কয়েকটা ফুলের রেনডম ফটোগ্রাফি।
আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ।
২৫ মহরম ১৪৪৪ হিজরি। ০৯ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।
সূর্যমুখী ফুলকে বলা হয় এক বরষি ফুল। এই ফুলটি সূর্যের দিকে মুখ করে থাকে বলে একে সূর্যমুখী ফুল বলা হয়। সূর্যমুখী ফুলে বিচ দিয়ে সয়াবিন তেল তৈরি করা হয়। সূর্যমুখী ফুল চাষ করে অনেকে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করছে। ফুল বছরে একবার চাষ করা হয়ে থাকে। এটিকে একটি ওষুধ ফুলই বলা চলে। এটি ফুল হলেও মানুষ এর দ্বারা অনেক উপকার পেয়ে থাকে। সূর্যমুখে বিষ দিয়ে তেল তৈরি হয় আর এইট এর মানুষের দেহের জন্য খুবই উপকার। আপনারা হয়তো জানেন সূর্যমুখীর বীজ প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা মানুষের দেহের হাড় গঠনে সহায়তা করে ।
এটি নাগবল্লী ফুল এটি ভারত ও বাংলাদেশের একটি প্রজাতি। এই ফলটি গ্রীষ্ম ও বর্ষাকালে হয়ে থাকে।এটি একটি ভেষজ গুণসম্পন্ন ফুল। এই ফুলের অনেক ঔষধি গুন রয়েছে। এই ফুলটি গোলাপি এবং হলুদ রঙেরও হয়ে থাকে। ফুলটি দেখতে যেমন সুন্দর তেমন এর গুণ রয়েছে অনেক। বাড়ির সৌন্দর্য বর্ধনেও এই ফুল গাছটি লাগানো যায় ।
এই ফুলের নাম করবি। এই ফুলটি গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে। গোলাপি রঙের ফুলটিকে রক্তকরবী ফুল বলা হয়। করবি ফুলকে চিরহরিৎ গুল্ম বলা হয়। এই গাছটি বাড়ি সাজাবার জন্য অনেকেই লাগিয়ে থাকে। তবে এই গাছটির সর্বঙ্গ বিষযুক্ত। এই গাছের একটি মাত্র পাতা খেলে মানুষের বিশেষত শিশুর মৃত্যু হতে পারে। এই গাছটি যেমন সৌন্দর্য বর্ধনের কাজে আসে ঠিক তেমনি এই গাছটির একটি ক্ষতিকর দিকও রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন এই রক্ত করবি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা রয়েছে। তিনি যে ফুলের কথা উল্লেখ করেছেন সে হচ্ছে এই ফুলটি।
এটি হলো জবা ফুল। এই ফুলের সঙ্গে আমরা সবাই পরিচিত। জবা ফুল অনেক রঙের হয়ে থাকে এর মধ্যে সাদা গোলাপি হলুদ লাল। আমার দেখা যাবে ফুল গুলোর মধ্যে লাল জবাফুলি আমার কাছে বেশি ভালো লাগে। জবা ফুলের অনেক গুণও রয়েছে। জবা ফুলের রস চুল কালো করতে সাহায্য করে। এছাড়াও জবা ফুলের রস দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয়। জবা ফুলের মাঝখানে যে লম্বা করে অনেকটা লতির মতো ঝুলে থাকে এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ফুলটি যে কোন জায়গায় লাগানো যায় এবং এই ফুলটির দেখতে অনেক সুন্দর এবং সবার কাছে খুবই প্রিয়।
এটি হল জারুল ফুল গাছ।এই গাছটি অনেকটা বড় হয়ে থাকে এবং এ গাছটি রাস্তার ধারে দেখা যায়। এই গাছটির ফুল অনেক সুন্দর। এই গাছটি বাড়িতে লাগিয়ে থাকে না। এই গাছ গুলো রাস্তার পাশে লাগানো থাকলে রাস্তার সৌন্দর্য অনেকটা বেড়ে যাই। অবশ্য বিভিন্ন ধরনের পার্কে এই গাছ গুলো দেখা যায়। যখন এই গাছে ফুল ফোটে তখন এই গাছের সৌন্দর্য অধিক বৃদ্ধি পায়। আমি যখন এই ফটোগ্রাফিটা করেছিলাম তখন ওই গাছে ফুল এবং ফল ও ভাই ছিল। যার ফলে ফটোগ্রাফিটা দেখতে অনেক সুন্দর লাগছে।
আমার এই পোকার নাম জানা নেই তবে এই পোকাটি লিচু গাছে দেখা যায়। এ পোকা লিচু গাছের কচি পাতা এবং লিচুর মুকুল কেটে ফেলে দেয়। পোকাটি দেখতে সুন্দর হলেও এটি একটি ক্ষতিকর পোকা। আমাদের লিচু গাছে এই পোকাটি দেখে ফটোগ্রাফি করেছি। তবে এই পোকাটি আমি একদিন কাঠি দিয়ে মেরে ফেলেছিলাম। তো কথা হলো এই পোকাটি এত গন্ধ যেটা সহ্য করার মতো নয়। এজন্য তো বলে অনেক সময় দেখতে সুন্দর হলেও সেটা ভালো নাও হতে পারে। এই পোকাটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। বাহ্যিক দিক থেকে কত সুন্দর কিন্তু তার ভেতরটা গন্ধময়।
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। |
|---|
| ডিভাইসের নাম | Poco |
|---|---|
| মডেল | M2 |
| ফটোগ্রাফার | @tuhin002 |
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
| লোকেশন | https://w3w.co/handbooks.chap.pruning |
আজকেও আমি কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। |
|---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আপনার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। করবি ফুলের নাম জানা থাকলেও আজ আপনার পোস্টে প্রথম দেখতে পেলাম।অনেক ভালো লেগেছে ফটোগ্রাফিগুলো।ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
এই পোষ্টের মাধ্যমে আপনি এই ফুলটিকে দেখতে পেয়েছেন জেনে খুব ভালো লাগলো।
https://twitter.com/ABashar45/status/1689234918860353536?t=W7cKxAVPBjPdQytowEO2nA&s=19
চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি নিলেন। এছাড়াও অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। তাছাড়া জবা ফুল তো আছে সব সময় আমার কাছে ভালো লাগে। অনেক ধন্যবাদ রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনার চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। তবে আমার সব থেকে জারুল ফুলের ফটোগ্রাফি টি বেশি ভালো লেগেছে। সবুজ পাতার ভেতর সাদা ফুল অনেক সুন্দর লাগে দেখতে। আপনি যেই পোকাটির কথা বলছেন ও টি প্রায় সব লিচু গাছে দেখা যায়। এবং এটি একটি বিষাক্ত পোকা। তবে আমারও নাম জানা নেই এই পোকাটির।
এই পোকাটির নাম আমারও জানা নেই। তবে খুবই একটা গন্ধ বিশ্রী একটা পোকা। কিন্তু দেখতে তো সুন্দর পোকাটি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি । ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা তুমি ঠিক বলেছ ফুলের সৌন্দর্য সবাই অনেক বেশি ভালবাসে।
অও,দারুণ কিছু আলোকচিত্র দেখলাম ভাইয়া। একদম মুগ্ধ হওয়ার মতো ছিল ফটোগ্রাফিগুলি।নাগবল্লী ফুলের নাম প্রথম শুনলাম।ফুলগুলি দেখে মনে হচ্ছে সাদা রঙের গুচ্ছপাতা। আর এই ধরনের পোকাগুলো খুবই ক্ষতিকর।ধন্যবাদ আপনাকে।
অনেক ভালো লাগলো আপু আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন।
আপনি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন তার মধ্যে নাগ বললি ফুল আমি এই প্রথম নাম শুনেছি এবং প্রথম দেখেছি। জারুল হল নাম শুনেছি বাস্তব কখনো দেখা হয়নি। খুব সুন্দর হয়েছে ফুলগুলোর ফটোগ্রাফি অনেক ভালো লাগলো দেখে।
আপু আপনি বাস্তবে জারুল গাছ না দেখলেও আমার ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনি এই গাছটি দেখলেন। এটা জানার পরে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
বেশ দুর্দান্ত কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আসলে ফুলের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে ।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর লাগছে।খুব দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনি অনে ধন্যবাদ। শুভ কামনা রইলো।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।