লাইফস্টাইল :- গৃহস্থলীর প্রয়োজনে কিছু কেনাকাটা।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের লাইফস্টাইল :- গৃহস্থলীর প্রয়োজনে কিছু কেনাকাটা। এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
আপনারা অনেকেই অবগত আছেন গত দশে মে আমার সন্তান এই সুন্দর পৃথিবীর আসে। সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবই তার বান্দার জন্য। আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমত হলো সন্তান। মায়ের পেটে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সন্তানের জন্য তার চাহিদা শেষ থাকেনা। আজকে আমার ছেলের বয়স ছয় মাসে পদার্পণ করলো। টুকিটাকে সব রকম খাবার এসে খাওয়া ধরে গেছে। যেহেতু ছোট বাবু তাই তার খাবারগুলো একটু নরম করার জন্য কিছু প্রয়োজনের জিনিসপাতি কেনার দরকার ছিল। আর তাই এই সমস্ত গ্রস্থলী প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আমি গিয়েছিলাম সুদূর কুষ্টিয়াতে। যদিও আমি আগেই বলেছি আমার বাড়ি থেকে কুষ্টিয়া দ্রুত ৪৫ কিলোমিটার। আসলে ভালো কোন জিনিস কিনে তুলে একটু ভালো জায়গায় যাওয়া দরকার রয়েছে। যদিও এক্ষেত্রে ব্যয়ের পরিমাণটা বেড়ে যায়। তারপরও আপনি যখন কোন কিছু কিনবেন অবশ্যই ভালো জিনিস কিনবেন। আর তাই আজকে আমি আমার ব্লগ সাজিয়েছি গৃহস্থলী প্রয়োজনীয় কিছু কেনাকাটার নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ....।
আমি আমার প্রয়োজনীয় গৃহস্থলীর জিনিসপাতি কেনাকাটার জন্য গিয়েছিলাম কুষ্টিয়া কলেজ মোড়েতে। আসলে নিত্য প্রয়োজনীয় যে কোন জিনিস এই জায়গাতে পাওয়া যায় খুব সহজেই। এবং এদের মধ্যে কিছু ব্যক্তিত্ব লোক রয়েছে যারা একটু স্বল্প দামে কোন দ্রব্য বিক্রি করে থাকেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওখানে লেখা ছিল মেসার্স আব্দুল্লাহ ক্রোকারিজ। এই দোকানে গৃহস্থলীর অনেক জিনিসপাতি বিক্রি করে থাকেন তিনি। প্রথমেই আমি তিনার সাথে একটু পরিচিত হয়। প্রথমে তিনি আমাকে জিজ্ঞাসা করেন কি নেবেন আপনি? আমি উনাকে বলেছিলাম আমি অনেক দূর থেকে আসছি কিছু জিনিস ক্রয় করবো। এই কথা শুনে তুমি খুব আনন্দে বললেন কোন সমস্যা নেই জানি আর দরকার নাও আমি চেষ্টা করব যতটুকু কমে পারা যায় তোমাকে জিনিস গুলো দেওয়ার জন্য।
এতক্ষণ আমি এই যে দোকানের বর্ণনাটা দিলাম উপরে এই দোকানের মালিক হলেন এই চাচা। সত্যি বলতে প্রত্যেকটা দোকানদারের নমনীয়তা এবং ভদ্র আচরণ বিধি মধ্যে থাকতে হয়। কারণ একজন বিক্রেতা যদি ভদ্রতা দেখান ক্রেতার সাথে তাহলে অবশ্যই সে দোকানের মানুষজন বেশি ক্রয় করতে আসবে এটাই স্বাভাবিক। তারপরেও অনেকেই নিজের দোকানে বিক্রি বাড়ানোর জন্য তারা ইচ্ছা থাকা সত্বেও মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। আবার কিছু কিছু দোকানদার মাঝেমধ্যে ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে থাকে। আর কিছু কিছু বিক্রেতা আছে যারা স্বভাবগত ভাবেই তারা অনেক ভদ্র মানুষ। যখন আমি এই লোকটার সাথে কথা বলি তখন তিনি অত্যন্ত নম্র ভদ্রতার সাথে কথা বলছিলেন। এক কথায় তিনি জন্মগত ভাবেই ভদ্রলোক। অত্যন্ত বিনয়ী এবং সত্যবাদী। ব্যবসার ক্ষেত্রে অনেকের সত্য কথা বলেন না। আর ব্যবসার ক্ষেত্রে কিছু গোপনীয়তা থেকেই থাকে, আর এই গোপনীয়তা যেকোন দোকানদারি রাখবে নিজের কাছে। অনেকগুলো জিনিস এই কাকুর কাছ থেকে আমি ক্রয় করেছিলাম তার মধ্যে একটি ছিল সেটা হল প্রেশার কুকার। বাচ্চার খাওয়ানোর জিনিস অনেক যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি ক্রয় করেছিলাম ইনার কাছ থেকে। প্রেসার কুকার কেনার সময় যদিও