ডাই পোস্ট :- রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটি কাগজ দিয়ে ফুল তৈরি করে দেখাবো। কাগজ দিয়ে বিভিন্ন রকম ডিজাইনের ফুল তৈরি করতে আমার খুব ভালো লাগে। এই কাজটা দেখতে অনেকটা সহজ মনে হলেও তৈরি করার সময় আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে একটুখানি অসাবধানতার জন্য পুরো ফুলের ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। তাই কাগজ দিয়ে ফুল তৈরির ডিজাইন গুলো খুব সাবধানতার সাথে করতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কাগজ দিয়ে ফুলের ডিজাইন করা যায়। আশা করি কাগজ দিয়ে ফুল তৈরির ডিজাইনটি আপনাদের পছন্দ হবে।



উপকরণ :



• কাগজ
• কেঁচি
• পেন্সিল

ধাপ সমূহ


ধাপ-১

প্রথমে আমি এ- ফোর সাইজের একটি রঙিন কাগজ নিয়েছি।


ধাপ-২

এরপরে এই রঙিন কাগজটি আমি কোনাকুনি ভাবে একটি ভাজ দিয়ে নিয়েছি। এবং সামনের দিকে বাড়তি থাকা কাগজটি কেঁচি দিয়ে কেটে দিয়েছি।


ধাপ-৩

এরপরে এই কাগজের মধ্যে তিনটি ভাজ কেটে নিয়েছি একটি নির্দিষ্ট মাপে।


ধাপ-৪

এরপরে একটি কোনার কাগজ সমান করে ভাঁজ করে নিয়েছি। ঠিক পুনরায় একইভাবে অন্য কোনার কাগজ সমান করে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৫

এরপরে এটি কোনাকুনি ভাবে ভাঁজ করে একটি কোণের মতো তৈরি করে নিয়েছি।


ধাপ-৬

এরপরে এটিকে সমান করে নেওয়ার জন্য পুনরায় কেঁচি দিয়ে আবার কেটে নিয়েছি। যাতে কাগজের ভাজ গুলো সমান হয়ে থাকে।


ধাপ-৭

এরপরে এই কাগজের উপর পেন্সিল দিয়ে সুন্দর করে ফুল তৈরি করে নিয়েছে। এখানে ফুল তৈরি করতে যদি ভুল হয়ে যায় তাহলে কাটার সময় এই ফুলটি ভিন্ন হয়ে যাবে। তাই এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে।


ধাপ-৮

প্রথম থেকে শেষ পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই পর্যায়ে তো সবচেয়ে বেশি সাবধান হতে হবে। কেঁচি দিয়ে কাটার সময় যদি অন্যদিকে কেটে যায় তাহলে সবটাই বৃথা।


ধাপ-৯

এরপরে সুন্দরভাবে কাটা হয়ে গেলে ভাঁজগুলো আস্তে আস্তে ভাজ গুলো খুলে নিয়েছি।


ধাপ-১০

আর এভাবেই আমি তৈরি করে ফেলেছি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরী।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন। আসলে ভাইয়া এই ফুল তৈরি করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নকশা তৈরি করার সময় সাবধানতা অবশ্য অবলম্বন করতে হবে। আর এর মধ্য দিয়ে একটি সুন্দর ফুল তৈরি করা সম্ভব। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন আপনি। কাগজের নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলো ও তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই নকশাগুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু সুন্দর একটি নকশা তৈরি করতে। তবে এই নকশাগুলো ঘরে ঝুলিয়ে রাখা যায় না। তবে হা আঠা দিয়ে লাগিয়ে রাখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে কাঁচির সাহায্যে কেটে সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো।রঙিন কাগজ দিয়ে খুবই আকষণীয় একটি ফুল তৈরি করেছেন।আপনার ফুল তৈরি করার পদ্ধতি দেখে সহজে কেও ফুল তৈরি করতে পারবে।

 2 years ago 

চেষ্টা করেছি কাঁচির সাহায্যে সুন্দর একটি ফুল তৈরি করতে। আপনার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের নকশাটি চমৎকার হয়েছে। এ ধরনের নকশাগুলো ঘরের দেয়ালে টানিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। এই নকশা গুলো কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফুলের নকশাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জ্বী আপু এটা ঠিক বলেছেন এই নকশা তৈরি করার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে কাটার সময়। কাটার সময় একটু ভিন্ন হয়ে গেলে নকশাটাও পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ ড্রাই পোস্ট করেছেন, এবং প্রতিটা ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। বিশেষ করে সাত নম্বর ধাপের বর্ণনাটা আমার কাছে ভালো লেগেছ কাগজের উপর পেন্সিল দিয়ে সুন্দর করে ফুল তৈরি করে নিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি ডাই পোস্ট এবং বর্ণনা দুইটাই আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কাগজ দিয়ে সুন্দর কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখতে খুবই সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা বানাতে আমিও পছন্দ করি। তবে ইদানিং নকশাগুলো বানানো হচ্ছে না। আপনি খুব সুন্দর ভাবে নকশা তৈরির ধাপগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি বেশ অনেক আগে থেকে জানি আপু আপনি খুবই চমৎকার নকশা তৈরি করতে পারেন। আপনাদের নকশাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙ্গিন কাগজের নকশা কাটিং এর ফুল গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে ভাঁজ গুলো দিয়েছেন এবং কাঁচি দিয়ে কেটে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন। যা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। ফুলটি চমৎকার ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই ফুলগুলো তৈরি করতে নির্দিষ্ট কিছু ভাজ রয়েছে। ভাজের দিক পরিবর্তন হয়ে গেলে নকশাতেই ভিন্ন হবে। তাই এটি তৈরি করতে এবং কেঁচি দিয়ে কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে এটি লাল কালার হওয়াতে এটি অনেক বেশি ফুটে উঠেছে। আপনি খুব সুন্দর ভাবেন নিখুঁতভাবে এটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

যখন আমি এটি তৈরি করতে চেয়েছিলাম তখন আমিও ভেবেছিলাম কোন রঙের কাগজ নেওয়া যায়। তখন ভাবলাম লাল রঙ টাই বেশি সুন্দর হবে। তাই লাল রঙ দিয়ে এই ফুলটি তৈরি করেছি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38