কয়েকটা ফুল ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।
৫ সফর ১৪৪৫ হিজরি। ২২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।
পৃথিবীতে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় আর এসব ফুলের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ গোলাপ ফুল। আর এর জন্য গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লাল, সাদা, গোলাপি, কালো ইত্যাদি। আপনারা হয়তো জানলে অবাক হবেন পৃথিবীতে প্রায় একশো প্রজাতির উপরে গোলাপ ফুল পাওয়া যায়। গোলাপ ফুল গাছের কলম দিয়ে গোলাপের চারা উৎপাদন করা হয় । গোলাপ ফুল আপনি ইচ্ছা করলে বাড়ির যে কোন জায়গায় গোলাপের বাগান তৈরি করতে পারবেন। গোলাপ ফুল বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়ে থাকে। গোলাপ ফুল আমরা কিন্তুু ভালোবাসার প্রতীক হিসেবে ধরে নিতে পারি। কারণ ফুলের মধ্য দিয়ে ভালোবাসা সূচনা করে। গোলাপ ফুল আমার অনেক পছন্দের একটি ফুল।
এই ফুলটি দেখতে ভীষণ সুন্দর। আসলে সাদা রঙের ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই ফুলটির নাম হল আলমায়। তবে আমি বর্ষার সময় এই ফুলটি ঝোপঝাড়ে দেখেছি অনেক। ফুলটি দেখতে অনেকটা বেলি ফুলের মত। ওই ফুলের মতই আকার ধারণ করেছে এই ফুলটি। হলে সাদা পাপড়ি গুলো যেন একটা এদিকে ওদিকেলম্বা হয়ে নেমে গেছে। সবমিলে ফুলটি দেখতে অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে এই ফোনটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
যখন আমি ফুলের বাগানে যাই তখন পাশে টবে এই ফুলটা আমি দেখেছিলাম। যদিও আমি এই ফুলটি এর আগে কখনো দেখি নাই। তবে ফোন গুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে এই ফুলের নাম কি আমার তা জানা নেই। তবে ফুলগুলো দেখতে অনেকটা কলার মোচা যে ফুল হয় ফুলের মত। আপনাদের মধ্যে যদি কেউ এই ফুলের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফুলের নাম জানার অপেক্ষায় থাকলাম।
আমার মনে হয় এই ফুল কে চেনেনা এমন লোকের সংখ্যা খুব কমই আছে। এই ফুলের নাম হলো রঙ্গন ফুল। আসলে আমাদের দেশের রঙ্গল ফুলে অনেক প্রজাতি রয়েছে। এর মধ্যে সাদা রঙ্গন একটি। তবে রঙ্গন ফুলের মধ্যে লাল রঙন ফুলটি দেখতে বেশি ভালো লাগে। আমি যে বাগান থেকে ফটোগ্রাফি করেছি সেখানে লাল রংয়ের রঙ্গন রং ফুলও রয়েছে। পরের সপ্তাহের লাল রঙের রঙ্গন ফুল আমি আপনাদের মাঝে শেয়ার করবো।
আপনারা হয়তো অনেকে কাট ফুল গাছ চিনে থাকবেন। তাই বলে আমি বলছি না এই ফুলটি হচ্ছে ওই ফুল। এই ফুলটি দেখতে অনেকটা কাট ফুলের মত এজন্য আমি বলছি। তবে সত্যিকার অর্থে এই ফুলের আসল নামটা যে কি আমার তা জানা নেই। তবে ফুলটি দেখতে বেশ চমৎকার। আপনাদের মধ্যে কারো যদি জানা থাকে ফুলটির নাম তাহলে অবশ্যই আমাকে জানাবেন।
এই ফুলের নাম হয়তোবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এ ফোনটি দেখতে অনেক চমৎকার। এত সুন্দর এই ফুলটির নামও কিন্তু অনেক সুন্দর। এর নাম কমন গ্লোরি মর্নিং। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুলটি এত চমৎকার লাগছিল দেখে ফটোগ্রাফি না করে পারলাম না। আমার বিশ্বাস আপনাদেরও এই ফটোগ্রাফটার ভীষণ ভালো লাগবে। আমাদের অঞ্চলের একটা ফুল রয়েছে যেটাকে আমরা ঢোল কুমড়ির ফুল বলে থাকি, এই ফুলটি দেখতে অনেকটা ওই ফুলের মত। তবে এর রং উজ্জ্বল যার জন্য দেখতে অনেক সুন্দর লাগছে।
