগের পর্বগুলো দেখিনি তবে আপনার শেয়ার করা নাটকটি অল্প কিছুক্ষণ দেখলাম বেশ ভালো লাগলো। সময় পেলে দেখার চেষ্টা করব পুর্বের পর্বগুলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ধারাবাহিক নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই নাটোরে প্রথমের পর্বের থেকো সামনে যেসব পর্বগুলো আসছে মনে হচ্ছে পর্বগুলো অনেক সুন্দর হবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দেখতে দেখতে সাদা কালো মন নাটকটার ১৮ তম পর্ব ও শেষ হয়ে গেল। আপনি অনেক সুন্দর করে সাদা কালো মন নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করতেছেন। পর্বের মাধ্যমে শেয়ার করতেছেন দেখে ভালো লাগলো। রিভিউ টা অনেক সুন্দর করে লিখে থাকেন আপনি, যার কারণে পুরো কাহিনীটা ভালোভাবেই জানা যায়। সাদাকালো মন নাটক ১৯ তম পর্ব পড়ার অপেক্ষায় থাকলাম। আশা করছি তাড়াতাড়ি শেয়ার করবেন ১৯ তম পর্বটা।

 2 years ago 

আসলে আপু চেষ্টা করি সুন্দর ভাবে নাটকের রিভিউ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। নাটকে এই পর্বটি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই নাটকটি আমার দেখা হয়নি।সাদাকালো মন গল্প 18 পর্ব পড়ে অনেক ভালো লাগলো। তবে জাহিদ হাসান আমার খুব প্রিয় একজন অভিনেতা। তুষার ইমরানের অভিনয়ও ভালো লাগে। আসলে এরকম নাটকগুলো সবাই একসাথে দেখতে খুব মজাই লাগে। সময় পেলে এই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে নাটকটি আমাদের মাঝে রিভিউ করার জন্য।

 2 years ago 

জাহিদ হাসানের নাটক এমনিতে খুব মজার হয়ে থাকে। জাহিদ হাসান আমার খুব প্রিয় একজন অভিনেতা। আমি তার অনেক নাটক দেখেছি। তবে এই সাদাকালো নাটকটি আমার দেখা হয় নাই। আজকে আপনি বেশ সুন্দর করে 18 পর্বটি আমাদের মাঝে রিভিউ করেছেন। সময় পেলে এই পর্বটি দেখার চেষ্টা করব। খুব সুন্দর করে নাটকের রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জাহিদ হাসানের নাটক গুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। এই নাটকটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39