গান কভার - মাগো ভাবনা কেন।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


ছবিটি কেনভা দিয়ে তৈরি


মানুষের সব দিন সমান যায় না। কিছু সময় থাকে সময় তার বিপরীত কথা বলে। বেশ কিছুদিন ধরেই যেন আমার তেমনি যাচ্ছে। নিজের পরিবার বেশ অসুস্থ কঠিন সময়ের মধ্যে যাচ্ছে আমার প্রতিটা মুহূর্ত। নিজের সন্তানকে দূরে রেখে থাকাটা অনেক কঠিন। নিয়তির খেলায় যেন হেরে যাচ্ছি। তারপরও আমরা মানুষ আমাদের সবকিছু মেনে নিতে হয়। দুঃখ কষ্ট হাসি কান্না এটা হচ্ছে জীবন। অনেক মানুষ আবার কখনো এমন ভাবে জীবন যাপন করতে পারে না। সৃষ্টিকর্তা কার কপালে কি লিখেছে সৃষ্টিকর্তাই জানেন। মানুষ যদি জানতো তার কপালে কি আছে তাহলে নিশ্চয় মানুষ সেভাবেই চলত কিন্তু সেটা তো হবার নয়। আর এভাবেই একদিন আমাদেরকে চলে যেতে হবে। আসার সময় আছে কিন্তু যার কোন সময় নেই। কখন কোন সময় কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে নিজেই বুঝতে পারছি না। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন তাতেই শুকরিয়া। আজ সকাল থেকে আবহাওয়াটা বেশ ভালো সকালে বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা।


বর্তমান সময়ে আবহাওয়ার বিরূপ প্রভাব মানুষের উপরে পড়ছে। বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। মাটির নিচে যে তাপ সে তাপ মনে হচ্ছে উপরে উঠে আসছে। আর বায়ুমণ্ডলের তাপমাত্রা মনে হচ্ছে বেড়ে গেছে। সব মিলিয়ে গরমের উত্তাপ যেন বেড়েই চলেছে। তবে আশা করছি আজকে যেমন বৃষ্টি হইছে এভাবে কয়েকদিন বৃষ্টি হলে ঠান্ডা পড়বে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। অধিক গরমের মধ্যেও যাদের অর্থ সম্পদ আছে তারা হয়তো বা এসির মধ্যে বসবাস করছে। আর যাদের অর্থ সম্পদ নেই তারা গরমে রাস্তায় বা কোন কুঁড়ে ঘরে বসে আছে। আর এটাই হলো মানুষের জীবন। মানুষের জীবনের এই বিচিত্রতা থাকবেই। কারণ মানুষের হাতের আঙ্গুল যেমন পাঁচটি সমান না, ঠিক তেমনি মানুষের জীবনযাত্রা সমান নয়। যাইহোক আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছি। যে গানটি আজকে আমি কভার করেছি সেটি হল মাগো ভাবনা কেন। এই গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। তাহলে শুরু করা যাক আমার আজকের ব্লগ....।


🌹 গানের রিলিক্স


🍁 ভুলে ভুলে জীবনটা শেষ।


মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি(২)

আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা(২)
আমরা পাথর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি

আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা(২)
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি
তোমার ভয় নেই মা

আমরা প্রতিবাদ করতে জানি

আমরা পরাজয় মানবনা
দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা(২)
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি


🥀গানের কিছু তথ্য🌹

গান:- মাগো ভাবনা কেন।

🍁 শিল্পীঃ- হেমন্ত মুখোপাধ্যায়।

গীতিকারঃ- গৌরীপ্রসন্ন মজুমদার।

🌾 সুরকারঃ- হেমন্ত মুখোপাধ্যায়।

গান কভার:- তুহিন।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাচ্চারা যদি কাছে না থাকে তাহলে অনেক খারাপ লাগে। আসলেই দুঃখ কষ্ট সবকিছু নিয়েই জীবন আপনি ঠিক বলেছেন ভাইয়া ।আপনার গানটি শুনে অনেক চমৎকার লাগলো ভাইয়া ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান আমাদের মাঝে কভার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

যখন গান গেয়ে থাকি, এবং গানটি আপনাদের মাঝে শেয়ার করার পরে যখন আপনারা বলেন ভালো লেগেছে তখন মনে হয় আমার গান গাওয়াটা সার্থক হয়েছে। ধন্যবাদ আপু