প্রেসার কুকারটি ছোট কিন্তু দামটা কিন্তু অনেক বড়। দামটা ছিল সাড়ে ১২শ টাকা। উনি নিজে হাসছিলেন দামা দামের বিষয়টা জন্য। তিনি বলছিলেন এইটা আমার একটা সময় অনেক কম দামে কেনা ছিল কিন্তু এখন সেই দামে আমি আর বিক্রি করতে পারছি না। এমন অনেক জিনিস রয়েছে যে জিনিস গুলো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষের। আর সব থেকে বড় কথা হলো ছোট জিনিসের দামগুলো যেন একটু বেশিই থাকে। আপনি ছোট বাচ্চাদের পোশাক আশাক কিনবেন দেখবেন যে, বড়দের থেকে তাদের পোশাকের দাম বেশি।
পারিবারিকভাবে নিত্য প্রয়োজনীয় যে কোন জিনিসই ইনার কাছে পাওয়া যাবে। আপনি যে কোন জায়গায় এই জিনিসগুলো পাবেন কিন্তু একটা কথা রয়েছে, বর্তমানে প্রতিটা ব্যবসায়িক মানুষকে ঠকানোর চেষ্টা করে থাকে হাতে গুনে কিছু ব্যবসায়ী করেছে যারা অত্যন্ত সৎ। আর আমার কাছে এই চাচার ভদ্রতা তার নম্রতা তার কথার মধ্য দিয়ে বুঝতে পেরেছি তিনি অত্যন্ত একটি সদ্য ব্যবসায়ী। তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে বাপ আমি পেটে দেই এখানে ব্যবসা করি না। আল্লাহ যথেষ্ট আমাকে দিয়েছেন। বয়স অনেকটা হয়ে গেছে সময় কাটানোর জন্য ব্যবসা হল সবচেয়ে উত্তম পন্থা। ইনার কাছ থেকে আমার গৃহস্থলী জিনিসপত্র ক্রয় করার পরে যখন আমি বের হব তখন নিজের একটি সেলফি তুলে ছিলাম। আপনাদের যদি গৃহস্থালির প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার দরকার হয় তাহলে আপনারা নিঃসন্দেহে কলেজ মার্কেটে এই চাচার দোকানে আপনারা চলে যাবেন। ইনশাল্লাহ গুণগত মান হিসেবে জিনিস ভালো পাবেন এবং জিনিসের দাম হিসেবে বেশ সাশ্রয় পাবেন।
| ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
| ডিভাইস | poco M2 |
|---|---|
| লোকেশন | https://w3w.co/perceivers.recruited.reworks |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Twitter Link
আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে অনেক কিছু প্রয়োজন পরে। আপনি দোকনটা আর দোকানদারে যে বর্ননা দিলেন, আমার তো ইচ্ছে করছে এখান থেকে যেয়ে আমিও কিছু কেনাকাটা করে আনি 😄
আসলে দোকানদার ভালো হলে সেখান থেকে কেনাকাটা করে আনন্দ পাওয়া যায়।
ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি গুছিয়ে উপস্থাপন করার জন্য।
ভাই চলে আসেন ওই দোকান থেকে কেনাকাটা করা হবে আবার আমার বাসায় এসে একটু ঘুরে যাওয়া হবে। এক ঢিলে দুই পাখি মারা যাবে ভাই চলে আসেন। তবে লোকটি অনেক ভদ্র এবং ভালো মানুষ। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
হা হা 😄
ইনশাআল্লাহ।।।
জী ভাইয়া আপনার ছেলে আছে সেটা আমরা সবাই জানি। বাবুর যেহেতো ৬ মাস পার হয়ে গেছে সে এখন নতুন খাওয়া দাওয়া শিখবে। তার জন্য তো এক্সট্রা কিছু লাগবেই। বাবা হয়েছেন আপনারও দায়িত্ব বেড়ে গেলো। আর গৃহস্থলীর প্রয়োজনী জিনিষ পত্র ভালো জায়গা থেকে কেনাই ভালো। ধন্যবাদ।
সত্যি ভাই বাবা হয়েছি বলে দায়িত্বটা যেন অনেক বেশি বেড়ে গেছে। তবে দায়িত্ব বেড়ে গেলেও এর মধ্যে সুখ রয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ছেলের জন্য তাহলে সংসারের জিনিস পত্র কিনতে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে বাচ্চাদের জন্য প্রেসার কুকার অনেক প্রায়োজন। আমি আমার মেয়েকে প্রেসার কুকারে সব সময় খিচুড়ি রান্না করে খাওয়াতাম।আপনার বাবু সব কিছু খাওয়া ধরেছে জেনে অনেক ভালো লাগলো।আর এই সকল জিনিস পত্র ভালো জায়গা থেকে কিনা অনেক ভালো। আসলে ভালো জিনিসের দাম সব সময় বেশি থাকে।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।