কবিতা আবৃত্তি :- আসমানী।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে কবিতা আবৃতি শেয়ার করবো কবি জসীম উদ্দিনের আসমানী। এই কবিতাটি আমার কাছে ভালো লাগে। আর তাই আজকে এই কবিতাটি আমি আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......


Source


কবিতার নাম:- আসমানী।
লেখক – জসীম উদ্দিন।

আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।

পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।

আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
খোসমানী আর আসমানী রয় দুইটি দেশে
কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে।


✳️ কিছু তথ্য✳️


✳️কবিতা :- আসমানী।✳️

লেখক :- জসীম উদ্দিন।

✳️কবিতা আবৃতি :- তুহিন✳️

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা
কবিতা আবৃতি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কলেজ জীবনে এক বন্ধুর কাছে এই সুন্দর কবিতার আবৃত্তি শুনেছিলাম। আজ আপনার আবৃত্তি শুনে ওর কথা খুব মনে পড়ল। খুব ভালো আবৃত্তি করেছেন। তাছাড়া কবিতাটি আমার খুবই পছন্দের। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো আবৃত্তি করতে পেরেছে কি জানিনা, তবে কবিতাটি আমারও ভীষণ ভালো লাগে। জসীম উদ্দীনের অনেক কবিতার মধ্যে এই কবিতাটি অনেক সুন্দর।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি অনেক ভালো কবিতা আবৃত্তি পারেন। আসলে ভাইয়া এই কবিতা আমার অনেক প্রিয়। আপনার কণ্ঠে প্রিয় কবিতার আবৃত্তি শোনাতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসমানী কবিতাটার আবৃত্তি এত সুন্দরভাবে করলেন দেখে, পুরোটা শুনতে আমার কাছে ভালো লেগেছে। কবি জসীম উদ্দীনের লেখা এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন, যার প্রত্যেকটা লাইন ছন্দ মিলিয়ে বলেছেন আপনি। জসীম উদ্দীনের লেখা এই কবিতাটা আমার পড়া হয়েছিল। তবে আপনার কন্ঠে আবৃতিটাও শুনতে বেশি ভালো লেগেছে আমার কাছে। আশা করছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করবেন।

 2 years ago 

কিছু কবিতা আবৃতি করতে অনেক ভালো লাগে। আসমানী কবিতা তেমন একটি কবিতা। চেষ্টা করেছি ভালো ভাবে আবৃতি করে আপনাদের মাঝে শেয়ার করবার জন্য। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার কন্ঠে জসীমউদ্দীনের লেখা আসমানি এই কবিতাটি শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই কবিতাটি অনেক সুন্দর, তাই আবৃতি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবি জসীম উদ্দীনের লেখা আসমানী কবিতা আপনি আবৃত্তি করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা আবৃতি শুনে খুবই ভালো লাগলো ভাই। আসমানী কবিতাটি আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি কবিতা আবে তুই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎস দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সু স্বাগতম ভাই।

 2 years ago 

বিখ্যাত কবি জসীম উদ্দিনের লেখা এই আসমানী কবিতাটি আমি অনেকবার পড়েছি। অসাধারণ সুন্দর লাগে কবিতাটি আমার কাছে। অনেক দিন পর কবিতাটি আরো একবার শুনলাম আপনার মাধ্যেমে । বেশ সুন্দর হয়েছে ভাই আপনার আবৃত্তি। তবে যদি একটু হলকা করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেন আবৃত্তির সাথে সাথে তাহলে আরো সুন্দর লাগতো। ভিডিও এর ভিতর কিছু কিছু জায়গায় একটু নয়েজ চলে এসেছে , এই জন্য বললাম।

 2 years ago 

আমার কন্ঠে কবিতাটি আপনার ভালো লেগেছে সেটা জেনে ভীষণ ভালো লাগলো। আর আমি চেষ্টা করব ভাই পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আর আমি চেষ্টা করব ভাই পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়ার জন্য।

ওকে ভাই, ব্যাপারটা ট্রাই করে দেখতেই পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39