কবিতা পোস্ট :- ফেলে আসা ছেলেবেলার দিনগুলো।
আমি @tuhin002
from Bangladesh
১২ ভাদ্র মাস ১৪৩০ বঙ্গাব্দ।
১০ সফর ১৪৪৪ হিজরি। ২৭ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি । |
|---|
আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে চলেছি। প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে কবিতা উপস্থাপন করে যাচ্ছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগেবে। আজকে আমি আপনাদের সামনে যে কবিতাটি শেয়ার করবো একটি কবিতা, কবিতাটির নাম " ফেলে আসা ছেলেবেলার দিনগুলো " আশা করি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
চোখে ভাসে আজও ফেলে আসা সেই দিনগুলো।
ছুটন্ত কৈশর, দুরন্ত দিনগুলো, আহ কি মধুর শৈশব!
পচা পুকুরে টোপ গেলা বরশিতে,
ছিপ দিয়ে মাছ ধরা।
চুরি করে আম পেড়ে পড়শিদের তাড়া খাওয়া।
স্কুল থেকে এসে বই খাতা ফেলে দিয়ে পুকুরেতে ঝাঁপ দেয়া।
মায়ের বকুনির ভয়ে চুরি করে ঘরে ঢোকা।
সবই ছিল মধুর দিন মধুর শৈশব!
রোজ লাল হতো হাত, পড়া না করার দায়ে।
টপা টপ পড়তো ছাপ বেতের।
পাড়া থেকে ও পাড়া এক ঝাঁক তরুণের কোলাহল,
কখনো কি যাবে ভোলা বল?
সারাদিন কোলাহল, খেলাধুলা অবিরাম।
ক্রিকেট, ডাঙ্গুলী, কানামাছি আর ও কত কি!
সেই সব দিনগুলো কখনো কি ফিরে পাওয়া যাবে আর বল?
বর্ষাতে খেলার মাঠে পানি জমে হাঁটু জল।
তারই ভেতর ফুটবল নিয়ে ছোটাছুটি,
কাঁদা জল মেখে একাকার।
জোসনা ভরা রাতে সবাই মিলে একসাথে,
লাঠিম আর মার্বেলের শুরু হতো অভিযান।
সেইসব সোনালী দিন গুলোর কাছে,
আজকের এই ব্যস্ততম দিন হয়েছে ম্লান ।
আগেও ছুটতাম এখনো ছুটি, তবে সেই সুখ কই?
আজকের দিনের মুখোশের ভিড়ে প্রিয় সেই মুখ কই?
ছেলেবেলা ডানা মেলে স্মৃতিদের আকাশে।
আমার সমস্ত সুখ সেখানেই রাখা আছে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আবারও একটি নতুন কবিতা আপনাদের মাঝে শেয়ার করলাম, ফেলে আসা ছেলেবেলার দিনগুলো। যদি আপনাদের কাছে ভালো লাগলে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। পুনরায় আমি নতুন কোন একটি কবিতা নিয়ে,আপনাদের সামনে হাজির হবো, ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1695798251591708873?t=6R4qfAljUx5PaAzw0WTtpQ&s=19
আপনার কবিতাটি আসলে মন মুগ্ধকর একটি কবিতা।আমার কাছে আপনার কবিতা খুব সুন্দর লাগছে।আপনার পুরো কবিতা পড়ে সেই শৈশবের স্মৃতি গুলো মনে পড়ে গেলো ভাই।ছোট বেলার সেই দিন গুলো কতই না সুন্দর ছিল। আপনি দারুণ ভাবে শৈশবের কিছু স্মৃতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আমার লেখা কবিতাটি আপনার খুব ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার স্বরচিত কবিতা "ফেলে আসা ছেলেবেলার দিনগুলো" সত্যিই অসাধারণ হয়েছে ভাই। সত্যি শৈশবের দিনগুলো অনেক মধুর ছিল, সেখানেই আমাদের সমস্ত সুখ লুকিয়ে আছে। অনেক সুন্দর হয়েছে কবিতার প্রত্যেকটি লাইন। শুভকামনা রইল আপনার জন্য।
শৈশবের মুহূর্তটা প্রত্যেকটা মানুষের জীবনে অন্যতম একটা মুহূর্ত। যেগুলো কখনোই ভোলার মতো নয়। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপনি এত সুন্দর করে কবিতাটি রচনা করেছেন,কবিতা পড়ার সাথে সাথে মনে হয়েছে বাস্তব জীবনে ফিরে গেছি। কত মধুর শৈশব কাটিয়েছি আমরা। যা কখনো ভুলবো না এবং ভুলার নয়। কবিতার শব্দ চয়ন অনেক সহজ ছিল। ধন্যবাদ।
প্রতিটা মানুষের শৈশব জীবনের মুহূর্তগুলো এতটাই মধুময় যে, সে কখনোই ভুলতে পারে না। ভালোবাসার অপর এক নাম শৈশবকাল। সব সময় যে সময়টা মানুষের মনে পড়ে। ধন্যবাদ ভাই আপনাকে।
ভাইয়া আপনার কবিতা পড়ে যেন কল্পনায় ভাবছিলাম।কোথায় যেন হারিয়ে গিয়েছে সেই দিনগুলো। আমরা চাইলেও কখনো ফিরে যেতে পারবো না সেই সময়ে। এখন সেই দিনগুলো শুধু স্মৃতির পাতায় জমা পড়ে রয়েছে। খুব মধুর আর রঙিন ছিল ফেলে আসা দিন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ফেলে আসা স্মৃতিগুলো কখনোই মানুষ ভুলতে পারে না। শৈশবকাল হলো সে ফেলে আসা দিন গুলোর একটা অংশ। যেটা আমরা কখনোই ভুলতে পারবো না।ধন্যবাদ আপু আপনাকে।
খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। আপনার কবি প্রতিভা দেখে আমি একদমই মুগ্ধ। এরকম সুন্দর একটি কবিতা আপনি নিজ থেকে তৈরি করে ফেলেছেন যা আপনার কবি প্রতিবার বহিঃপ্রকাশ৷ এত সুন্দর স্বরচিত কবিতা আমার আগে কখনোই পড়া হয়নি৷ আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমিও নিজ থেকে কবিতা তৈরি করার চেষ্টা করব৷
চিন্তা চেতনা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। কখনো কবিতা লিখতে পারবো এটা ভাবি নাই। আমার বাংলা ব্লগকে ধন্যবাদ জানাই, এখানে কাজ করতে এসেই আমার এই অসাধ্য টাকে আমি সাধন করেছি। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।