"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট, কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৩ সফর ১৪৪৪। ০৫ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।

২০ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ।


ষড়ঋতুর ভাদ্র মাস।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...

কাগজ দিয়ে ফুল তৈরি।


IMG_20230820_184300.jpg


আজকে আমি প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রায় প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ সপ্তাহে তার ব্যতিক্রম নয়। এই সপ্তাহের প্রতিযোগিতার বিষয়বস্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ ডাই কন্টেস্টে, কাগজ দিয়ে ফুল তৈরি। আর তাই এর জন্য তানজিরা আপুকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি ফুলের প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এছাড়াও আমি ধন্যবাদ জানাই বড় দাদা, ছোট দাদা ও সকল এডমিন, মডারেটরদের যারা এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। রঙিন কাগজের ফুল গুলো তৈরি করলে দেখতে আমার কাছে ভিশন ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে।


উপকরণ সমূহ।

IMG_20230819_100520.jpg

ক্রমিক নম্বরউপাদান
রঙিন কাগজ।
কার্ডবোর্ড।
তার।
গাম।
কেঁচি।
কাটার।


IMG_20230819_095802.jpgIMG_20230819_095810.jpg
প্রথমে কাঁচা হলুদ রংঙের কাগজ নিয়ে তার ওপর পেন্সিল দিয়ে ৮/৮ সেন্টিমিটার করে মার্ক করে নিয়েছি।


IMG_20230819_095907.jpgIMG_20230819_095917.jpg
পরবর্তীতে আবারও কাগজ নিয়ে তার ওপর পেন্সিল দিয়ে ৭/৭ সেন্টিমিটার করে মার্ক করে নিয়েছি।



IMG_20230819_103628.jpg

এবার মার্ক করা কাগজ গুলো ধাপে ধাপে কেটে নিয়েছি। এখানে ৮/৮ সেন্টিমিটারের দুটি কাগজ, ৭/৭ সেন্টিমিটারের দুটি কাগজ, ৬/৬ সেন্টিমিটারের দুটি কাগজ ও ৫/৫ সেন্টিমিটারের দুটি কাগজ রয়েছে।


IMG_20230819_095934.jpgIMG_20230819_100312.jpg

এবার কার্ডবোর্ডের ওপর বৃত্ত এঁকে নিয়ে সেটি কেটে নিয়েছি।


IMG_20230819_101219.jpgIMG_20230819_111550.jpg

এবার ৮/৮ মাপের কাগজকে ত্রিভুজ আকারে চারটি ভাজ করে নিয়েছি চার কোণা দিয়ে।


IMG_20230819_100610.jpgIMG_20230819_100701.jpg

এবার ওই কাগজটিকে দুই কোণা করে ভাজ করে বাড়তি অংশটি কেটে নিয়েছি।


IMG_20230819_100741.jpgIMG_20230819_104045.jpg
দুইপাশ থেকে বাড়তি অংশ কেটে নেওয়ার পরে ফুলের শেপে নিয়ে কাগজটিকে কাঁচি দিয়ে সুন্দর ভাবে কেটে নিয়েছি।


IMG_20230819_101254.jpgIMG_20230819_101530.jpg
কাগজটি ফুলের শেপে কাঁটা হয়ে গেলে সুন্দর ভাবে কাগজটিকে মেলে দিয়েছি। মেলে দেওয়ার ফলে এটি দেখতে অনেক সুন্দর লাগছিল।


IMG_20230819_104953.jpgIMG_20230819_102254.jpg
এবার ফুলের প্রতিটি পাতাকে ভাজ করে নিয়েছি। ভাঁজ করার জন্য একটি কাটার ব্যবহার করেছি।


IMG_20230819_105444.jpg

এবার কেটে নেওয়া প্রতিটি কাগজকে একই ভাবে ফুলের শেপে কেটে নিয়েছি। এখানে মোট ৮ টি ফুল কাটা রয়েছে।


IMG_20230819_105716.jpgIMG_20230819_105744.jpgIMG_20230819_105756.jpg
এবার একটি ৭ সেন্টিমিটারের তার নিয়ে সেখানে গোল করে কেটে নেওয়া কাগজটি আঁঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


IMG_20230819_110029.jpg

এবার প্রথম ৫/৫ সেন্টিমিটারের ফুল দুটি লাগিয়ে নিয়েছি।


IMG_20230819_110340.jpg

এবার ৬/৬ সেন্টিমিটারের ফুল দুটি লাগিয়ে নিয়েছি।


IMG_20230819_110342.jpg

এবার ৭/৭ সেন্টিমিটারের ফুল দুটি লাগিয়ে নিয়েছি।


IMG_20230819_110504.jpg

এবার ৮/৮ সেন্টিমিটারের ফুল দুটি লাগিয়ে নিয়েছি।


IMG_20230819_110656.jpg

সব গুলো লাগিয়ে নেওয়ার পর আমার ফুলটি।


IMG_20230819_111026.jpgIMG_20230819_111320.jpg
এবার তারের সঙ্গে সবুজ কালারের কাগজটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


