আমার স্বরচিত কবিতা:- বর্তমানের অবস্থা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @tuhin002
from Bangladesh
৩০ কার্তিক মাস ১৪৩০ বঙ্গাব্দ।

৩০ রবিউস সানি ১৪৪৫ হিজরি। ১৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


Source

আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতাটি শেয়ার করবো, কবিতার নাম "বর্তমানের অবস্থা" আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত কবিতা- বর্তমানের অবস্থা।
লেখা - তুহিন খান

উফফ! কি যে বলি ভাই!
আটকে আছি,
ফটকা জলে।
ভাবছি বসে তাই,
শান্তি যে কোথা পাই।

বোঝায় কারে মনের ব্যাথা!
এই বঙ্গ বাজারে আগুন লাগা।

উদয় - অস্ত,
নেড়ে- হস্ত,
কায়িক শ্রম করে যায়।
তবুও দেখি বেলা শেষে,
ভাতের হাঁড়িটা ফাঁকায় পরে,
খাওয়ার কিছু নাই।

অবস্থা আমার,
নুন আনতে পান্তা ফুরায়।
দ্রব্যমূল্য-পাহাড় চূড়ায়,
কেমনে নাগাল পাই।
যতই লাফাই যতই ঝাপাই,
দ্রব্যমূল্য আকাশ সমান যায়।
তাই তো আমার,
হাঁ- হুতাশে কাটছে জীবন।
বাঁচার উপায় নাই।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আবারও বর্তমানের অবস্থা নিয়ে একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

সত্যি ভাইয়া দিন দিন দ্রব্যমূল্যের দাম বেড়েই যাচ্ছে। আপনি আজকে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়তে ভীষণ ভালো লাগছে কেমন যেন একটা আনন্দের অনুভূতি জাগছে মনের ভেতর। প্রতিটি লাইনের সঙ্গে মিল রয়েছে। কবিতাটি পড়ে মন ভরে গেল ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। কবিতাটি পড়ে মনে হচ্ছে একজন সত্যিকার কবি লিখেছে কবিতাটি। ঠিক বলেছেন মামা আপনি দ্রব্যমূল্যের দাম পাহাড় চূড়ায়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাগ্নে এখন কবিতা লিখতে লিখতে নিজেই কবি হয়ে গেছি। একটা সময় সত্যি সত্যি নাম হিসেবে পরিচিতি লাভ করবো।ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনি দারুন একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই কবিতাটি পড়েই বুঝা যাচ্ছে আপনি বর্তমান অবস্থা এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বর্তমান সময়ের দ্রব্য সামগ্রী এত দাম বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষের জীবনযাপন করা অনেকটাই কষ্ট হয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমানে পণ্যদ্রব্যের যে দাম তাতে সাধারণ মানুষের চলাটা কঠিন হয়ে পড়েছে। এইসবের পারিপার্শ্বিক অবস্থা দেখে এই কবিতাটি লিখেছি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমান বিষয় বিবেচনা করে আপনার কবিতাটি সুন্দর হয়েছে।

উদয় - অস্ত,
নেড়ে- হস্ত,
কায়িক শ্রম করে যায়।
তবুও দেখি বেলা শেষে,
ভাতের হাঁড়িটা ফাঁকায় পরে,
খাওয়ার কিছু নাই।
সাধারণ মানুষের এক বেলা খাবার জোগাড় করতে আর এক বেলায় ফুরিয়ে যায়। সাধারণ মানুষের জীবন ব্যবস্থা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জানিনা মানুষের এই দুরবস্থা কবে পরিসমাপ্তি ঘটবে। তবে মধ্যবিত্তম গরিব মানুষের বর্তমান সময় চলাটা খুবই কঠিন হয়ে পড়েছে। মানুষ সারাদিন খেটে রাত শেষে কোন কিছুই পাচ্ছে না। এভাবে চলতে থাকলে মানুষ না খেয়ে মারা যাবে একসময়। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমান বাজার খুব গরম! একবেলা ভাত খেতে আমাদের পান্তা ফুরিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আপনি কিন্তু দারুণ লিখলেন কবিতাটি 😍

তবুও দেখি বেলা শেষে,
ভাতের হাঁড়িটা ফাঁকায় পরে,
খাওয়ার কিছু নাই।

🍀😍

 3 years ago 

বর্তমান সময় নিয়ে এই কবিতাটি লিখেছিলাম ভাই। আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আজ চমৎকার একটি কবিতা শেয়ার করলেন।বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে খুব সুন্দর ভাবে ছন্দের তালে তালে সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। পড়তে খুব ভালো লাগলো। বর্তমান দূর্বিসহ চিত্র কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাঝেমধ্যে চেষ্টা করি সময় উপযোগী কোন কিছু তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার মাধ্যমে ছন্দের তালে তালে বাস্তব চিত্রকে তুলে ধরেছেন আমাদের মাঝে। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখা কবিতাটি এখনো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া।আসলেই আমরা একটা জালে আটকে গিয়েছি।কবে যে এই পরিস্থিতি থেকে বের হবো সৃষ্টিকর্তাই জানেন।ভালো লাগলো কবিতাটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছে বর্তমান অবস্থার উপর ভিত্তিতে কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile