কবিতা আবৃতি :- আমার কালো মেয়ে।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে কবিতা আবৃতি শেয়ার করবো। কাজী নজরুল ইসলামের লেখা আমার কালো মেয়ে। এই কবিতাটি আমার কাছে ভালো লাগে। আর তাই আজকে এই কবিতাটি আমি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......


Source


কবিতার নাম:- আমার কালো মেয়ে।
লেখক – কাজী নজরুল ইসলাম।

আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি
তারে কে দিয়েছে গালি
রাগ করে সে সারা গায়ে
মেখেছে তাই কালি।

যখন রাগ করে মোর অভিমানী মেয়ে
আরো মধুর লাগে তাহার হাসিমুখের চেয়ে
কে কালো দেউল করে আলো
অনুরাগের প্রদীপ জ্বালি।

পরেনি সে বসনভূষণ, বাঁধেনি সে কেশ
তারি কাছে হার মানে রে ভুবনমোহন বেশ।

রাগিয়ে তারে কাঁদি যখন দুখে
দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে
আমার রাগী মেয়ে, তাই তারে দিই
জবা ফুলের ডালি।।


✳️ কিছু তথ্য✳️


✳️কবিতা :- আমার কালো মেয়ে।✳️

লেখক :- কাজী নজরুল ইসলাম।

✳️কবিতা আবৃতি :- তুহিন✳️

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা
কবিতা আবৃতি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার কবিতা আবৃত্তি সব সময় আমার অসম্ভব ভালো লাগে ৷ কারণ আপনি অনেক সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেন ৷ আজকেও কাজী নজরুল ইসলামের আমার কালো মেয়ে কবিতাটি চমৎকার ভাবে আবৃত্তি করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি শুনে ৷ খুবই সুন্দর হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করা জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাই সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ দারুন কবিতা আবৃত্তি করলেন আপনি। সত্যি কাজী নজরুল ইসলামের লিখা কবিতা গুলোর তুলনা হয় না। আজকে আপনি ভিডিও সহকারে কবিতাটি আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করলেন। আমার কালো মেয়ে কবিতাটি এমনিতেই সুন্দর। আপনার আবৃত্তিতে আরো অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা কবিতা আমার ভীষণ ভালো লাগে। তার কবিতার মধ্যে এমন কিছু জিনিস তুলে ধরে যেগুলো সত্যি মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর করে কাজী নজরুল ইসলামের আমার কালো মেয়ে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আসলে খুব জনপ্রিয় একটি কবিতা আবৃত্তি করলেন আজকে। তবে আপনার কবিতা আবৃত্তি কন্ঠ অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাজী নজরুল ইসলাম কে খুব ভালো লাগে। তিনি অনেক চমৎকার কবিতা লিখেছেন। তার কবিতাগুলো আবৃত্তি করে আপনাদের মাঝে তুলে ধরতে পারে এটা আমার কাছে আরো বেশি আনন্দদায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ সুন্দর কবিতা আবৃত্তি করেছেন ভাই। আপনার মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আমার কালো মেয়ে - কবিতা আবৃতি খুব দুর্দান্ত হয়েছে । কাজী নজরুল ইসলামের এই কবিতাটি সত্যি বেশ অসাধারণ। আমাদের মাঝে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে ভাই সেভাবে আবৃত্তি করা হয় না কিন্তু চেষ্টা করছি ভালোভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি নিজের কাছে আশাবাদী অবশ্যই ভালো করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা তুলে ধরতে পারবো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39