ক্রিয়েটিভ রাইটিং // ভৌতিক গল্প :- প্রতাপগড়ের বৌরানী - ষষ্ঠ পর্ব।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আলোচনা করবো একটি গল্প , আর এই গল্পের নাম ভৌতিক গল্প:- প্রতাপগড়ের বৌরানী :-ষষ্ঠ পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...
হঠাৎ বাসন পরার শব্দে আচমকা চমকে উঠি।দরজার দিকে চোখ ফিরতে দেখি বাসন্তী দাঁড়িয়ে আছে এবং তার সামনে অনেকগুলো বাসন পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না যে বাসন্তী এগুলো ইচ্ছে করে করেছে। বাসন্তীর যে কারণে এগুলো করে থাকুক আমি যে তার কারণে এই পিশাচিনির হাত থেকে মুক্তি পেলাম এতেই তাকে অনেক ধন্যবাদ। হঠাৎ বাসন্তীর আগমনে পিসিমা আমার হাতটা ছেড়ে দেন। আমি তার থেকে সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে আছি বুঝতে পেরে, পিসিমা আমাকে বলেন যাও জলদি কাঁটা স্থানে কোন কিছু লাগিয়ে নাও।আমাকে তিনি এ কথাটা বললেও তার মধ্যে যে রক্ত তৃষ্ণা রয়ে গেছে এটা বুঝতে বাকি রইল না। আপনি চলে যাওয়ার সময় আমি দেখতে পেলাম তার ঠোঁটের কোণের যেটুকু রক্ত লেগেছিল সে তৃপ্তির সঙ্গে জিহ্বা দিয়ে চেটে খেলো। তার এ দৃশ্য দেখে আমার গাটা ঝিমঝিম করে উঠলো।
পিসিমা চলে যাওয়ার পরে বাসন্তী আমার কাছে এসে হলুদের কৌটা এগিয়ে দিল। আমি তার থেকে হলুদের কো-টাটি নিয়ে কাঁটা স্থানে লাগিয়ে নিলাম। যদিও জন্মবার সময় মাকে দেখিনি তবু বাসন্তীকে দেখলে মনে হয় তিনি আমার মায়ের বয়সী হবে। এখন আর তাকে ভয় লাগে না। বৌরানী,,,, আমি হয়তো নিজের অজান্তেই চিন্তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। বাসন্তীর কণ্ঠস্বরের আওয়াজেই সচেতন হলাম। হ্যাঁ কণ্ঠস্বরী বলা চলে। তার মুখ না নড়লেওওর পলকহীন চাউনি দেখে বুঝলাম সকালের মতোই কথা বলছে । আর একথায় প্রথমে ভয় পেল এখন অতটা ভয় লাগে না কারণ আমি বুঝতে পেরে গেছি। এই বাড়িতে যদি আমার সহযোগী কেউ থাকে তবে এই বাসন্তী।,
তাই ভয় না পেয়ে তার সাথে কথোপকথন শুরু করলাম । 'কে বৌরানী বলল আমায় ?' উত্তর এলো 'বৌরানী আমি বাসন্তী'। বাসন্তী তুমি কথা বলছো কিভাবে???? তোমার ঠোট নড়ছে না!!!!অথচ তুমি বলছ তুমি কথা বলছে এটা কিভাবে সম্ভব????? আমার কথার জবাব না দিয়ে বাসন্তী আমাকে বলল, আমি যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম বৌরানী আমি সেদিনই বুঝতে পেরেছিলাম এই প্রেতপুরী মুক্তি করতে পারো একমাত্র তুমি। তোমার দ্বারা সম্ভব হবে এই পেট পুরীর অভিশাপ দূর। আমি তোমার কথার কোন কিছু বুঝতে পারলাম না বাসন্তী। তুমি ঠিক কি বোঝাতে চাচ্ছ কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। তবে এতোটুকু আমি বুঝতে পেরেছি আমার স্বামী গৃহে কোন সমস্যা আছে কোন অভিশাপ আছ। যার জন্যই আমি আশা অবধি অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি । তুমি যেহেতু বলেছ যে আমার দ্বারা সম্ভব তোমাদের এই রাজবাড়ির অভিশাপ দূর করা।আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বাসন্তী তোমার কথার মূল্য রাখতে।
কিন্তু তুমি আমাকে এখনো বললে না বাসন্তী তুমি কথা বলছ অথচ তোমার ঠোঁট কেন নড়ছে না। এখন বেশি কিছু জানতে চেয়না বউরানি শুধু এটুকু জেনে রাখ এ আমার শাস্তি শাস্তি এটা আমার। কারণ আমি যে তাকে শতকে দেখে ফেলেছিলাম। আর তোমার মনের শক্তি আছে বলেই তুমি আমার কথা শুনতে পাও। এর আগে যে ৬ জন বউরানি বাড়িতে এসেছিল তাদের সবার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা কেউ আমার কথা বুঝতে পারেনি আর তার জন্যই তারা মৃত্যুবরণ করেছে। আমি তাদের অনেক সাবধান করতে চেয়েছি কিন্তু পারিনি। একমাত্র তুমিই যে আমার কথা শুনতে পাচ্ছ। এটা তুমিই পারবে সমাধান করতে।
আজ তোমার অগ্নিপরীক্ষা হবে বৌরাণী। আজ যদি তুমি নিজের শক্তি বলে অক্ষত থাকতে পারো, তবে তোমার হাতেই হবে এই পিশাচের নিধন। বাসন্তীর কোন কথাই বুঝে উঠতে পারছিলাম না কিসের পরীক্ষা কিসের পিশাচ। তবে এটুকু বুঝতে পেরেছি আজ অনেক বড় বিপদ আসতে চলেছে।
চলবে,,,,
| ভূল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
| ডিভাইস | poco M2 |
|---|---|
| লোকেশন | মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1725163103254360441?t=7T3e8XNM66I2sIQfdzh8OQ&s=19
আপনি আজকে প্রতাপ গড়ের বৌরানী গল্পটির ষষ্ঠ পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। এই গল্পটির প্রত্যেকটা পর্ব আমার না পড়া হলেও, বেশ কয়েকটা পর্ব আমার পড়া হয়েছে। বাসন্তী কথা বলছে অথচ তার ঠোঁট নড়ছে না। এর জন্যই বৌরানী তাকে জিজ্ঞেস করেছিল, সে কথা বলছে কিন্তু তার ঠোঁট নড়ছে না কেন। সে দেখছি নিজের সাধ্যমত চেষ্টা করছে। যেহেতু ৬ জন তার কথা শুনে নিই আর এই বৌরানী শুনছে, তার মানে এই বৌরানী পারবে সমাধান করতে। শেষ পর্যন্ত কি হয় এটা দেখার অপেক্ষায় থাকলাম।
আসলে আপু এই গল্পের প্রধান চরিত্র রয়েছে বৌরানী। আর ভৌতিক যে বিষয়টি এই বাড়িতে চলাফেরা করছে সেটা শেষ পর্যন্ত এই বৌরানী সমাধান করবে। গল্পটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।