এশিয়ান গেমস ক্রিকেট:- ভারত বনাম নেপালের ফাস্ট কোয়ার্টার ফাইনাল।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
এশিয়ান গেমস ক্রিকেটে ভারত বনাম নেপাল এর মধ্যকার খেলাটিতে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
খেলার রিভিউ
প্রথমে ভারত প্রথমে টসে যেতে ব্যাটের সিদ্ধান্ত নেয়। ভারতের প্রথম সূচনাটা খুবই ভালো হয়। ওপেনিং এ ব্যাট করতে আসে জয়সাল এবং গাইকোয়ার্ট। অবশ্যই দুই পিলারে ভারতের ভবিষ্যতের কর্ণধর। এটা খুবই ভালো মানের ব্যাটসম্যান।
জয়সাল আজকের এই ম্যাচে এসে খুবই ভালো খেলেছে। তার প্রতিটা সর্ট দেখার মত ছিল। দারুন দারুন কিছু চার এবং ছক্কার মার দেখেছেন এই ম্যাচে তিনি। যার ফলে ৪৮ বলে ১০০ রান করতে তিনি সক্ষম হয়েছেন। অসাধারণ পারফরম্যান্স তিনি দেখিয়েছেন। আর তার ওপর ভর করে ভারত ভালো একটা স্কোর করতে যাচ্ছে এতে কোন সন্দেহ নেই।
প্রথমের দিকে জয়সাল মার মুখে ব্যাটিং করলেও শেষের দিকে রিংকু সিম আরো বেশি বিপদজনক হয়ে ওঠে নেপালের বিরুদ্ধে। শেষের দিকে রিঙ্কু সেনের ১৫ বলে ৩৭ রানের উপর ভর করে ভারতের মোট রান সংখ্যা দাঁড়ায় ২০২ রান।
ভারত নেপালের সামনে সামনের রানের টার্গেট ছুড়ে দেয় 203 রানের। যদিও বুঝতে পারছি এরা কখনো টপকে যেতে পারবেনা নেপাল। আর তাই এই রানের টার্গেটে প্রথমে ওপেনিং কে নাবেন দুই ব্যাটসম্যান। যদিও এদের খেলা আমি এর আগে একটু দেখি নাই তাই বলতে পারছি না এরা কতটুকু ভালো খেলবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত এরা কতটুকু ভালো খেলেন।
নরমাল দল হিসাবে নেপাল কিন্তু খুব ভালোভাবেই এই রানের সামনে মোকাবেলা করে চলেছিল। যদিও এই সময় তাদের চার উইকেট পড়ে গিয়েছিল তারপরও তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ভাবে খেলেছে মোটামুটি বলা যেতে পারে ওভারের রান তারা ঠিক রেখেই খেলে চলেছ। যদি তারা শেষ পর্যন্ত উইকেট ধরে রাখতে রেখে খেলতে পারে তাহলে হয়তো বা ফলাফল ভিন্ন হতে পারে।
এই খেলা দেখার সময় আমি যা ধারণা করেছিলাম ঠিক সেটাই সত্যি হলো তারা উইকেট না ধরে রাখার কারণে কোয়ার্টার ফাইনালে খেলায় তারা হার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে। অলরেডি ১৬১ রানের বিনিময়ে ৮ উইকেট হারিয়ে ফেলেছে তারা। সুতরাং বোঝা যাচ্ছে তারা পরাজিত হতে যাচ্ছে।
অবশেষে তারা কুড়ি ওভারে খেলে ১৭৯ রান করে থাকেন। যদিও তাদের উইকেট হারাতে হয় নয়টি। প্রথমের ব্যাটসম্যান গুলো আউট হওয়ার কারণে শেষের ব্যাটসম্যান গুলো আর রান নিতে পারে নাই। তাই সর্বশেষে নেপাল ভারতের কাছে 23 সালে পরাজিত হয। আর এই সুবাদে ভারত সেমিফাইনালে চলে গেল।
ভারতের বিপক্ষে সর্বোচ্চ রান করে জয়সাল ১০০। শেষের দিকে রিংকু সিং ঝড়ো ইনিংসে ১৫ বলে ৩৭ রান করে। আর এদিকে নেপালে ব্যাটসম্যানরা সবাই মোটামুটি ভালো রান করেন। তবে সব মিলে খেলাটি বেশ জমে উঠেছিল। আর নেপাল নতুন দল হিসেবে যথেষ্ট ভালো খেলেছে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | স্পোর্টস |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| স্ক্রিনশট সোর্স | sony LIV |
| লোকেশন | মেহেরপুর |
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1709426407812833381?t=eXG9wvFWgskKjfmU1-tniQ&s=19
বিশ্বকাপ খেলা সামনে রেখে এশিয়া গেম খেলা খুব একটা দেখা হয় না। ক্রিকেটে যে এসে গেম খেলা হচ্ছে তা হয়তো অনেকেই জানে না। আমি মাঝে মাঝে এই খেলার লাইভ স্কোর দেখতাম। কিছুদিন আগে আমি একটা খেলা দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলাম সেখানে নেপালের এক প্লেয়ার ৯ বলে ৫০ রান করেছিল। এশিয়ান গেম খেলা মোটামুটি ভালই হয়।
আসলে অনেক টুর্নামেন্ট আছে যেখানে খুব ভালো খেলা হয়ে থাকে। কিন্তু আমরা সেগুলো দেখতে পারি না মোট কথা কেউ খোঁজ রাখেন এসব খেলা গুলোর। যেহেতু আমি খেলা দেখতে ভালোবাসি তাই মোটামুটি সব খেলার খবর রাখি। নয় বলে পঞ্চাশ রান t20 ক্রিকেটের সর্ব রেকর্ড গুলো ভেঙে দিয়েছে ওই দিন।
জ্বি ভাই। ওই খেলা আমি হাইলাইট দেখেছিলাম। যুবরাজ সিং এর রেকর্ড ভেঙে ফেলেছে।
খেলাটি দেখেছি, খুবই ভালো লেগেছিল। বিশেষ করে জাইসওয়াল ভালো ব্যাটিং করেছে। আর নেপালও যথেষ্ট চেষ্টা করেছে ভাল খেলার।
জ্বী ভাইয়া আপনি ঠিক বলেছেন নেপাল যথেষ্ট চেষ্টা করেছিল জিতার জন্য। সব মিলিয়ে খেলাটি খুবই ভাল ছিল ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।