গান কভার :- একাকী গভীর রাতে।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


কিছু গান থাকে যা মানুষের মনকে রাঙিয়ে দেয়, আবার কিছু গান থাকে যা মানুষের মনকে কষ্ট দেয়। আর এই কষ্টটা পায় যখন তার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যায়। এই গানটি আমার অতীতের একটা সময় ছিল, যে সময়ে অনেক ভালো লাগতো। আসলে মাঝে মধ্যে যখন ভালোবাসার মানুষের কথা মনে পড়ে যায়, তখন বুকটা ফেটে যায়। যদি বুক ফেটে যায় তাহলে আর কি করা অবশ্যই আসিফের গান শোনা কিংবা বলা। ভালবাসার মানুষ ঘুমের মধ্যে এসে দু- চোখের মাঝে হানা দেয় তখন বুকের ভেতরটা যেন উল্টাপাল্টা হয়ে যায়। আসিফ আকবরের এই গানটি আমার অনেক ভালো লাগে, আর ভালো লাগা থেকেই আমি আজকে এই গানটি গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


20230912_085008_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

গানের রিলিক্স

একাকী গভীর রাতে তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসে না(২)

যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু
আমার বাঁধা মানে না
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু
আমার বাঁধা মানে না।(২)

হৃদয়ের আছে যত চাওয়া
চাইলেই হয় না তো পাওয়া,(২)

সারাটা হৃদয় জুড়ে
স্মৃতিরা কেঁদে মরে
পাইনা মনে শান্তনা।

যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু
আমার বাঁধা মানে না।(২)

কখনো ফিরে কি পাব না
হারানো তোমার ঠিকানা।(২)

সুঃখের পৃথিবী ছেড়ে
যদি আমি যায় সরে
শেষ দেখা দেখে কি যাবে না,

যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু
আমার বাঁধা মানে না।(২)

একাকী গভীর রাতে তোমার কথা ভেবে
কিছুতেই ঘুম চোখে আসে না
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু
আমার বাঁধা মানে না
যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু
আমার বাঁধা মানে না।(২)


✳️গানের কিছু তথ্য✳️


গান :- একাকী গভীর রাতে।
শিল্পী :- আসিফ আকবর।

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

গানের পোস্টে কমেন্ট কর‍তে অনেক ভালো লাগে। গান ও শোনা যায় আবার নিজের কাজও হাসিল হয়ে যায়। এই গানটা আপনার ক্যাসেটে অনেক শুনতাম ভাই। আজ আপনার কন্ঠে শুনলাম। খুবই ভালো লাগলো ভাই।

 3 years ago 

এক ঢেলে দুই পাখি মারার মতো এইতো। সেই ক্যাসেটের কথা এখনো তোর মনে আছে। যাক আমার কন্ঠে গানটা শুনে তোর ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

আছে ভাই। ক্যাসেটটি আমি পরে নষ্ট করে ফেলেছিলাম।😵‍💫😵‍💫

 3 years ago 

হ্যা এধরনের গানগুলো অতীতের হারিয়ে যাওয়া মানুষগুলোকে বেশি মনে করিয়ে দেয়। আর আসিফের গান বরাবরই হৃদয়স্পর্শী।
আপনার কন্ঠস্বর বেশ ভালো এবং ভালো কভার করার চেষ্টা করছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই উৎসাহ মুলক মন্তব্য করার জন্য। আর সত্যিই অতীতের মানুষের কথা মনে করে দেয় এই সব গান গুলো।

 3 years ago 

আসিফ আকবর কষ্টকে উপেক্ষা করে এবং নিজ কন্ঠে গান গেয়েছেন।আসিফ আকবরের অনেক গান আমি শুনেছি।মিউজিক ছাড়া আপনার নিজ কন্ঠে গানটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মিউজিক ছাড়া গানগুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে।আপনার কন্ঠ মাশাল্লাহ অনেক সুন্দ। সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওই সময় এসব থেকে জনপ্রিয় শিল্পী ছিল আসিফ আকবর। তার প্রতিটা গান আমার অনেক ভালো লাগতো ভাই। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

কিছু গান রয়েছে যেটি সবার কানে একবার হলেও পৌঁছেছে। এই গানটি আপনার গলায় শুনতে পেয়ে খুব ভালো লাগলো ভাই। এই গানটি একটা সময় খুব জনপ্রিয়তা লাভ করেছে। যদিও এখনো মাঝে মাঝে মানুষজন শুনে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাই যেসব গান গুলো মানুষের মনের সাথে সম্পৃক্ত থাকে সেসব গান গুলো মানুষ একটু বেশি শুনে থাকে। আর এই গান গুলো ঠিক ওই ধরনের। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার কাছে এরকম গান গুলো শুনতে অনেক ভালো লাগে। একা কি গভীর রাতে গানটা আপনি অনেক সুন্দর করে কভার করেছেন। আপনার কন্ঠে এর আগেও বেশ কয়েকটা গান শুনেছিলাম, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই গানটা আমার অনেক পছন্দের, আর আপনার কন্ঠে শুনে তো মনটা ভরে গিয়েছে। কভারটা সুন্দর করে করার কারণে আমি তো গানটা শোনার পর ইচ্ছে করছিল বারবার শুনতে

 3 years ago 

ভাই চেষ্টা করি যে কোন গান খুব দরদের সাথে গাইতে। যাতে গান গুলো আপনাদের শুনতে ভালো লাগে। আমার গাওয়া গান আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসিফের গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। এই গানটি আমি শুনেছি। তবে আপনার কণ্ঠে এই গান আবার শুনে খুব ভালো লাগলো।আপনার কণ্ঠ অসাধারণ ভাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

এসব গানগুলো একটা সময় মানুষ খুব শুনছে। এখন বর্তমানে প্রজন্মগুলো হয়তোবা এই গানগুলো শোনে না। তবে মানুষের হৃদয়ের গান এগুলো। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আরে ভাই আপনিতো আমার গাওয়া গানটি গেয়ে ফেললেন।আমিও এই গানটি রেকর্ড করেছি, তবে এখনো শেয়ার করা হয়নি।যদি শেয়ার করতাম তাহলে দুই ভাইয়ের গান একই হয়ে যেত। যাই হোক ভাই, গানটি খুব সুন্দর ভাবে গেয়েছেন,শুনে খুব ভালো লাগলো। এত সুন্দর একটি গান বাছাই করে আমাদের মাঝে গেয়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দুই ভাইয়ের মনে যথেষ্ট মিল রয়েছে ভাই। সামনাসামনি থাকলে একটু বুক মিলিয়ে নিতাম। যেহেতু আপনি গানটি কভার করেছেন শেয়ার করে দেন ভাই শুনবো আপনার গানটি। আর এমনিতেই আপনার কন্ঠ খুব চমৎকার।

 3 years ago 

সত্যিই কিছু গান কাঁদাতে আবার হাসতে সাহায্য করে।গান,কবিতা মনের খোরাক বলা যায়।ছোটবেলায় এক দুইবার আসিফের গান শুনেছি।আজ আপনার কণ্ঠে শুনে বেশ ভালো লাগলো ভাইয়া।আপনি সুন্দর গেয়েছেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আপু কিছু গান থেকে যেটা মানুষের মনের কথা বলে হৃদয়ের কথা বলে। আর এই গানগুলো ঠিক তেমনি গান। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38