লাইফ স্টাইল :- প্রয়োজনের তাগিদে হঠাৎ গাংনী বাজার।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
বর্তমান সময়ে নিজেকে যেন একটু বেশি ব্যস্ত রাখতে শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় যেন কোন না কোন কাজে করার মধ্যে দিয়ে চলছে। সারাদিন অক্রান্ত পরিশ্রম করা হয়ে বিকাল হতেই, বাড়ি থেকে বললো বাবুর জন্য দুধ আনতে যেতে হবে। বেচ, কথা না বাড়িয়ে বাইক নিয়ে উঠলাম গাংনী বাজারের দিকে। না গিয়েও তো পার নেই ছোট বাচ্চা। খাবার না পেলে তো তারা থাকতে পারবে না। এইতো গত সপ্তাহের সাত পাকে দুধ কিনে নিয়ে আসলাম। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের গানি বাজার বাসা থেকে সাত কিলোমিটার দূরে। যেখানে যেতে কোন দিন সময় লাগে। আর এটা নেয়ার জন্য আমি বাজার কাথুলি মোড়ে নতুন একটা ফার্মেসী দোকান দিয়েছ। ফার্মেসীর নাম দিয়েছে আমিন ফার্মেসী। এখানে আমি এর আগেও তিনবার এসেছিলাম।
যখন আমি প্রথম দিন এই আমিন ফার্মেসিতে আসি, ঐদিন আমি দুধ নিতে এসেছিলাম। যদিও বর্তমানে ওই দুধের দাম ছিল দুইশত পঞ্চাশ টাকা করে। সে হিসেবে আমার কাছে ওই মুহূর্তে যে টাকা ছিল তাতে আট প্যাকেট থেকে নয় প্যাকেট হবে। এরপরে ওখানে একজন উনাকে বললাম ভাই আমাকে কিছু দুধ দিন। তখন উনি আমাকে বল ভাই কয় প্যাকেট নেবেন আমি বললাম দাম কত করে নিচ্ছেন উনি তখন বলল দুইশত বিশ টাকা। দুইশত বিশ টাকা দাম শুনে আমি একটু অবাকই হলাম কারণ আমাদের আশপাশের যেগুলো বাজার রয়েছে সব জায়গায় আমি গিয়েছি সব জায়গাতে দুইশত চল্লিশ থেকে দুইশত পঞ্চাশ টাকার নিচে দাম নেয় নাই। এখানে কিছু সস্তা দামে কিনতে পেরে নিজের কাছে বেশ ভালো লাগলো। তবে পরপর তিনদিন এটা কিনতে সে একটা জিনিস ভেবে দেখলাম যে, মায়ের বুকের দুধের কতটা নেয়ামত আল্লাহ তার বান্দর জন্য ফ্রি ফ্রি রেখে দিয়েছে। একটা সন্তান তার মায়ের বুকে যত দুধ খায় এই দুধের দাম সে কখনোই দিতে পারবে না।
আমিন ফার্মেসি আমাদের গাংনী শহরে অবস্থিত। এই ফার্মেসিটা খুব বেশি দিন আগের ফার্মেসি নয়। কিন্তু অল্প সময়ের মধ্যে ফার্মেসিটা এখানে দিয়েছেন আমি প্রথমদিন যেদিন যাই সেদিনকে ওইখানকার পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। তবে এত পরিমান উনারা এখানে ওষুধ উঠেছেন দেখে বেশ অবাক লাগলো। এই আমিন ফার্মেসী ওনার একজন মহিলা। আমি যে কয়বার গিয়েছি সেই একই মহিলাকে দেখতে পেরেছে এবং তিনি যথেষ্ট ভদ্র। এখানে আমি নিজের সেলফি দিয়েছি আপনারা একজন ভাইকে দেখতে পারছেন উনার কাছে আমি টাকা দিয়েছিলাম। উনি টাকা ফেরত দেয়ার জন্যই তাদের মালিকের হাতে টাকা দিচ্ছেন এবং তিনি আমাকে ফেরত দিবেন এর জন্য আমিও দাঁড়িয়ে আছি। এই আমিন ফার্মেসি ঔষধের দোকানে এমন কোন ঔষধ নেই যা আপনি এখানে পাবেন না যে কোন ধরনের ঔষধ এখানে বিক্রি করা হয়। একটু বলে রাখি এই জায়গাতে বাচ্চাদের জন্য যেসব প্রয়োজনের জিনিসপত্র দিয়ে রয়েছে সেসব জিনিসগুলো পাওয়া যায়। এবং ঠিক এক পাশে বেকারি জিনিসপত্রতা তিনি দ্বারা বিক্রি করে থাকেন এক কথায় স্বাস্থ্যসম্মত এবং ভালো জিনিস গুলোই এই ফার্মেসিতে বিক্রি করা হয়।
