নাটক রিভিউ :- সাদা কালো মন- ৭ম পর্ব।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (১১ - ১১ - ২০২৩)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" সাদা কালো মন। এটি এই নাটকের ৭ম পর্ব।" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
|---|
| নাটকের নাম | সাদা কালো মন- সপ্তম পর্ব। |
|---|---|
| রচনা | আলী ইমরান। |
| পরিচালক | আলী ইমরান । |
| অভিনয় | জাহিদ হাসান, তুষার খান, চ্যালেঞ্জার,নাদিয়, রহমত আলী,আহসানুল হক মিনু, নাজমুল হুদা বাচ্চু ,নুপুর ও আরো অনেকে। |
| দৈর্ঘ্য | ১৭ মিনিট ১৮ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ০৪ অক্টোবর ২০১৭ ইং। |
নাটকের সারসংক্ষেপ । |
|---|
নাটকের শুরুতে দেখা যায় একজন হিন্দু মহিলা তার চেয়ারম্যানের কাছে কিছু অভিযোগ দিচ্ছে। যদিও মহিলা নিজেই বুঝতে পারছে সে যে অভিযোগ করছে তা সঠিক নয়। তারপরও মনের দুঃখে নিজের ছেলেদের কথা তার সামনে বলছে। চেয়ারম্যান অনেকটা দুঃখের সাথে বলছে চাচী আমি কি করতে পারে বলেন তারা আমাদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেল এটা কোন কথা হল আমাদের এখানে তো তারা ভালই থাকছিল। চেয়ারম্যান গ্রামে আরেকজন লোকের কথা বলে তাকে বলে সে কেন আমাদের এখান থেকে চলে গেল তার মেয়েটা নিয়ে তো আমাদের গ্রামের ব্যবসা করে ভালো খাচ্ছিল। এই কথা শুনে ঐ মহিলাটি বলে বাপ তুমি কথা ঠিকই বলছো। আসলে তুমি কষ্ট পেয়েছো বলেই বাবা আমাদের সাথে এত কিছু বলছো।
এদিকে গুরু এবং শিষ্যের খেলা চলছে। আসলে এই গুরু মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং নিজের টাকা ইনকাম করার একটা পথ তৈরি করেছে যা প্রতিনিয়ত মানুষকে ঠকিয়ে যাচ্ছে। বর্তমানে মানুষ অল্প হলেও এগুলো বুঝতে পারে তাই এখন আস্তে আস্তে তার কাছে মানুষ কমে যাচ্ছে আর এই বিষয়টা তাকে হতাশা করছে। তাই তারা দুজন একে অপরের আলাপ-আলোচনা করছে যে কেন মানুষ এমন কমে যাচ্ছে তারা কি বুঝতে পারছে আমাদের ভন্ডামি।
গ্রামে যদি চেয়ারম্যান থাকে তাহলে গ্রামে যে কোন সমস্যা হলে চেয়ারম্যানের কাছে নালিশ আসবে। এর জন্য অবশ্যই একটা মিটিংয়ের আয়োজন করতে হয়। ঠিক তেমনি আজকে একটা নালিশের বিষয় নিয়ে চেয়ারম্যানের বাড়িতে মিটিং এর ব্যবস্থা হয়েছিল। সেখানে গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি এসেছিল। চেয়ারম্যান তার চেয়ারটা ছেড়ে দিয়েছিল ওই ব্যক্তি বলেছিল আপনি চেয়ারম্যান আপনার সম্মান এখানে অন্যরকম যোগ্যতা একমাত্র আপনি রাখেন। আপনি এখানে বসেন আমি পাশে বসছি। এটা শুনে বলল বেশ ভালো তো তাহলে আপনি বাসায় বসেন আমি এখানে বসি।
নাটকের এই দৃশ্যটা দেখে আমার ছোটকালের কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় দেখেছি আমার দাদারা জাল বনন করতে এবং সবাই একত্রিত মিলে গান গাই তো। আসলে পুরনো দিনের স্মৃতিগুলো মনে করলে এখনো মনটার ভিতরে অন্যরকম একটা বোধ করি। সেই সময়টা ছিল খুবই মধুর। মানুষের মধ্যে কোন হিংসা বিদ্বেষ ছিল না তারা সবাই মিলেমিশে বসে থাকতো গল্প গুজব করত গান গাইতে কত না রকমের মজা করত। এই নাটকের এই অংশটুকু দেখে সেই সময়ের কথা খুব মনে পড়ছে। মানব জীবন আজ কত পরিবর্তন। সত্যি নাটকটা অনেক সুন্দর গ্রাম্য পরিবেশের একটি নাটক।
বালুচরে জাহিদ হাসান বসে থাকে। পেছনদিক থেকে গুরু আসে। সে এসে জাহিদ হাসান কে বলে বাবা তুমি আমাকে একটু পানি দাও আমার খুব পিপাসা লেগেছে। জাহিদ হাসান বলে তোমাকে পানি দিব তুমি মানুষকে ঠকিয়ে মানুষের সাথে প্রতারণা করো। তুমি সত্যি করে বলো যদি তুমি সত্যি কথা না বল তাহলে এই পানি খেলে তোমার ভিতরে সব পুড়ে যাবে। এই কথা শুনে সে ভয় পায় এবং সে সত্য কথা বলে। বলে তুমি ঠিকই বলেছো বাবা। আমি মানুষকে ঠকিয়ে নিজের পকেট পুরি। জাহিদ হাসান বলে আপনি কি এই পাপ থেকে রক্ষা পেতে চান? যদি চান তাহলে আপনার শাস্তি পেতে হবে। তখন সে বলে আমার কি শাস্তি দিবেন। তখন জাহিদ হাসান বলে আপনার মাটির তলে অর্ধেক পুঁতে আপনার মরনের আগ পর্যন্ত এখানে রেখে দিব। এই কথা শুনে গুরু ভীষণ ভয় পায়। এবং তার ঘাম বের হয়ে যায়। এরপরে দেখা যায় সে ঘুমের ঘরে স্বপ্নে দেখছে এইসব।
