নাটক রিভিউ:- সাদাকালো মন, পর্ব -১১।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১৩ - ১২ - ২০২৩)


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন , পর্ব- ১১" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


নাটকের নামসাদা কালো মন, পর্ব -১১।
পরিচালক ও রচনাআলী ইমরান। ।
অভিনয়জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে।
দৈর্ঘ্য১৯ মিনিট ২৭ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৭ অক্টোবর ২০১৭ইং।


নাটকের সারসংক্ষেপ ।


মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
গত পর্বে আপনাদেরকে বলেছিলাম এই নাটকের খাওয়ার প্রতিযোগিতা চলছে। সেই ধারাবাহিকতায় গ্রামের মানুষে সবাই এক জায়গায় করে এনেছে। এবং কে কত খেতে পারে সেটা খাতায় লেখা হচ্ছে। সবারই একই কথা আগে অনেক খেতে পারতাম কিন্তু এখন আর ততটা খেতে পারি না। এক এক জনকে নিয়ে আনা হচ্ছে এবং তাদের পেট শরীর দেখে সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কতটুকু খেতে পারবেন? প্রতিজনার ঐ একই কথা কারো সমস্যা কেউ খেতে গেলে বুক জলে কেউ অনেক আগে খেতে পারতে এখন পারেনা এই ধরনের সমস্যাগুলো নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে।

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এই নাটকের গুরু এবং শিষ্য রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল পথের মধ্যে যেতে দেখে যে ওই পাগল গাছে নিচে বসে পাগলামি করছে। এটা দেখে শীষ্য বললো কি করবেন? আপনি কি সামনে যাবেন তখন গুরু বলছে কি করা যায়, তখন শীষ্য বললো পাশে রাস্তা আছে, চলেন সেই রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু গুরু বললো আজকে আর যাব না। আজকে আমরা ঘুরে যাই এরপরে তারা পুনরায় তাদের আস্তানায় ফিরে গেল।

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
প্রতিটা গ্রামে একজন মুরুব্বী মহিলা থাকে। যে মানুষের বিভিন্ন ধরনের দোষ খুঁজে বেড়ায়। এই নাটকে ঠিক তেমনি একজন মহিলা রয়েছেন। রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন হঠাৎ করে সামনে দেখা হয় একজন বিক্রেতার সঙ্গে। সে তাকে বলছে গ্রামের ভিতর দোষন আছে। একজন তাকে কি দোষের মুক্ত করতে পারবি? তখন ওই বিক্রেতা বলেছিল আমার কাছ থেকে একটা তাবিজ নেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ওই মহিলা বলছে আমাকে ঠিক না করে তাকে ঠিক করো যতসব ঝামেলা

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এদিকে গ্রামের মেম্বার মানুষজনকে কে কত বেশি খেতে পারে সেই হিসাব নিকাশ করতে করতে যখন আর লোক পেল না। তখন সে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। এর পরপ জাহিদ হাসান চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আসে। তার এ অবস্থা দেখে পরিবারের লোকজন সবাই কান্নাকাটি শুরু করে। জাহিদ হাসান বলে সমস্যা নেই তার কোন কিছুই হয়নি, সামান্য জ্ঞান হারিয়ে ফেলেছে। চেয়ারম্যানের বউ মেয়ে মিলে সবাই দোয়া পড়তে থাকে চেয়ারম্যানের সুস্থ হওয়ার জন্য।

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
রাত্রে জাহিদ হাসানের সাথে তার এক সঙ্গী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল একটা কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য। পথের মধ্যে অজানা একটা শব্দ আসলো তাদের কানে। তারা ভয় পেয়ে গেল হঠাৎ করে সেই পাগল তাদেরকে দিল তাড়া। তারা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। যদি ওই পাগলকে প্রথমদিকে তারা দেখতে পায়নি। পরে যখন দেখলো তখন ভয় পেয়ে গিয়েছিল। তারা দৌড় মেরে অনেকদুর গিয়ে এক জায়গাতে একটু বিশ্রাম নেয়।

মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
এরপরে তারা একজন কবিরাজের কাছে আসে। এসে তাকে বলে আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে হবে। তখন কবিরাজ বলল, তোমাদের কি বিপদ? তখন সে বলল আমাদের চেয়ারম্যান সাহেব প্রতি বছরে খাওয়ার আয়োজন করেন, সেখানে একজনকে নির্বাচন করা হয়। যে সবচেয়ে বেশি খেতে পারবে কিন্তু আমরা তেমন কোন লোক পেলাম না যে বেশি খেতে পারবে। এই কথা শোনার পরে কবিরাজ বলল এখন তো তোমাদের এই সমস্যার সমাধান করতে পারবো না। তোমরা একটা সময় আসবে তখন তারা বলে কখন আমরা আসবো? উনি তখন বলল সকালের দিকে আসবে। এই বলে যখন তারা চলে যায়। ঠিক তখনই এই নাটকটি এখানে সমাপ্ত হয়ে যায়।


আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


ব্যক্তিগত মতামত
সাদা কালো মন এই নাটকের একাদশ পর্ব এটি। আগের সময় গ্রামে অঞ্চলে বেশ কিছু প্রতিযোগিতা চলতো। আর এসব প্রতিযোগিতা গুলো ছিল খুবই মজার। এই নাটকে ঠিক তেমনি একটা প্রতিযোগিতা তুলে ধরেছে। গ্রামে বসবাস করলে বিনোদন থাকতে হবে এটা কিন্তু একটা ভালো দিক। সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। সর্বোপরি এই পর্বে চমৎকার সব মস্ত বিষয়গুলো এখানে তুলে ধরেছে। আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।


ব্যক্তিগত রেটিং ।
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৯ দিবো।

Source

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমি এমনিতে পুরাতন নাটকগুলো বেশি পছন্দ করে থাকি, কারণ গ্রামীন পুরাতন নাটক গুলো যেন মন ছুয়ে যায়। খুঁজে পায় আমার গ্রাম বাংলাকে। আর এ সমস্ত নাটকগুলোর মধ্যে যদি জাহিদ চ্যালেঞ্জারের মত নাট্যকাররা থাকে তাহলে তো কতই মধুর হয়। অনেক সুন্দর ছিল আপনার নাটক রিভিউ।

 3 years ago 

পুরনো নাটকগুলো আমার ভীষণ ভালো লাগে তাই প্রতি সপ্তাহে একটি করে পুরনো নাটকগুলো আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি। আমার বিশ্বাস এই নাটকগুলো আপনাদেরও ভালো লাগবে দেখে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

জাহিদ হাসান আমার পছন্দের অভিনেতা। হুমায়ূন আহমেদের আজ রবিবার ও নক্ষত্রের রাতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। তবে এই নাটকটি আমার দেখা হয়নি।

 3 years ago 

আসলে আপু আগের পুরনো নাটকগুলো সুন্দর ছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই নাটকটি দেখা হয়নি তবে আপনার নাটকের রিভিউ দেখে অনেকটাই ধারণা পেলাম। এই নাটকটা দেখছি অনেক আগের তবে বেশ মজার মনে হচ্ছে। অনেক সুন্দর ভাবে গুছিয়ে নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সাদা কালো মন নাটকটার ১১ পর্ব শেষ। এই নাটকটার বেশ কয়েকটা পর্ব আমার পড়া হয়েছে। আজকে ১১ তম পর্বের রিভিউটা পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ করেছেন। এই নাটকেও একটা প্রতিযোগিতা তুলে ধরেছে এটা দেখতে খুব ভালো লেগেছে । পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে পরবর্তী পর্বটা শেয়ার করবেন।

 3 years ago 

জি ভাই এই নাটকের পর্ব গুলো অনেক সুন্দর। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

গ্রাম্য নাটকগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। এই নাটকের কয়েকটা পর্ব আমি দেখেছি খুবই ভালো লেগেছিল। নাটকের রিভিউ পড়ে ভালো লাগলো। সামনের দিনে আরো অনেক পর্বের আশায় থাকলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার গঠন মূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

সাদাকালো মন নাটকটার রিভিউ যত পড়তেছি আমার কাছে ততই ভীষণ ভালো লাগতেছে। এই নাটকের সবগুলো পর্ব অনেক সুন্দর করে আপনি শেয়ার করতেছেন আমাদের সকলের মাঝে। এই নাটকটার ১১ তম পর্ব আজকে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন, যার মাধ্যমে আরো কিছু কাহিনী জানতে পারলাম। এই নাটকের ১২ তম পর্ব পড়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

অবশ্যই আপু পরে পর্ব গুলো শেয়ার করবো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38