IMG_20230819_112036.jpg

এবার সবুজ কালারের যে ফুলটি কেটে নেওয়া হয়েছিল সেটি লাগিয়ে নিয়েছি। এই কাগজটির মাপ ছিল ১০/১০ সেন্টিমিটার।


IMG_20230819_105547.jpgIMG_20230819_105620.jpgIMG_20230819_105709.jpg
এবার এখানে ফুলের পাতা কাটার জন্য একটি কাগজকে লম্বালম্বি ভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে সুন্দর ভাবে পাতার মতো করে কেটে নিয়েছি।


IMG_20230819_112150.jpgIMG_20230819_112217.jpg
পাতা কাটা হয়ে গেলে আঁঠা দিয়ে পাতা ফুলের ডালের সঙ্গে লাগিয়ে নিয়েছি।


IMG_20230820_184019.jpg

আর এর মধ্য দিয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি সম্পন্ন করেছি।


IMG_20230820_184027.jpg

IMG_20230820_184300.jpg


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি ডাই পোস্ট

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  
 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ভাইয়া। আপনি খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ কে ব্যবহার করে সুন্দর একটা ফুল তৈরি করে ফেলেছেন। গাছের উপরে ফটোগ্রাফি ধারণ করার জন্য কাগজের ফুলটি আরো সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

আপনি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যে আমি খুবই ভালো লাগলো। কাগজ দিয়ে তৈরি ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশি সাজানো গোছানোভাবে কাগজের ফুলটি তৈরি করে মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই একটু সাজিয়ে তৈরি করার জন্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ফুল তৈরি করেছেন ।দেখতে বেশ সুন্দর হয়েছে। একেবারে সত্যিকারের ফুলের মতো লাগছে। আর ফটোগ্রাফিও বেশ সুন্দরভাবে করছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আপু সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। গাছের উপর ফুলটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ওই গাছের ফুল। অনেক সুন্দর ভাবে ফুলটা আমাদের মাঝে উপস্থিত করেছেন ভাইয়া।

 3 years ago 

ফুলটি আমি এমন ভাবে তৈরি করেছি এবং তৈরি করা শেষে এমন ভাবে ফটোগ্রাফি করেছি যেন দেখে মনে হয় বাস্তবিক পক্ষে এটি আসল ফুল। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ খুব সুন্দর হয়েছে তো যখন বাহিরে ঘাসের উপর নিয়ে এসেছেন তখন কিন্তু সত্যি মনে হচ্ছে এটা একটা প্রাকৃতিক ফুল, অসাধারণ ছিল আপনার আজকের এই ফুলটি এবং খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

সর্বদা চেষ্টা করছি ভাই নিজের কাজটি ভালোভাবে করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর দেখায়। আর ফুল এমন একটি জিনিস যেটা যেকোনো কিছু দিয়ে তৈরি করলে সুন্দর দেখাবে। আপনার তৈরি ফুলটি একদম অরিজিনাল মনে হচ্ছে । আমি তো আপনার ফুলটি অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলাম। সবুজ গাছপালার ভিতরে আপনার তৈরি ফুলের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পেয়েছে। অনেক অনেক শুভকামনা ভাইয়া আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।

 3 years ago 

আপনি সত্যি বলেছেন আপু ফুল এমন একটা জিনিস যা সবাই পছন্দ করে। ফুলটি তৈরি করে সবুজ গাছের পাতার মধ্যে রেখে চেষ্টা করেছি এ সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য। আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই দক্ষতার সাথে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। এই রঙিন কাগজের ফুল তৈরি করার উপস্থাপন দেখে শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 3 years ago 

কি তৈরি করবো ভাই।

 3 years ago 

চমৎকার হয়েছ আপনার তৈরি করা ফুল। এত সুন্দর করে আপনি উপস্থাপন করলেন সত্যি রিয়েল ফুলের মতোই লাগতেছে। সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট দেখতেছি রঙিন কাগজের তৈরি ফুলের। ইতিমধ্যে অনেকেই খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করে শেয়ার করলো। এটাই ভালো লাগে প্রতিযোগিতার আয়োজন করা হলে সুন্দর কিছু দেখতে পাই। আপনি দারুন একটি ফুল তৈরি করলেন অসাধারণ ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রতিযোগিতা মানে ভিন্ন ধরনের কিছু আয়োজন। প্রত্যেকে তার নিজের জায়গা থেকে নিজের ক্রিয়েটিভিটি দেখাবে। যতদূর পারেছি চেষ্টা করেছি সুন্দর করে আপনাদের সামনে উত্থাপন করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার তৈরি করা ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি রঙিন কাগজের ফুলটি আপনার কাছে যে ভালো লেগেছে এটা জেনে খুব ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38