বেশ কয়েকদিন ধরে স্যান্ডেল কিনব বলে ভাবছি কিন্তু সময়ের অভাবে গাংনীতে আসতে পারতেছি না এবং কিনতেও পারতেছি না। আজকে এই সুযোগে একটি সেন্ডেল কেনার জন্য আমি গিয়েছিলাম বাটা শোরুমে। খুব একটা বেশি সময় নিয়ে ছিলাম না। কারণ বাটার তো ব্যান্ডের মাল। বাটার শো-রুমে ঢোকার পরপর একটা স্যান্ডেল চয়েস হয়ে গেল। স্যান্ডেলের দাম চেয়েছিল দুই হাজার টাকা। আমি যে কোন পণ্যদ্রব্য কেনার সময় দামাদর করতে খুব একটা পছন্দ করি না। আমার কাছে কেন যেন মনে হয় আমার জন্য এটা যায় না। আমি ভাইকে একবারই বললাম ভাই আপনি একদম বলেন কত নিবেন যেহেতু বাটা কোন দামাদার হয় না। তিনি বলেন ভাই এক রেটে বিক্রি করা হয় আপনি পঞ্চাশ টাকা কম দেন। কোন কথা না যেমন কথা তেমন কাজ সাথে সাথে তার টাকা বের করে দিয়ে স্যান্ডেল নিয়ে চলে আসলাম।
| ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
| ডিভাইস | poco M2 |
|---|---|
| লোকেশন | https://w3w.co/scam.corkscrews.perplexed |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমিটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/ABashar45/status/1699295111442776395?t=8-9217sTdIo6tYHgjV2Zjg&s=19
প্রয়োজনের তাগিদে মানুষ ছুটে চলে। যাইহোক বাচ্চার দুধ একটু কম দামে কিনতে পেরেছেন জেনে খুশি হলাম। আর ফার্মেসিটা বেশ ভালোই নাম কামিয়েছে বলেছিলেন। গাংনী আসার সুবাদে একজোড়া জুতাও কিনে নিয়েছেন জেনে খুশি হলাম।
দোয়া রইলো পুরো পরিবারের জন্য।
সন্তানে ভালোবাসা কি জিনিস ভাই আগে বুঝতাম না সন্তান হওয়ার পরে বুঝেছি। বৃষ্টি হচ্ছে সেটাকে বাধা না মনে করে চলে গেছি। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো।
সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বিকেলে বাসা থেকে বাবুর জন্য দুধ কিনতে আনতে বলেছে আপনাকে। তাই আপনি সবকিছু ভুলে গিয়ে আপনার বাবুর জন্য গাংনী শহরে গিয়ে ফার্মেসি থেকে দুধ কিনলেন।আপনার নিজের জন্য একটি স্যান্ডেল কিনলেন।আজকে আপনার লেখাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
সারাদিন যত পরিশ্রমই করি না কেন ভাই, সন্তান এমন একটা জিনিস সবকিছু ভুলে গিয়ে তার জন্য সবচেয়ে ছুটে যেতে ইচ্ছে করে। চমৎকার মন্তব্য করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।
বর্তমান সময়টাতে অনেক বেশি ব্যস্ত রয়েছেন বোঝাই যাচ্ছে এত এত ব্যস্ততার মাঝেও নিজের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আপনি অনেক বেশি সচেতন দেখছি। বাবুর দুধ কিনে নিয়ে আসার জন্য আবার গাংনীর উদ্দেশ্যে রওনা করেছেন এবং সেখানে গিয়ে দুধ নিয়েছেন। অবশেষে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করে তারপরে বাসায় ফিরেছেন ধন্যবাদ আপনার এই মুহূর্তটা শেয়ার করার জন্য।
