কবিতা আবৃতি:- আবার আসিব ফিরে।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে কবিতা আবৃতি শেয়ার করবো। জীবনানন্দন দাশের আবার আসিব ফিরে এই কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাই আজকে এই কবিতাটি আমি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......


ছবিটি কেনভা দিয়ে তৈরি


কবিতা:- আবার আসিব ফিরে।
লেখক জীবনানন্দ দাশ।

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয়, হয়তো বা শঙখচিল,শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে।
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়।
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে,
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে।
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারী সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে একলক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে।
হয়তো খৈয়ের ধান সরাতেছে শিশু একউঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর একসাদা ছেঁড়াপালে
ডিঙ্গা বায়রাঙ্গা মেঘেসাঁতরায়ে অন্ধকারে আসিতেছেনীড়ে
দেখিবে ধবলবক আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।


✳️ কিছু তথ্য✳️


✳️কবিতা :- আবার আসিব ফিরে।✳️

লেখক :- জীবনানন্দ দাশ।

✳️কবিতা আবৃতি :-তুহিন✳️

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা
কবিতা আবৃতি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমী একজন কবিতার এই কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাধ্যমিক স্তরে যখন লেখাপড়া করতাম তখন এই কবিতাটি পড়েছিলাম আপনার কন্ঠে অনেকদিন পরে শুনে খুবই ভালো লাগলো, দারুন ভাবে আপনি এই কবিতাটি আবৃত্তি করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জীবনানন্দন দাশের কবিতা পড়লে মনে হয় তিনি একজন প্রকৃতির প্রেমী মানুষ। তার এ ধরনের অনেকগুলো কবিতা রয়েছে এর মধ্যে এই কবিতাটি সব থেকে বেশি সুন্দর। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতাটা আমার নিজেরও অনেক বেশি পছন্দের। ওনার লেখা এই কবিতাটা বেশ কয়েকবার পড়া হয়েছে। আপনি আজকে খুব সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি করেছেন। আপনার সম্পূর্ণ আবৃত্তি আমার কাছে অনেক ভালো লেগেছে। পুরো কবিতাটা খুব সুন্দর ভাবে আবৃত্তি করার চেষ্টা করেছেন। পুরো কবিতাটার আবৃত্তি জাস্ট অসাধারণ ছিল। পরবর্তী কবিতা আবৃত্তি খুব শীঘ্রই শেয়ার করবেন আশা করছি আপনি।

 3 years ago 

জীবনানন্দন দাসের অনেক গুলো কবিতা রয়েছে এর মধ্যে এই কবিতাটি আমার বেশ ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আবৃতি করার চেষ্টা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেকদিন আগে বইতে এই কবিতাটি পড়েছি।
আপনার কাছে আবৃত্তিটি শুনতে পেরে খুবই ভালো লাগলো।
মূলত কবিতাটির মধ্যে বাংলার রূপব বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে।
ধন্যবাদ আপনাকে কবিতাটি আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই এই কবিতার মধ্যে বাংলা রূপ বৈচিত্র্য তুলে ধরেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে জীবনানন্দ দাশ লেখা একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। আসলে কবিতাটা আমার কাছেও বেশ ভালো লাগে। আপনার কন্ঠে কবিতাটি শুনতে পেয়ে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সেভাবে কবিতা আবৃতি করা হয় না, তাই কতটুকু ভালো পেরেছি জানিনা তবে চেষ্টা করেছি সুন্দরভাবে কবিতা আবৃতি করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতা লিখতে এবং পড়তে সত্যি অসম্ভব ভালো লাগে। আর যদি কবিতা আবৃত্তি করা হয়, তাহলে কবিতা আবৃত্তি শুনতে তো আমি খুব পছন্দ করি। জীবনানন্দ দাশের কবিতা অনেকবার পড়েছি আমি। অনেক ভালো লাগছিল এই কবিতা আবৃত্তি শুনতে। সুন্দর সুন্দর এরকম কবিতা গুলো আবৃত্তি করে পরবর্তীতেও শেয়ার করবেন আশা করছি। আশা করছি সুন্দর করে কবিতা গুলো আবৃত্তি করবেন।

 3 years ago 

চেষ্টা করে যাবো আপু প্রতিনিয়ত এভাবে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আপনাকে শোনানোর জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর আবৃত্তি করেছেন ভাইয়া প্রতিটা লাইনের সাথে আবেগটা তুলে ধরার চেষ্টা করেছেন। সবশেষে বলবো পুরোটাই সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক বলেছেন ভাই চেষ্টা করেছি সুন্দর ভাবে আবৃতি করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আবার আসিব ফিরে এই কবিতা টা ক্লাস টেনে প্রথম পড়েছিলাম। সত্যি জীবনানন্দ দাসের অসাধারণ একটা কবিতা এটা। জীবনানন্দ দাস মৃত্যুর পরেও এই বাংলাই ফিরে আসতে চেয়েছে। কবিতা টা বেশ চমৎকার আবৃত্তি করেছেন ভাই। শুনে বেশ ভালো লাগল। দারুণ ছিল ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কিছু লেখক আছে যাদের কবিতা গুলো পড়লে মনটা ভরে যায়। জীবনানন্দ দাশ ছিলেন ঐ রকম একজন কবি। যার লেখাগুলো ছিল খুবই চমৎকার। মৃত্যুর পরে তো ফিরে আসা যায় না কিন্তু তার আবেগটা এখানে প্রকাশ করেছিল।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জীবনানন্দ দাশ এর লেখা খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি করে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আবার আসিব ফিরে এই কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কন্ঠে কবিতাটি শুনতে পেরে খুবই ভালো লাগলো।

 3 years ago 

জীবনানন্দন দাশের এই কবিতাটি অনেকের কাছে খুবই প্রিয়। প্রকৃতির সৌন্দর্য নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে। আর এর জন্য কবিতাটি এত ভালো লাগে সবার কাছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জীবনানন্দ দাশের কবিতাগুলো যেন জীবনের সঙ্গে মিশে যায়।আর এই কবিতাটি একবার পড়লে বারবার পড়তে মন চায়।আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া, ভালো লাগলো শুনে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিছু কবিতা থাকে যেসব কবিতা গুলো বারবার পড়তে ইচ্ছে হয়। আপনি ঠিক বলেছেন সেসব কবিতার মধ্যে এটি অন্যতম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37