লাইফ স্টাইল : প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয়ের ; প্রথম পর্ব ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।



IMG_20230917_164326.jpg

অনেকদিন ধরে কুষ্টিয়ার ইসলামিয়া কলেজ মার্কেটে যাব বলে যাওয়া হচ্ছে না। নিজের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের দরকার। যেহেতু আমি আমার বাংলা ব্লগের একজন সদস্য। সেহেতু এখানে আমার কিছু আর্ট করতে হয়। আর এই আর্ট তৈরি করার জন্য কিছু সরঞ্জাম দরকার। তাই গত দুই দিন আগে কুষ্টিয়া ইসলামিক কলেজ মার্কেটে গিয়েছিলাম। সেখানে নিজের প্রয়োজনের অনেক কিছু জিনিস ক্রয় করেছিলাম। কয়কৃত জিনিসের মধ্যে আজকে আমি কিছু আপনাদের মাঝে শেয়ার করবো।


IMG_20230917_165020.jpg

কুষ্টিয়া ইসলামিক কলেজ মার্কেটে আমার বেশ জানাশোনা ছিল। তাই কোথাও না গিয়ে এখানে আমার একটা বড় ভাইয়ের দোকানে এসেছিলাম। যেহেতু আর্ট করার জন্য আমার ব্রাশের দরকার ছিল। যদিও এর আগে যে ব্রাশ গুলো ছিল সেগুলো অনেকটা ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে। আর্ট তৈরি করতে গেলে অনেকটা খারাপ দেখায়। তাই আমি এই বড় ভাইয়ের দোকানে এসে প্রথমে ব্রাশ দেখাতে বলেছিলাম। আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্রাশ রয়েছে। প্রতিটা ব্রাশের ভিন্ন ভিন্ন দাম। আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম ভাই এই ব্রাশ দাম কত? তিনি প্রত্যেকটা ব্রাশের দাম আমাকে বললেন। আমি এসব ব্রাশগুলোর মধ্যে বাছাই করতে থাকলাম। তবে ভাই আমাকে একটা ব্রাশের কথা বলছিল সেই ব্রাশটা অবশ্য অনেক সুন্দর দেখতে। কিন্তু তার মধ্যে সাতটা ব্রাশ ছিল। আমি ভাইকে বললাম ভাই যখন আর্ট করার জন্য নেব একদিনের কাজ না সে তো আমি ভালোটাই নিবো। তখন তিনি বললেন তাহলে তো আরো ভালো কথা। ভালো জিনিস নিলেও কাজ ভালো হবে এবং অনেক দিন টিকবে। তার কথামতো শুনে আমি ব্রাশ ক্রয় করলাম।


IMG_20230917_164518.jpg

এখানে আমি যে ব্রাশটি পছন্দ করছিলাম সেটা হচ্ছে এটি। এখানে মোট বারো টি ব্রাশ আছে। ব্রাশগুলো দেখতে যেমন সুন্দর তেমন অনেকটা নরম। ব্রাশের কালার এবং সবমিনা আমার খুব পছন্দ হয়েছিল তাই এই ব্রাশগুলো ক্রয় করে নিলাম। দামটাও ছিল ক্রয় সীমার মধ্যে। যেহেতু ভাই আমার চেনা পরিচয় তার বেশি টাকা তিনি নাচে একদামে দুইশো কুড়ি টাকা দিয়ে দিলাম। এই বৃষ্টি আমার খুবই পছন্দ হয়েছে। এর থেকে অনেক দামি ব্রাশ রয়েছে। আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে আমি এই ব্রাষ্টি ক্রয় করেছি। তবে আমি যে ভাইয়ের কাছ থেকে কিনেছি উনি বলল অনেক ভালো একটা ব্রাশ নিয়েছো কম দামের মধ্যে। তুমি যখন কাজ করবে দেখবে অনেক আরাম পাবে কাজ করে। যাক এই ব্রাশগুলো কিনে নিলাম।


IMG_20230917_164347.jpg

এরপরে এখানে আসি মার্কার কলমের জন্য। থ্রিডি আর্ট গুলো তৈরি করতে হলে মার্কার পেনের দরকার হয়। দিয়ে করলে খুব সুন্দর দেখায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এবং ভিন্ন ধরনের কিছু মার্কার কলম রয়েছে। এর মধ্যে আমি বেশ কিছু পছন্দ করে নিলাম। আমি পছন্দ করলেও আমার পছন্দটি আমার ওই বড় ভাইয়ের উপরে ছেড়ে দিয়েছিলাম যিনি এই দোকানের মালিক। আমি ভাইকে বলেছিলাম ভাই যেগুলো ভালো হবে আপনি সেগুলো আমাকে দিবেন। কয়েক প্রকার কালারের কিছু মার্কার কলম আমাকে দিল। মার্কার পেন এর সাথে কিছু জেল পেনেরও দরকার হয়। মেন্ডেলা আর্ট গুলো তৈরি করতে হলে জেল পেনের দরকার হয় তাই কিছু জেল পেন নিয়ে নিলাম। মেন্ডেলা আর্টের জন্য জেল পেন খুবই প্রয়োজনীয়। মার্কার পেন এবং জেল পেন দিয়ে মোট দশ টি পেন কিনেছিলাম।


IMG_20230917_164317.jpg

ব্রাশ ক্রয় করলাম, জেল পেন ক্রয় করলাম এবং মার্কার পেন ক্রয় করলাম। এখন কি ক্রয় করতে হবে? এখন আমাকে অবশ্যই কাগজ ক্রয় করা লাগবে। তাই আমি কিছু এ-ফোর পেপার কিনে নিলাম। আমি এখানে প্রায় একশটির উপরে এ ফোর পেপার ক্রয় করলাম। এ ফোর পেপার গুলো সমানভাবে কাটা থাকে এবং একটু শক্ত বলে এতে আর্ট করতে বেশ ভালো হয়। তবে সব থেকে বেশি ভালো হয় থ্রিডি ও ম্যান্ডেলা আর্টের জন্য। বড় ভাইয়ের দোকানে প্রচুর পরিমাণে এই কাগজ রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ইসলামিয়া কলেজ মার্কেটে গেটে চলে আসবেন। এখানে আপনার প্রয়োজনীয় এই ধরনের জিনিসগুলো সবকিছু পাবেন। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আমি আবারো আপনাদের মাঝে হাজির হবো


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিলাইফ স্টাইল
লোকেশনhttps://w3w.co/meandered.fights.succumbing

ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ব্রাশ গুলো অনেক ভালো মানের ঠিক বলছেন। আপনি তো বেশ জিনিসপত্র ক্রয় করলেন আর্ট এর জন্য। আমিও কিনেছি ব্রাশগুলো আমাদের এখানে কিন্তু বেশ দাম নিয়েছে। তাছাড়া অন্যান্য জিনিসগুলো নিলেন অনেক ভালো লাগলো। মাঝেমধ্যে প্রয়োজনীয় জিনিসের জন্য বাইরে যেতে হয়। আপনার আজকের ব্লগটি অসাধারণ ছিল।

 3 years ago 

আরো কিছু জিনিস কিনেছি আপু পরবর্তীতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64900.10
ETH 1881.53
USDT 1.00
SBD 0.39