বর্তমানে মানুষের ব্যস্ততা একটা সহজ কথা ভাই। জীবনে চলার জন্য ব্যস্ততা শেষ নেই আপনি যা করবেন সবই ব্যস্ততার মধ্যেই করতে হবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমানে কোন দোকান অথবা ফার্মেসি যেটাই বলে সেখানে বাজারের দামের কোন শেষ নেই। কিন্তু আপনি পরিশ্রমের পরেও নিজের বাবুর জন্য এতটা আকুল হয়ে দুধ কিনতে গিয়েছেন দেখে ভালো লাগলো। কারণ অনেক ব্যস্ততার মাঝেও নিজের বাবুর কথা চিন্তা করলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তার সাথে সাথে সেন্টাল ও কিনলেন দেখে আরো ভালো লাগবে। আপনার বাবু এবং পরিবারের পাখির সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই এভাবেই হাসি খুশি থাকবেন।
আপু এটা হচ্ছে আমার প্রথম সন্তান। এমনিতে সন্তানের প্রতি বাবা-মায়ের ভালবাসার শেষ থাকে না। যত পরিশ্রমী করি না কেন সন্তানের জন্য তো একটু বাড়তি পরিশ্রম করাই লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনি প্রয়োজনের তাগিদে গাংনীতে গিয়েছিলেন এবং সেখান থেকে কয়েকটি ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভাইয়া সকল ব্যাস্ততার মাঝে ও আপনি আপনার ছেলের জন্য গাংনীতে দুধ কিনতে গিয়েছিলেন জেনে খুশি হলাম। আরেকটা বিষয় ভাইয়া অভিভাবকরা কখনোই সন্তানে্র জন্য ব্যস্ত সময় দেখায় না তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই সন্তানের মঙ্গল কামনা করেন। তবে আজকাল অনেক দোকানদারি রায় আমাদের কাছ থেকে পণ্যের দাম একটু বেশি নিচ্ছে ।তাই ভালোভাবে দেখেশুনে আমাদের প্রয়োজনীয় জিনিস গুলো কিনতে হবে তা না হলে আমরা একটু ঠকে যাবো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জীবনে বসবাস করতে হলে মানুষের প্রয়োজনে শেষ নেই। আরে প্রয়োজনটা কখন হবে সেটার কোন নির্দিষ্ট সময়ও নেই। কোন অবস্থাতেই নিজের প্রয়োজন মেটানোর জন্য সেই কাজটা করতে হবে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
মায়ের বুকের দুধ আসলেই সন্তানের জন্য একটা নিয়ামত। যাইহোক এটাই শুনে ভালো লাগলো যে আপনি কিছুটা কম দামে দুধ কিনতে পেরেছেন। আসলে আমাদের আশেপাশের এলাকা গুলোতে সবকিছুর দাম এত পরিমানে বেশি নাই কোনভাবেই কেনা সম্ভব হয় না। একটু সাশ্রয়ের মধ্যে কিনতে হলে আমাদেরকে শহরের দিকে যাওয়াটাই বেশি ভালো।
ভাইয়া এই জন্যই তো আমি ফার্মেসি দিতে চাই। সব জাগায় দুধ রাখে ২৫০ টাকা আর আমিন ফার্মেসিতে রাখছে ২২০ টাকা। ত্রিশ টাকা কম রাখছে। আমিও একদিন এমন একটি ফার্মেসির মালিক হবো ইনশাআল্লহ। ধন্যবাদ।
ভাই দ্রুত ফার্মেসির দোকান দেন তো আপনার কাছ থেকে বাবুর জন্য দুধ কিনে নিয়ে আসব। ইনশাল্লাহ আপনি ফার্মেসীর দোকান দিতে পারবেন।