একগুচ্ছ অণু কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমি @tuhin002
from Bangladesh
৭ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।

০৩ মহরম ১৪৪৪ হিজরি। ২২ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি ।


20230722_134446_0000.png


আমি @tuhin002,আমি একজন বাংলাদেশি। " আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মতো আমি আজও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা অণু কবিতা শেয়ার করতে চলেছি। আমি এর আগে কখনো অণু কবিতা শেয়ার করিনি। আজকে আমি প্রথম আপনাদের মাঝে অণু কবিতায় শেয়ার করতে চলেছি। খন্ড খন্ড এই প্রথম অণু কবিতা গুলো লিখেছি, জানিনা আমার লেখা অণু কবিতা গুলো আপনাদের কতটুকু ভালো লাগবে। তবে আশাকরি আমার লেখা অণু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগেবে। অণু কবিতা গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


স্বরচিত একগুচ্ছ অণু কবিতা
বন্ধুহীন

বিষাদ ঢালা একলা দুপুর নদীর মতন।
নিরুদ্দেশ এক বধির মতন,
একলা মানুষ ফানুস হলে,
কোলাহলের ভিড়ে হারিয়ে যাই আমি কেবল।
ভুল মানুষের যত্নে জমা ফুল গুলো শুধুই মায়া বাড়ায়।
দিনের শেষে ভীষণ ক্লান্তিতে,
ছায়াতে জিরোনোর মত কোন বৃক্ষ নেই আমার।
ঠিক তেমনি আগলে রাখা মায়ার মতন,
কোন বন্ধুও যে নেই আমার।

আত্মবিশ্বাস

মনের সাথে ঋতুর একটা যোগ আছে।
ঋতুর যেমন বদল হয় মনেরও তেমন বদল হয়,
পর্নমোচি বৃক্ষের মতো।
পাহাড় সমুদ্র অরণ্য একইভাবে তাদের নীরবতার মধ্য দিয়ে,
প্রতিনিয়ত শিক্ষা দেয় আমাদের।
প্রকৃতি প্রতিনিয়ত শেখায় আমাদের ধৈর্যশীলতার পাঠ।
গড়ে তোলে আত্মবিশ্বাস।

মধুমিতা

দুটো রাস্তা দুদিকে যেন,
ভিড়ের থেকে ভিড়ে হারায় যেন।
আসবে আলো জানি,
ভাঙ্গা ঘরের ভাঙ্গা পিঞ্জরা ঘিরে।
মনের বাড়ির খড়কুটো যা ছিল,
উড়েছে ঝড়ে, রয়েছে কিছুটা পড়ে।
তারি মাঝে বাজে বুলবুলি টা
কঠিন মনে বাসা তার বনে।

ব্যস্ত জীবন

আমার জীবন খোঁজে তোমার জীবন রোজ।
নিখোঁজ তুমি,
তবুও তোমার নামের জবর খবর খুঁজি।
হারিয়ে গেছি দুজনেই আজ,
দুই জীবনের মাঝে।
তুমি আমি বেঁচে আছি আজ,
ব্যস্ত জীবনের ভিড়ে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅণু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর
যেহেতু এর আগে আমি অণু কবিতা লিখিনি এবং আপনাদের মাঝে শেয়ারও করি নাই। এটাই আমার প্রথম লেখা অণু কবিতা। তাই ভুল ত্রুটি বা কোন জায়গায় অপরিপূর্ণ থেকে যেতেই পারে। আপনারা ভুল ভ্রান্তি গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন । পুনরায় আমি নতুন কোন একটি অণু কবিতা নিয়ে, আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনি চারটি খন্ডে বিভক্ত করে লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে। কবিতার প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের অনেক মাধুর্যতা ছিল। ধন্যবাদ মামা এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার লেখা অণু কবিতা তোমার কাছে দারুন লেগেছে যেন বেশ ভালো লাগলো ভাগ্নি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো খুব ভালো লাগলো ভাইয়া। আপনি চারটি কবিতা লিখে শেয়ার করলেন। প্রতিটির আলাদা আলাদা সৌন্দর্য ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর এই অনুকবিতাগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

এই প্রথম অণু কবিতা লিখে লিখেছি আপু। চেষ্টা করেছি যতটুকু পারা যায় ভালো ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনু কবিতা আমার খুব ভালো লাগে পড়তে। ছোট ছোট অনু কবিতা গুলো খুব সুন্দর ভিন্ন ভিন্ন অর্থ বুঝায় যা মনের আনন্দ দেয়। আপনার ভিন্ন ধরনের অনু কবিতা গুলো পড়ে খুব বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর করে লিখেছেন কবিতার ভাষা গুলো পড়ে খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছোট ছোট অনেকগুলো কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হতে দেখে আপনার অনেক ভালো লেগেছে। কারণ এই জাতীয় অনু কবিতা গুলো আমি অনেক পছন্দ করি। প্রত্যেকটা কবিতা আবৃত্তি করতে বেশ ভালো লাগলো আমার।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করার জন্য।