বাইরের দেশ থেকে জাহিদ হাসান দেশে এসে দেশের মানুষের সাথে কথা বলে তার পরিবারের মানুষের সাথে আলাপ-আলোচনা করে সে অনেক কিছু বুঝতে পারে। সে একলা বসে মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। তাকে দেখলে বোঝা যায় সে খুব বিষন্ন মনের বসে আছে। এদিকে নাদিয়া তাকে খুঁজে খুঁজে হয়রার হয়ে যায়। জাহিদ হাসান এখানে বসে থাকা অবস্থায় এই নাটকটির সপ্তম পর্ব শেষ হয়ে যায়। পুনরায় পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
সাদাকালো মন এই নাটকের এটি সপ্তম পর্ব। জনগণ যে কোন একজন ব্যক্তিকে চেয়ারম্যান বানায়া চেয়ারম্যানের কাছে জনগণের নালিশের শেষ থাকে না। মানুষ সম্ভবত জন্মগতভাবে স্বার্থ নিজে হয়ে থাকে। নিজের স্বার্থের জন্য মানুষ সবকিছুই করে থাকে। আবার কেউ নিজেকে স্বার্থের জন্য সবকিছু বিলিয়ে দেয়। পৃথিবীতে মানুষ ধোঁকাবাজি করে নিজের সাথে। যদিও মনে হয় অন্যের সাথে কিন্তু প্রাকৃতিক পক্ষে নিজের সাথে মানুষ নিজেই ধোঁকাবাজি করে থাকে। নাটকটি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়ে যাচ্ছে যার মানব জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
|---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৭ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1723158096602935426?t=6tK9inQG8W1qepzp_XFjFg&s=19
দারুন একটি নাটক রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন যদিও এই নাটকটি আমার এখন পর্যন্ত দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে। মানুষ সব সময় তার নিজের স্বার্থ হাসিল করতে যায় সেটা অন্যের ক্ষতি করে হলেও। কিন্তু অন্যের ক্ষতি করতে গিয়ে সেই মানুষটা হয়তোবা কখনো বুঝতে পারে না যে সে কোন একভাবে তার নিজের ক্ষতি পর্যায়-কর্ম প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। যাই হোক সুন্দর এই শিক্ষনীয় একটি নাটক আমাদের মাঝে রিভিউ আকারে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
মানুষ সম্ভবত জন্মগতভাবে স্বার্থ নিজ। আর এই স্বার্থের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। বাংলাদেশের প্রতিটা নাটক বেশ শিক্ষনীয়। আর তাই এই সব নাটক দেখতে বেশ ভালো লাগে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই ভালোভাবে আপনি এই নাটকে রিভিউ শেয়ার করেছেন। এই নাটকটি অনেক সুন্দর হয়েছে। যা আপনার এই রিভিউ থেকে বোঝা যাচ্ছে৷ খুবই সুন্দরভাবে আপনি এই নাটকটি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে নাটকটি আমি এখনো দেখিনি। সময় অবশ্যই এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব।
এই নাটকে অনেকগুলো পর্ব রয়েছে তার মধ্যে এটি সপ্তম পর্ব। সময় পেলে নাটকগুলো দেখবেন বেশ ভালো লাগবে অনেক শিক্ষণ এবং সুন্দর নাটক। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
সাদাকালো মন নাটকটার কয়েকটা পর্ব পড়া হয়েছিল। তবে সবগুলো পর্ব পড়া হয়নি আমার। কিন্তু নাটকটার সপ্তম পর্ব আজকে পড়তে পেরে অনেক বেশি ভালো লেগেছে। এই নাটকটার পরবর্তী পর্বে কি হতে চলেছে এটা দেখার অপেক্ষায় থাকলাম। আশা করছি পরবর্তী পর্ব নিয়ে আপনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে হাজির হবেন।
অবশ্যই আপু পরের সপ্তাহে আমি অষ্টম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি সাথেই থাকবেন ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।
এ ধরনের নাটক গুলো আমার দেখতে বেশ ভালো লাগে একদিন আপনি দেখবেন আপনার ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।