গান কভার :- কেমন আছো তুমি।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
এক সময়কার সবচেয়ে জনপ্রিয় শিল্পী হলো আসিফ আকবর। সেই সময় আসিফ আকবর দারুণ দারুণ কিছু গান গেয়েছিলেন। প্রথমের দিকে সে কিছু অ্যালবাম বের করেছিল যার গান গুলো খুবই সুন্দর ছিল এবং প্রত্যেকটা মানুষ তার গান গুলো ভীষণ পছন্দ করত। তার সেই সময় বিখ্যাত গান গুলোর কিছু অ্যালবাম বের হয়েছিল তার মধ্যে তুমি কথা রাখোনি একটি। সেই গান গুলোর মধ্যে আজকে একটি গান গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই গানটি সবার প্রিয় হলেও আমার কন্ঠে অনেকের ভালো নাও লাগতে পারে। তারপরও আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের মাঝে গানটি গেয়ে তুলে ধরার জন্য। আশা করি আমার কন্ঠে গানটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।
সুখি হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা।(২)
তুমি তো...জানোনা,
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে
মন পাওয়া যায়না
মন পাওয়া যায়না।
হয়েছে হৃদয় মরুভূমি বালু চর,
হয়ে গেছি কস্টে কাতর
কাঁদলেও চোখে আর জল আসেনা,
চোখ দুটো করেছি পাথর...(২)
তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা...
প্রেমিকের মন ভেঙ্গে
মন পাওয়া যায়না।
নিজেকে করেছি উদাশী যাযাবর,
ভেঙ্গে গেছে সুখে বাধা ঘর
দিয়েছো আঘাত খুব যত্ন করে,
যে আঘাতে পোড়ে অন্তর....।(২)
তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা...
প্রেমিকের মন ভেঙ্গে
মন পাওয়া যায়না
কেমন আছো তুমি
সুখি হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়,
আমাকে ভুলেছো কিনা।
তুমি তো..জানোনা,
প্রেম নয় ছলনা,
প্রেমিকের মন ভেঙ্গে,,
মন পাওয়া যায়না,
মন পাওয়া যায়না।
✳️গানের কিছু তথ্য✳️
গান:- কেমন আছো তুমি।
ধরন:- আধুনিক।
গীতিকার: - অজ্ঞাত।
সুরকার: - অজ্ঞাত।
শিল্পী: - আসিফ আকবর।
অ্যালবাম: - তুমি কথা রাখোনি।
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
|---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | গান |
|---|---|
| গানের কভার তৈরি | @tuhin002 |
| ডিভাইস | poco M2 |
| লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আসিফ আকবরের সব গান এক সময় অনেক বেশি জনপ্রিয় ছিল। তবে এখনো জনপ্রিয়তা কমেনি আসিফ আকবরের গান গুলোর। আপনার কন্ঠ কিন্তু খুব সুন্দর আসিফ আকবরের সাথে মিলে যায়। আজকেও দারুণ একটি গান করলেন শুনতে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসিফ আকবরের গান গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। একটা সময় আমি প্রচুর পরিমাণে গান শুনেছি। আমার কন্ঠে গান আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
https://twitter.com/ABashar45/status/1709068447827800298?t=KbszpETN7gxwK9FuY83O1A&s=19
আসিফ আকবরের গান আমার ভীষণ ভালো লাগে। তবে আপনার নিজের কণ্ঠে দারুণ ভাবে গানটার কভার করছেন।আপনার কণ্ঠ অনেক সুন্দর ভাই। গানটা শুনে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার মত আমারও আসিফের গান গুলো অনেক ভালো লাগে ভাই। তাই মাঝেমধ্যে গেয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আমি আসলে ভাই আসিফ আকবরের গানের অনেক বড় একজন ভক্ত।
কারণ তার গানগুলোতে সব সময়ই বাস্তবতাকে তুলে ধরা হয়।