 2 years ago 

খুবই সুন্দর দেশাত্মবোধক গান কভার করেছেন। এই গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে দেশাত্মবোধক গান শুনলেই মনের ভিতর অন্যরকম একটা শক্তি লাগে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন দেশ ও মা মাটি নিয়ে গান গেলে মনের একটা আলাদা শক্তি যোগায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই ভাবির সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। বৃষ্টি হবার পরে ও গরম করতেছে না। মনে হচ্ছে যেনো গরম বেরেই চলেছে। মাগো ভাবনা কেন এই গানটা অনেক বার শোনা হয়েছে। আজকে আপনার কন্ঠে শুনতে পেয়ে খুশি হলাম। শুভ কামনা রইলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনার প্রতি অনেক শুকরিয়া ভাই। আবহাওয়া মোটেও আমাদের অনুকূলে নেই। সৃষ্টিকর্তা যেভাবে পরিচালনা করবে সেভাবেই চলতে হবে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুন একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। দারুন গান গাইতে পারেন আপনি। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি গান আমাদের মাঝে নিজকন্ঠে কভার করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কন্ঠে গাওয়া গানটি আপনার ভালো লেগেছে এটা যেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি গান কভার করেছেন, গান টা শুনলে প্রতিবাদি একটা মনোভাব তৈরি হয় নিজের মধ্যে।এই ধরনের গান আমাদের কে প্রতিবাদি করে গরে তোলে।খুব দারুন হয়েছে আপনার গাওয়া।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই যখন গানটি গেয়েছিলাম তখন শরীরের লোম গুলো দাঁড়িয়ে গিয়েছিল। এসব গান হল যুবকদের অনুপ্রেরণামূলক গান।

 2 years ago 

ভাইজান আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি গান শেয়ার করেছেন মাগো ভাবনা কেন এই গানটি ২৬ শে মার্চের মধ্যে অনেক শুনতে পাওয়া যায়। এবং গানটি স্বনামধন্য একটি গান হিসেবে পরিচিত ধন্যবাদ খুব ভালো লাগলো গানটি শুনে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে ভাইয়া মুরসালিনকে রেখে আপনাদেরকে দূরে থাকতে হচ্ছে। বিষয়টা সত্যিই অনেক কষ্টের। খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দেশের গান গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

কি করবো ভাই ভাগ্যের বাইরে তো যেতে পারছি না। সত্যি ছেলেকে রেখে থাকাটা অনেক কষ্টের। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথমে ভাবির সুস্থতা কামনা করছি ভাইয়া। সুন্দর একটি কথা বলেছেন ভাইয়া। সৃষ্টিকর্তা একমাত্র জানেন যে কার কপালে কি লিখে রেখেছে।আমার যদি জানতামই তাহলে তো আমরা সেই ভাবেই সাবধান হয়ে চলতাম। আজ কিন্তু আপনি অনেক সুন্দর একটি দেশাত্মবোধক গান আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গানটি আমাদের সবার অনেক পছন্দের একটি গান। আপনার গলায় কিন্তু গানটি শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। খুব সুন্দর করে গেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

প্রথমে আপনার প্রতি শুকরিয়া জানাই আপু। সৃষ্টিকর্তার লিখনি কখনোই খন্ডানো যায় না। এই গানটি শুনে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে আমাদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
আবহাওয়া এমন বিরূপ প্রভাব সব জায়গায় পড়েছে।
ধৈর্য হারা হবেন না সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন আশা করছি সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
অনেক পুরনো একটি গান ব্যবহার করেছেন ছোটবেলা থেকেই খুব শুনতাম। এই গানটা শুনলে যেন দেশপ্রেম মনের মধ্যে আরো বেড়ে যেত এবং অন্যরকম একটি ফিলিংস জেগে উঠতো।
বেশ কিছুদিন পরে গানটি আপনার কন্ঠে শুনতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ভাই এই গানটা আমি প্রথম শুনেছিলাম সালমান শাহ্ একটা সিনেমায়। হঠাৎ আজকে মনে পড়ল তাই গানটি কভার করে আপনাদের মাঝে তুলে ধরলাম। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36