অপরূপ সৌন্দর্য হলো প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতির সবকিছু যেন সুন্দরভাবে সেজে আমাদের জন্য বসে রয়েছে। আর এই প্রকৃতি গুলো আমরা দেখব এবং উপভোগ করবো। যখন আমি ফটোগ্রাফিটা করেছিলাম তখন আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছিল শরতের আকাশ। মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছিল এবং তার নিচে এক পাশে নারিকেল গাছ আরেক সাইডে পেয়ারার পাতা। সবমিলে যখন আমি ক্যামেরা বন্দি করেছিলাম পরে দেখলাম যে এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। তাই ভাবলাম এত সুন্দর একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। |
|---|
| ডিভাইসের নাম | Poco |
|---|---|
| মডেল | M2 |
| ফটোগ্রাফার | @tuhin002 |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
| লোকেশন | https://w3w.co/handbooks.chap.pruning |
আজকেও আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1693925328945856799?t=SB95cVha-tGeV2WCmDbrIQ&s=19
চমৎকার কিছু ফুল এবং একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর। বিশেষ করে সাদা রঙের ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটিও ছিল দেখার মত। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি ভাই ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনার মত আমারও প্রাকৃতিক দৃশ্য ফটোটা খুব ভালো লেগেছে তাই আপনাদের মাঝে তুলে ধরেছি।
বাড়ির পাশাপাশি যদি এমন সুন্দর ফুলের বাগান থাকে তাহলে আপনার জন্য সুবিধা হয়। তাছাড়া আমাদের জন্যেও সুবিধা হয়। আপনার মাধ্যমে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি। নিশ্চয়ই প্রতিনিয়ত দেখতে পাবো এই ফুলের বাগান থেকে নেওয়া ফুল গুলো। বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখতে অনেক ভালো লেগেছে।
জি আপু প্রতিদিন দেখাতে পারবো না, তবে প্রতি সপ্তাহে ঔ বাগানের ভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করবো।
ভাইয়া আপনার করা ফুল ও প্রাকৃতিক ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ননা তুলে ধরেছেন। এজন্য খুব ভালো লাগলো।আপনার করা শেষ ফটোগ্রাফি টি আমার অনেক বেশি ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপু আপনার মতো আমার নিজের কাছেও শেষ ফটোগ্রাফিটা অনেক ভালো লাগেছে। আর ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে এর জন্য অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বিশেষ করে আমার কাছে ১ নম্বর এবং ৬ নম্বর ফটোগ্রাফটা খুবই সুন্দর লেগেছে। পাশাপাশি আপনি যেভাবে ফুলগুলোর বর্ণনা দিয়েছেন খুবই অসাধারণ হয়েছে। আশা করি এর থেকে ভালো ভালো ফটোগ্রাফি আপনার কাছ থেকে আমরা দেখতে পারবো। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
চমৎকারভাবে মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ।
মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কয়েকটি ফুল ও প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি পছন্দ করেনা এমন মানুষ সত্যি খুঁজে পাওয়া বেশ মুশকিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার শেয়ার করা ফুলগুলোর মধ্যে কাট ফুল এর ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
এক এক জনের পছন্দ এক এক রকম। কিন্তু আমরা বলতে পারি ফুলের বেলায় একটু অন্যরকম। কারণ ফুল সবাই পছন্দ করে কম বেশি আর সেটা যে কোন ফুললই।
ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে ভাইয়া দেখতে।আপনি ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য।