এই গানটা এখনো আমি মাঝে মাঝে শুনি, পুরাতন স্মৃতিকে মনে করে।
আপনার কন্ঠে বেশ কিছুদিন পরে এই গানটি শুনতে পেরে অনেক ভালো লাগলো।
আপনি ঠিক বলেছেন আসিফের গান গুলো হল বাস্তবমুখী। যুবক ছেলেদের ভবিষ্যতে কি ঘটবে সেইগুলো আগে থেকেই গানের মধ্যে লেখা রয়েছে এমন মনে হয়।
বাহ আপনার গানের গলাটা তো অসাধারণ। আপনার গান শুনে বোঝা যাচ্ছে আপনি ভালো গান করেন। আপনার কন্ঠে গানটি বেশ ভালো লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
না ভাই তেমন করে গান আমি গাই না ভাই মাঝে মাঝে চেষ্টা করে থাকি। ধন্যবাদ তোমাকে মন্তব্য করার জন্য।
এই প্লাটফর্মের অনেকেই এখন অনেক সুন্দর সুন্দর গান করে থাকে। সবার কন্ঠ যেমন সুন্দর তেমনি, সুন্দরভাবে সবাই গান কভার করে যেগুলো আরো বেশি সুন্দর হয়। আজকে কেমন আছো তুমি এই গানটার কভার করেছেন অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনার কন্ঠে যখন আমি এই গানটা শুনছিলাম তখন একেবারে গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর গানগুলো শুনতে পাবো আপনার কন্ঠে।
আপনি ঠিকই বলেছেনআপু, এই কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর গান গেয়ে থাকেন। আমিও একটু চেষ্টা গান গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। প্রায় চেষ্টা করবো পরবর্তীতে এমন গান আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আসিফ আমার খুব প্রিয় একজন শিল্পী। তার প্রতিটি গান আমার বেশ ভালো লাগে। একটা সময় তার গান সবার মুখে মুখে ছিল, যুগের পরিবর্তনে কিছুটা শোনার ঘাটতি হয়েছে হয়তো।
আপনার কন্ঠ বরাবরই ভালো, গানটি ভালো লেগেছে।
আসিফ আকবর আমারও খুব প্রিয় একটি শিল্পী। প্রথমদিকে যেসব অ্যালবামগুলো বের হয়েছিল সেগুলো গান আমার প্রায়ই সবই শুনেছি খুব ভালো লাগতো। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।
আমার প্রিয় অ্যালবামের প্রিয় গান আজ আপনি নিজ কন্ঠে গেয়ে আমাদের মাঝে শুনিয়েছেন ভাই। আসিফ আকবরের এই গান আমার অতি প্রিয়। আমিও প্রায় মাঝেমধ্যে শুনে থাকি এই গানগুলো। সুন্দর এই গান আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমারও ওই গান গুলো খুব ভালো লাগে। একটা সময় এই গান গুলো প্রচুর শুনেছি এবং বলেছি। সময়ের ব্যবধানে এখন আর হয়ে ওঠেনা। তবুও মাঝে মাঝে চেষ্টা করি, একটু গেয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন আপনি।
আসিফ আকবর এর প্রায় সব গান ই দুঃখ জনক ব্যর্থতায় ভরা।অনেক সুন্দর হয়েছে আপনার কভার কভার করা।এমন গান আরো চায় আগামিতে শুভ কামনা রইলো আপনার জন্য।
অবশ্যই ভাই আগামীতে এ ধরনের গানগুলো আমি অনেক শেয়ার করবো আপনাদের সাথে। পাশে থেকে এত সুন্দর ভাবে উৎসাহ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাই আসিফ আকবরের গান গুলো আমার কাছেও বেশ ভালো লাগে। আর তাইতো আমিও মাঝে মাঝে আসিফ আকবরের গাওয়া গানগুলো গাওয়ার চেষ্টা করি। আজ আপনি আসিফ আকবরের গাওয়া গানটি খুব সুন্দর করে কভার করেছেন। গানটি শুনে খুবই ভালো লাগলো ভাই।
ভাই আপনার মত আমারও আসিফ আকবরের গান গুলো ভালো লাগে। তাইতো মাঝেমধ্যে গান গেয়ে আপনাদের মাঝে শেয়ার করে থাকে। সামনের সপ্তাহে আপনি একটা আসিফের গান গেয়ে আমাদেরকে শোনাবেন ভাই অপেক্ষায় থাকবো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।