কবিতা আবৃতি :- অকরুণ পিয়া।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে কবিতা আবৃতি শেয়ার করবো, কবি কাজী নজরুল ইসলামের অকরুণ পিয়া। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা কবিতা আমার ভীষণ ভালো লাগে। তিনি অনেক বড় মাপের একজন কবি ছিলেন। আর এজন্য তাকে বাংলাদেশের জাতীয় কবি বলা হয়। আমি আজ অকরুণ পিয়া কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......


Source


কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন তিনি যেখানেই যেতেন যে অবস্থায় থাকতেন সেই অবস্থায় তিনি কবিতা লিখে দিতেন। এটা তার একটি বহুমুখী প্রতিভা। তিনি অনেক প্রেমের কবিতা লিখেছেন। তার অনেকগুলো প্রেমের কবিতার মধ্যে এই অকরুণ পিয়া কবিতাটি একটি । যেহেতু এটি প্রেমের কবিতা তাই পড়তে অনেক ভালো লাগলো। আর এই ভালোলাগা থেকেই ইচ্ছে হলো কবিতাটি কভার করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই কবিতাটি আমার কাছে বর পড়ে ভালো লাগলো। আর সে ভালোলাগা থেকেই আজকে কবিতাটা আপনাদের মাঝে কভার করলাম। আশা করি আপনাদের ও ভালো লাগবে।


কবিতার নাম:- অকরুণ পিয়া।
লেখক – কবি কাজী নজরুল ইসলাম।

আমার পিয়াল বনের শ্যামল পিয়ার ওই
বাজে গো বিদায়বাঁশি,
পথ-ঘুরানো সুর হেনে সে আবার হাসে
নিদয় হাসি।
পথিক বলে পথের গেহ
বিলিয়েছিল একটু স্নেহ,
তাই দেখে তার ঈর্ষাভরা কান্নাতে
চোখ গেল ভাসি।
তখন মোদের কিশোর বয়স যেদিন
হঠাৎ টুটল বাঁধন,
সেই হতে কার বিদায়-বেণুর জগৎ
জুড়ে শুনছি কাঁদন।
সেই কিশোরীর হারা মায়া
ভুবন ভরে নিল কায়া,
দুলে আজও তারই ছায়া আমার
সকল পথে আসি।


✳️ কিছু তথ্য✳️


✳️কবিতা :- অকরুণ পিয়া।✳️

লেখক :- কবি কাজী নজরুল ইসলাম।

✳️কবিতা আবৃতি :- তুহিন✳️


Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা
কবিতা আবৃতি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বেশ অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন আপনি। আপনার মিষ্টি কন্ঠে এতো সুন্দর কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আসলে সত্যি আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা অসাধারণ । এত সুন্দর কবিতা আবৃতি মন ছুঁয়ে যায়। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সব সময় চেষ্টা করে যাচ্ছি ভাই সুন্দরভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এর মধ্যে হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহেই আপনি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিনিয়ত এভাবে চেষ্টা করতে থাকলে ভবিষ্যতে আরো সুন্দরভাবে আবৃত্তি করতে পারবেন।

 2 years ago 

কবিতা আবৃত্তি করার সময় আমি সব সময় চেষ্টা করি সুন্দরভাবে আবৃত্তি করার জন্য। চেষ্টা করে যাচ্ছি এভাবেই আবৃত্তি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার এই কবিতা আবৃতি৷ যেভাবে আপনি এই কবিতাটি আবৃতি করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একইসাথে এর মধ্যে আপনি যে লাইনগুলো আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আপনার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো৷ আর কাজী নজরুল ইসলামের কবিতা গুলো এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে৷

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলে ভাই চেষ্টা করি ভালো হবে আবৃত্তি করার জন্য এর মধ্যে হয়তোবা অতটা ভালো সম্ভব নাও হতে পারে তবে চেষ্টার ত্রুটি রাখি না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করতে করতে একদিন অনেকটাই ভালো হয়ে যাব৷ আশা করি এই প্রতিনিয়ত আবৃত্তি শেয়ার করে যাবেন৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি আজকে কাজী নজরুল ইসলামের লেখা রোমান্টিক কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করে শোনালেন । আসলে কবিতা আবৃত্তি করতে ভালই লাগে যেটার মধ্যে অনেক অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে। সুন্দর আবৃত্তি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ভাই এই কবিতাটি যখন আমি দেখি পড়ার সময় বেশ ভালো লেগেছিল। হয়তোবা অত সুন্দর করে আমি আবৃত্তি করতে পারি নাই তবে চেষ্টা করেছি। সবসময় চেষ্টা করি সুন্দর ভাবে আবৃতি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কাজী নজরুল ইসলামের কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে আমি রাতের বেলা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনি। অকরুণ পিয়া কবিতাটি আপনি দারুন ভাবে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কতটুকু দারুণভাবে আবৃত্তি করতে পেরেছি জানিনা ভাই। তবে আমি কবিতা আবৃত্তি করলে যথেষ্ট চেষ্টা করি সুন্দর হবে আবৃতি করার জন্য। গানের কভার ভালো করতে পারলেও আবৃত্তি খুব ভালো করতে পারে না তবে চেষ্টা ত্রুটি রাখি না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38