গল্প:- ভৌতিক অমনিবাস পার্ট -২

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আলোচনা করবো একটি গল্প , আর এই গল্পের নাম ভৌতিক অমনিবাস পার্ট - ২। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


spirit-1946622_1280.jpg

Source

কে গো? কে বাইরে? কার সাথে কথা বলছ তুমি? আমতা আমতা করছো কেন? কি হয়েছে? শায়লা খা..খা..খালু। কি! তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি খালু কোথা থেকে আসবে এখানে? তিনি তো কবেই মারা গেছেন, তোমার কি হয়েছে বলোতো। তোমার আমার কথা বিশ্বাস না হয় তুমি নিজেই দরজার সামনে গিয়ে দেখে এসো। তুমি বলছো যখন আমি যাচ্ছি। তুমি এবার শান্ত হয়ে বসো। আদ্রিজা তোর বাবাকে এক গ্লাস পানি দেতো। অদ্রিজার বাবার কি যে হয়েছে কাল রাত থেকে। মৃত খালু এখানে আসবে কিভাব। কি গো বিশ্বাস হলো তো আমার কথা।না তোমার কথা বিশ্বাস হয়নি কিন্তু এবার আমার কথা তোমাকে বিশ্বাস করা লাগবে। দরজার বাইরে কেউ নেই। কি যে বলো তুমি শায়লা আমি নিজে চোখে দেখেছি। চাও তো আর বেশি না বকে এবার তৈরি হয়ে নাও ট্রেনের সময় হয়ে যাচ্ছে।এবার যদি তোমার খালু আসে তাহলে না হয় একটু ভালোভাবে আপ্যায়ন করবো। আইলা আমাদের বোধ হয় পুরাতন ওই রাজবাড়িতে না যাওয়াটাই ভালো হবে। তোমার আবার ছুটি কাটানোর বাহানা। মেয়েরা রাগ করবে আর না গিয়ে উপায় নেই ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে তুমি ছুটিও নিয়ে নিয়েছো।


স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো।রাত থেকে মন মেজাজটা খুব একটা ভালো ছিল না তবে ট্রেনে ওঠার পরে মনটা অনেকটা ফ্রেশ লাগছে। মেয়েরা বেশ আনন্দে ছিল অনেকদিন পর বেড়াতে যাওয়া হচ্ছে। হর হর গ্রামে আমাদের পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে এলো। গ্রামটাতে এখনও শিক্ষার আলো প্রবেশ করেনি। তাই এই গ্রামটি এখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমরা যেখানে পৌঁছাব সেখানে পৌঁছাতে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় লাগবে। যেহেতু গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে থাকারও জায়গা নেই যেভাবেই হোক আমাদের ওই বাড়িতে পৌঁছানো লাগবে। অনেকক্ষণ পর একটি ভ্যান পাইলাম। ভ্যান চালককে দেখি আমি চমকে উঠলাম। কি হল তুমি ভয় পাচ্ছ কেন। শায়লা আমাদের এখানে আসা ঠিক হয়নি এই ভ্যানচালক আমার সে মৃত খালু। তোমার মাথাটা সত্যিই পুরোপুরি গেছে। নাগো আমি ঠিকই বলছি তুমি একটু ভালো করে চেয়ে দেখো। আমি ভালো করে দেখছি ইনি তোমার খালু নয়। বাবা আমার নাম আনোয়ার।আমি এই গেরামে আজ ১০ বছর হল ভ্যান চালাই। তুমি আমারে দেইখা ভয় পাইও না। আমি নিরাপদে তোমাগো রাজবাড়ীতে পৌঁছায় দিমুনি।


চার ঘন্টা পর আমরা রাজবাড়ীতে পৌছালাম। ছেলা তুমি মেয়েদের নিয়ে ভিতরে যাও আমি ব্যাগগুলো নিয়ে ভ্যানিলারের সঙ্গে আসছি। মিনহাজ! কে? আমি তোর খালু।চিনছস আমারে? তোরে বারবার করে বারণ করলাম তুই আসিস না এই গ্রামে। আমার কথা তুই শুনলি না। খা..খা..খালু তুমি? হ্যাঁ আমি। মরবি এবার তোরা সবাই মরবি। শায়লা..শায়লা.... কিগো কি হয়েছে তোমার? শুনছ? দেখেন না ভাবিজান ভাইয়া তো ব্যাগ পত্র নিয়া কার লগে যেন কথা কইতে ছিল তারপরে এমনি বেহুশ হয়ে গেছে । শায়লা তুমি এসেছ। আমাকে বলেছিলাম না এই ভ্যানওয়ালা অন্য কেউ নাই আমার সেই খালু। কি যা তা বলছো তুমি আবার। তোমার কি হয়েছে কি জানি। ওঠো চলো ভেতরে চলো মিটিয়ে দাও। আচ্ছা তুমি ভিতরে যাও আমি আসছি। এই নিন আপনার ভাড়া। দাড়া মিনহাজ। বৌমাকে সব কথা বলিস না তাহলে নিজেই বিপদে পড়বি। সাবধানে থাকিস। আমি আবার আসবো। হাহাহাহাহাহা...... চলবে,,,


ভূল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর

ভূল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62264.73
ETH 1738.94
USDT 1.00
SBD 0.39