নাটক রিভিউ :- আরমান ভাই হানিমুনে। পর্ব :- ৩
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮ - ০৮ - ২০২৩)
আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি খুব সুন্দর একটি নাটক রিভিউ করতে ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম" আরমান ভাই হানিমুনে , পর্ব- ৩" নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
|---|
| নাটকের নাম | আরমান ভাই হানিমুনে পর্ব -৩। |
|---|---|
| পরিচালক | সাগর জাহান। |
| অভিনয় | জাহিদ হাসান, তিশা, আরফান,মুনিরা,মিঠু, বাদল, সাগর জাহান,ডাক্তার এজাজুল হক ও আরো অনেকে। |
| দৈর্ঘ্য | ৪১ মিনিট ০৫ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ১০ জুন ২০২০ ইং। |
নাটকের সারসংক্ষেপ । |
|---|
যেহেতু দ্বিতীয় পর্বে কথা ছিল যে তারা হানিমুনে আসবে। তাই তারা হানিমুনের জন্য গাড়ি নিয়ে তারা একটি হোটেল ভাড়া করার জন্য হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। তারা প্রথম দিন থেকে ভেবেছিল একটা ভালো হোটেলে উঠবে। আর তাই দেখেশুনে তারা খুব ভালো একটা হোটেল বুক করেছিল।
এই নাটকে প্রথম থেকেই তিশা চেয়েছিল তার স্বামী একটু স্মার্ট হয়ে থাকবে। কিন্তু জাহিদ হাসান এটা কখনোই পছন্দ করে নাই। আজ এই হোটেলে এসে তাকে কোয়ার্টার প্যান্ট এবং একটি টি-শার্ট ও চোখের চশমা দিয়ে ঘরে বাইরে নিয়ে এসেছে। আরফান এটা দেখে তো অনেক খুশি হয়েছে। সে তাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু জাহিদ হাসান খুবই লজ্জা পাচ্ছে।
এখানে অনেক দিন পর তিশার এক বন্ধুর সাথে দেখা হয়। তার সাথে দেখা হওয়ার পরে সে তার হাতে হ্যান্ডশেপ করে। এটা জাহিদ হাসান দেখে কিন্তু এটা জাহিদ হাসানের ভালো লাগেনি। এটা দেখে জাহিদা মনে মনে অনেক রাগ হচ্ছিল। কিন্তু কিছু করার ছিল না, বা বলারও ছিল না।
যেহেতু জাহিদ হাসান তার স্ত্রীর সাথে হানিমুন করছে। তো সেই হিসাবে এখন আরফান এবং তার বন্ধুরা একত্রে মিলে গান গাইছে ডাবের পানি খাচ্ছে এবং তারা মনের আনন্দে বিভিন্ন ধরনের গল্প গুজব করছে। মাঝেমধ্যে আরফানের একজন প্রেমিকা ছিল তার কথা তার বন্ধুদের সাথে বলছে এবং মনের কষ্টে গান ধরেছে।
অনেক অভিনেতার মধ্যে ডাক্তার এজাজুল হক আমার খুবই একটা প্রিয় অভিনেতা। তার প্রতিটা অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। তিনি সৌদি আরবে থাকতেন তার স্ত্রীর সাথে করে হানিমুন এসেছেন। ইজি বাইকে ভাড়া দিচ্ছেন ৫০ টাকা। এটা দেখে সে বলতেছে ৫০ টাকা কেন তার স্ত্রী তাকে ধমক দিয়ে বলছে এই ১০০ টাকা দিতে পারছ না। তখন তাকে ১০০ টাকা দেয়। আসলে তিনি খুবই একটা মজার ব্যক্তিত্ব।
একবার তার বন্ধুর সাথে তিশার দেখা হয় এবং সেখানে তারা একে অপরে মোলাকাত করে এটা জাহিদ হাসানের তো কখনো ভালই লাগে নাই। এখন সেই বন্ধু তার কাছে ফোন দিয়েছে। জাহিদ হাসান হ্যালো করতে দেখে তিশার ওই বন্ধু। এর পরে তার মুখের ভঙ্গি ছিল অন্যরকম। জাহিদ হাসান মন থেকে চাইতো তার স্ত্রী যেন অন্য কারো সাথে এভাবে কথা না বলে।
জাহিদ হাসানের স্ত্রী, অর্থাৎ তিশা তার বন্ধুর সাথে কথা বলছে। এই বিষয়টা জাহিদ হাসান মেনে নিতেই পারছে না।
সে বিছানা থেকে বারবার নেমে যাচ্ছে, একটু গিয়ে হাত দিয়ে দেওয়ালে থাপ্পড় মারছে। এর অর্থ সে কথা বলছে এটা তার কখনোই সহ্য হচ্ছে না। আর এখানেই এই নাটকের তৃতীয় পর্ব শেষ হয়ে যায়। পরবর্তী সপ্তাহে আমি আপনাদের মাঝে চতুর্থ পর্ব শেয়ার করব ইনশাআল্লাহ।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আরমান ভাই হানিমুনে এই নাটকের তৃতীয় পর্ব এটি। এই নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ পর্বে নাটকটিতে তেমন বিষয় নেই। আসলে বিয়ে করে অনেকদিন পর হানিমুনে যাচ্ছে সেখানে তাদের একটা আলাদা অনুভূতি কাজ করছে সবাই বিয়ের পরে হানিমুনে আসলে যা হয় আর কি। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
|---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৯.৩ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1696171350405103712?t=u8R2dBz3mklXQj5lqP0MTw&s=19
খুব সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। আপনার নাটক উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে। যদিও নাটকটি আমি দেখি নি তবে আপনার পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো। হানিমুনে যাওয়ার অনুভূতি নাটকের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। আরমান ভাই হানিমুন নাটকটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আরমান ভাই হানিমুনে এই নাটক গুলো খুবই সুন্দর দেখতে। আপনি একটি পর্ব দেখলে সব পর্বগুলোই দেখতে আপনার ইচ্ছা করবে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আরমান ভাই নাটক যখন শুরু হয়েছিল তখন খুব চলতো। বিশেষ করে জাহিদ হাসানের কথাগুলো আমার কাছে বেশি ভালো লাগতো। আমি এই নাটকের সম্পূর্ণ পর্ব দেখেছি। অনেক দিন পর আপনি এই নাটকের রিভিউ দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপু যেহেতু আপনি নাটকের সম্পূর্ণ পর্ব গুলো দেখেছেন তাহলে আপনি বুঝতে পেরেছেন এই নাটকের কতটা মজা রয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক ছেলের ক্ষেত্রে এমন দেখা যায় যে নিজের স্ত্রী অন্য কোন ছেলে মানুষের সাথে কথা বলে তাদের মাথা গরম হয়ে যায়। এ বিষয়টি নাটকের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। নাটকটি আসলেই বেশ মজার ছিল। আপনিও খুব চমৎকারভাবে রিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলো পড়ে। ধন্যবাদ।
জাহিদ হাসানের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা মেয়েদের ক্ষেত্রেও ঘটে থাকে আপু। যদি উভয়ের মধ্যে ভালোবাসা থাকে তাহলে এমন একটু হয়েই থাকে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করবেন।
খুবই ভালোভাবে আপনি এই নাটকের রিভিউ করেছেন৷ এই নাটকটি দেখে আমার অনেক ভালো লাগলো এবং এই নাটকের যে বিষয়বস্তুগুলো আপনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন প্রত্যেকটি বিষয়বস্তু আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এরকম সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷
আমার রিভিউ করা নাটকটি আপনার কাছে যে ভালো লেগেছে, সেটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ।